Author Archives: News Desk

সোমবার (১০ আগস্ট, ২০২৬) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ (Aries): সোমবারে সোম বা চন্দ্রের প্রভাবে মানসিক চিন্তাভাবনায় দৃঢ়তা আসবে। কর্মক্ষেত্রে নতুন কোনো দায়িত্ব বা সুযোগ পেতে পারেন। বৃষ (Taurus): অর্থনৈতিক দিক থেকে শুভ সংবাদের সম্ভাবনা রয়েছে। পরিবারে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা সাফল্য এনে দিতে পারে। মিথুন (Gemini): কাজের ক্ষেত্রে নিজের মেধা ও বিচক্ষণতার সঠিক ব্যবহার করতে পারবেন। ব্যবসা ও নতুন যোগাযোগের ক্ষেত্রে ভালো […]

হালিশহরে মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান

উত্তর ২৪ পরগনা : এবার বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল কংগ্রেস নেত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চোর স্লোগানও শুনতে হয়েছে তাঁকে। রবিবার হালিশহরে ভূতবাগান মোড়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়। চোর স্লোগান দিয়ে ছোড়া হয় কাদা ও চটি। রবিবার দুপুরে হালিশহরের ভূতবাগানে এই ঘটনায় প্রথমে হতচকিত হয়ে পড়েন প্রাক্তন মুখ্যমন্ত্রীর […]

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লিতে আঁটোসাঁটো নিরাপত্তা, লালকেল্লায় বাড়তি সুরক্ষা

নয়াদিল্লি : স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাজধানী দিল্লিতে নিরাপত্তা আঁটোসাঁটো করা হচ্ছে। বাড়তি সুরক্ষা লালকেল্লায়। দিল্লি পুলিশের নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে রবিবার উত্তর অঞ্চলের ডিসিপি রাজা বান্থিয়া বলেন, “নিরাপত্তা মোতায়েনের পরিকল্পনাটি দুটি ভাগে বিভক্ত: জনবল মোতায়েন এবং প্রযুক্তিগত ব্যবস্থা। জনবল মোতায়েনের ক্ষেত্রে, বিভিন্ন সংস্থার প্রায় ১৫,০০০ থেকে ২০,০০০ নিরাপত্তা কর্মী এখানে নিয়োজিত থাকবেন। এর মধ্যে রয়েছে দিল্লি […]

দ্বিতীয় বৈঠকে কাটেনি জট, রাঁচিতে পড়ুয়াদের আন্দোলন অব্যাহত

রাঁচি : পরীক্ষায় অনিয়মের বিরুদ্ধে ঝাড়খণ্ডের রাঁচিতে পড়ুয়াদের আন্দোলন অব্যাহত। আন্দোলনরত শিক্ষার্থী ও রাজ্য সরকারের মধ্যে দ্বিতীয় দফার বৈঠকেও কাটেনি জট। রবিবার সকালেও রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে জেপিএসসি ও জেএসএসসি-র পরীক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। উম্মে হানি নামে আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, “সরকার যদি আমাদের দাবি মেনে না নেয়, তবে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। […]

ভবানী ভবনে ফের সুমিত, আবারও হাজিরা অভিষেকের পিএ-র

কলকাতা : শনিবারের পর রবিবারও ভবানী ভবনে হাজিরা দিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক (পিএ) সুমিত রায়। রবিবার বেলা দশটা নাগাদ ভবানী ভবনে এসে পৌঁছন সুমিত। তবে তিনি কোনও কথা বলেননি। সোজা ভবানী ভবনের ভিতরে ঢুকে যান। প্রসঙ্গত, শনিবার টানা প্রায় ১০ ঘণ্টা জেরা করা হয়েছিল সুমিতকে। পরবর্তীতে এ দিন তাঁকে ফের ভবানী ভবনে তদন্তকারীদের […]

বৃষ্টির বিরাম নেই, দক্ষিণ ও উত্তরবঙ্গে কমবেশি বৃষ্টিপাতের সম্ভাবনা

কলকাতা : বর্ষার বৃষ্টির বিরাম নেই। তার উপর নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরের উপর। ফলে বৃষ্টি আরও বাড়তে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি কম থাকবে। তবে মঙ্গলবার থেকে ফের […]

ভারত ছাড়ো-র আহ্বান স্বাধীনতা সংগ্রামে প্রাণশক্তি সঞ্চার করেছিল : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি : জাতির জনক মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারত ছাড়ো আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন। তিনি জানান, ভারত ছাড়ো-র আহ্বান স্বাধীনতা সংগ্রামে নতুন প্রাণশক্তি সঞ্চার করেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স মাধ্যমে জানান, “ঐতিহাসিক ‘ভারত ছাড়ো আন্দোলন’-এ অংশগ্রহণকারী সকলের প্রতি শ্রদ্ধা জানাই। তাঁদের অদম্য সাহস প্রতিটি ভারতবাসীর জন্য চিরকাল অনুপ্রেরণা […]

ইতিহাসের পাতায় ০৯ আগস্ট

১. নাগাসাকি দিবস (দ্বিতীয় পারমাণবিক বোমা বর্ষণ) ১৯৪৫ (নাগাসাকি ট্র্যাজেডি): ১৯৪৫ সালের ৯ আগস্ট হিরোশিমা ঘটনার ঠিক তিন দিন পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষভাগে মার্কিন বিমানবাহিনী জাপানের নাগাসাকি শহরের ওপর বিশ্ব ইতিহাসের দ্বিতীয় পারমাণবিক বোমা ‘ফ্যাট ম্যান’ (Fat Man) বর্ষণ করে। এর ফলে মুহূর্তের মধ্যে ৪০,০০০-এরও বেশি মানুষ প্রাণ হারান এবং শহরটি পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়। […]

পঞ্জিকা : ০৯ আগস্ট, ২০২৬ (রবিবার)

সূর্যোদয় ও সূর্যাস্ত সূর্যোদয়: ভোর ০৫:১১ মিনিট সূর্যাস্ত: সন্ধ্যা ০৬:১৩ মিনিট পঞ্চাঙ্গ উপাদানসমূহ বাংলা তারিখ: ২৪ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ তিথি: কৃষ্ণ পক্ষীয় একাদশী তিথি (সকাল ১০:৫০ মিনিট পর্যন্ত), তারপর দ্বাদশী তিথি শুরু। নক্ষত্র: মৃগশিরা নক্ষত্র (দুপুর ০২:৩৫ মিনিট পর্যন্ত), তারপর আর্দ্রা নক্ষত্র শুরু। যোগ: ব্যাঘাত যোগ (সকাল ০৬:১০ মিনিট পর্যন্ত), তারপর হরষণ যোগ শুরু। করণ: […]

রবিবার (০৯ আগস্ট, ২০২৬) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ (Aries): রবিবারের শুভ প্রভাবে পরিবারের সাথে আনন্দদায়ক সময় কাটবে। নতুন কোনো পরিকল্পনা বাস্তবায়নের শুভ সুযোগ আসতে পারে। বৃষ (Taurus): অর্থনৈতিক দিক থেকে শুভ বার্তা পাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন বিনিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তিদের পরমর্শ নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। মিথুন (Gemini): কর্মদক্ষতা ও বুদ্ধিমত্তার জোর কঠিন পরিস্থিতি সামলে নেবেন। সৃজনশীল কাজ ও নতুন ভাবনার বিকাশের জন্য […]