Author Archives: Debabrata Das

বাকি মাত্র ২ ম্যাচ ! এখনো কোন অঙ্কে আইপিএল প্লে অফে পৌঁছতে পারবে কলকাতা ? 

আইপিএল এখন একেবারে শেষ ল্যাপের উত্তেজনায় দাঁড়িয়ে। গ্রুপ পর্ব শেষ হতে বাকি মাত্র আটটি ম্যাচ, কিন্তু প্লে-অফের লড়াই এখনও জমে রয়েছে সাতটি দলের মধ্যে। প্রতিটি ম্যাচের ফলাফল বদলে দিতে পারে গোটা পয়েন্ট টেবিলের ছবি। সেই কারণেই এবারের আইপিএলে শেষ সপ্তাহের লড়াই আরও বেশি রোমাঞ্চকর হয়ে উঠেছে। ইতিমধ্যেই প্রথম দল হিসেবে শেষ চারে জায়গা নিশ্চিত করেছে […]

ধোনির সামনে চিপকে হার চেন্নাইয়ের, প্লে-অফ নিশ্চিত হায়দরাবাদের

চিপকে ঘরের মাঠে শেষ ম্যাচটা স্মরণীয় করে রাখতে পারল না চেন্নাই। দীর্ঘ দিন পর মহেন্দ্র সিংহ ধোনিকে সামনে থেকে দেখার সুযোগ পেয়েছিলেন সমর্থকেরা, কিন্তু সেই আনন্দ ফিকে হয়ে গেল দলের হারে। সানরাইজার্স হায়দরাবাদের কাছে পাঁচ উইকেটে পরাস্ত হয়ে প্লে-অফের লড়াই আরও কঠিন হয়ে গেল চেন্নাইয়ের জন্য। অন্য দিকে এই জয়ে ১৬ পয়েন্টে পৌঁছে প্লে-অফ নিশ্চিত […]

শেষ মূহুর্তের নাটকে অমীমাংসিত আইএসএল ডার্বি

রবিবারের যুবভারতীতে ছিল আইএসএলের অঘোষিত ফাইনাল। শুরু থেকেই দু’দলের খেলায় বড় ম্যাচের আমেজ স্পষ্ট। তবে ভরা যুবভারতীর গ্যালারিতে অসংখ্য সুযোগ নষ্ট করল দুই দল। ডার্বির মতো বড় ম্যাচের চাপ নিয়ে ফাইনাল থার্ডে এসে মাথা ঠান্ডা রাখতে পারছিলেন না বিপিন-সাহালরা। এই বড় ম্যাচ দেখতে তারকার মেলা যুবভারতীর ভিআইপি বক্সে। এসেছিলেন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। মোহনবাগান সুপারজায়ান্ট কর্ণধার […]

বাংলার অভিষেকের অর্ধশতরানে জয়ে ফিরল দিল্লি, প্রবল চাপে রাজস্থান

প্লে-অফের দৌড়ে নিজেদের টিকিয়ে রাখল দিল্লি। রবিবার ঘরের মাঠে রাজস্থানকে পাঁচ উইকেটে হারিয়ে গুরুত্বপূর্ণ দু’পয়েন্ট তুলে নিল অক্ষর পটেলের দল। এক সময় ম্যাচের রাশ হাতছাড়া হতে বসেছিল দিল্লির। কিন্তু ওপেনিং জুটির দুর্দান্ত শুরু এবং শেষে অধিনায়কের দায়িত্বশীল ইনিংস দলের জয় নিশ্চিত করে। ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে কলকাতাকে টপকে পয়েন্ট তালিকায় উঠে এল দিল্লি। অন্যদিকে […]

খোশমেজাজে মোহনবাগান, অ্যান্টনকে খেলিয়ে চমক দিতে পারেন অস্কার

ঋতিকা চক্রবর্তী: রবিবার আইএসএলের মেগা ডার্বিতে মুখোমুখি ইস্টবেঙ্গল ও মোহনবাগান। এই ম্যাচকে একপ্রকার অঘোষিত ফাইনাল বলা চলে। ডার্বি যে জিতবে আইএসএল লিগ শিল্ডও তার৷ হাড্ডাহাড্ডি এই লড়াইয়ের আগে চাপমুক্ত দুই দলের কোচ। সাংবাদিক সম্মেলনে এসে একাধিকবার বোমা ফাটিয়েছেন কোচ অস্কার ব্রুঁজো। এদিন অবশ্য বাহ্যিক কোনও ব্যক্তি বা বিষয় নিয়ে তিনি আলোকপাত করলেন না। ডার্বি নিয়ে […]

