ভবানী ভবনে ফের সুমিত, আবারও হাজিরা অভিষেকের পিএ-র

কলকাতা : শনিবারের পর রবিবারও ভবানী ভবনে হাজিরা দিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক (পিএ) সুমিত রায়। রবিবার বেলা দশটা নাগাদ ভবানী ভবনে এসে পৌঁছন সুমিত। তবে তিনি কোনও কথা বলেননি। সোজা ভবানী ভবনের ভিতরে ঢুকে যান। প্রসঙ্গত, শনিবার টানা প্রায় ১০ ঘণ্টা জেরা করা হয়েছিল সুমিতকে। পরবর্তীতে এ দিন তাঁকে ফের ভবানী ভবনে তদন্তকারীদের সামনে হাজির হওয়ার নোটিস দেওয়া হয়। সেই মতো রবিবার ফের ভবানী ভবনে এসেছেন সুমিত রায়।

জমি-দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সুমিতকে তলব করেন রাজ্যের গোয়েন্দারা। শুক্রবারই নিউ আলিপুরে তাঁর বাড়িতে গিয়ে নোটিস দিয়ে এসেছিলেন সিআইডি আধিকারিকেরা। নোটিসে বলা হয়, শনিবার সকালে তাঁকে ভবানী ভবনে হাজিরা দিতে হবে। সেই মতো শনিবার সকাল ১০টা নাগাদ তিনি ভবনী ভবনে যান।

টানা জিজ্ঞাসাবাদের পর রাত ৮টা নাগাদ বার হন সুমিত। তখনই জানা যায় রবিবার আবার তাঁকে হাজিরা দিতে হবে। সকাল ১০টায় ভবানী ভবনে হাজিরার নোটিস ধরিয়েছিল সিআইডি। দেখা গেল সকাল ৯টা ৪৯ মিনিটে তিনি সিআইডি দফতরে ঢোকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − seventeen =