ইডেনে রানঝড়, গুজরাতকে হারিয়ে প্লে-অফের আশায় নাইটরা

প্লে-অফের স্বপ্ন এখনও বেঁচে আছে। কঠিন সমীকরণের মাঝেও লড়াই চালিয়ে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। শনিবার ইডেন গার্ডেন্সে শক্তিশালী গুজরাত টাইটান্সকে ২৯ রানে হারিয়ে সেই আশা আরও জোরালো করল অজিঙ্ক রাহানের দল। ব্যাটে-বলে দাপট দেখিয়ে গুরুত্বপূর্ণ দু’টি পয়েন্ট তুলে নিল কেকেআর। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল কলকাতা। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে গুজরাত বোলারদের […]

মার্শ ঝড়ে উড়ে গেল চেন্নাই, ঘরের মাঠে সাত উইকেটে দাপুটে জয় লখনউয়ের

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিল লখনউ সুপার জায়ান্টস। পয়েন্ট তালিকার নিচের দিকে থাকা দলটি এদিন শক্তিশালী চেন্নাই সুপার কিংসকে হারিয়ে বড় চমক দিল। মিচেল মার্শের ঝোড়ো ব্যাটিংয়ের সৌজন্যে সাত উইকেটে ম্যাচ জিতে নেয় লখনউ। এই হারের ফলে প্লে-অফের লড়াইয়ে অনেকটাই চাপে পড়ে গেল চেন্নাই। ম্যাচের আগে সমীকরণ ছিল খুব সহজ। লখনউকে হারাতে পারলেই […]

ডার্বির আমেজে ইস্ট-মোহন, বাড়ছে সমর্থকদের প্রত্যাশার চাপ

ডার্বির আগে দুই শিবিরেই সমর্থকদের প্রত্যাশার চাপ। শুক্রবার ডার্বির আগে যুবভারতীর প্র‍্যাক্টিস গ্রাউন্ডের সামনে দুই দলের সমর্থকদেরই ভিড়। বড় ম্যাচের আগে প্রিয় দলকে ও ফুটবলারদের উজ্জীবিত করতেই এসেছেন সমর্থকরা। বৃহস্পতিবার থেকেই ডার্বির প্রস্তুতি শুরু করেছে মোহনবাগান। ইন্টার কাশীর কাছে গোলশূন্য ড্রয়ের পর হতাশা গ্রাস করেছিল মোহনবাগান শিবিরকে। সেই হতাশা কেটে যায় কোচ সের্জিও লোবেরার পেপটকেই। […]

ফুটবল বিশ্বকাপে ভারতের ছোঁয়া! ২০২৬-এ নজরে তিন ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার

ফুটবল বিশ্বকাপ ভারতের কাছে বরাবরই আবেগের নাম। কোটি কোটি সমর্থক রাত জেগে প্রিয় দল ও ফুটবলারদের খেলা দেখেন, কিন্তু এখনও পর্যন্ত ভারতীয় দল কখনও বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিতে পারেনি। তাই বিশ্বমঞ্চে ভারতের প্রতিনিধিত্ব দেখা দেশের ফুটবলপ্রেমীদের কাছে স্বপ্নের মতো। সেই কারণেই এবার এক বিশেষ খবর উচ্ছ্বসিত করে তুলেছে ভারতীয় সমর্থকদের। ২০২৬ সালের বিশ্বকাপে হয়তো […]

তিলকের তাণ্ডবে ভেঙে পড়ল পঞ্জাব, টানা পঞ্চম হার শ্রেয়সদের

আইপিএলের প্লে-অফের লড়াই থেকে আগেই কার্যত ছিটকে গিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। প্রথম চারে শেষ করার আর কোনও সম্ভাবনাই ছিল না তাদের সামনে। তবু সেই মুম্বইয়ের কাছেই হারতে হল পঞ্জাব কিংসকে। টানা পাঁচ ম্যাচে পরাজয়ের ধাক্কায় আরও চাপে পড়ে গেল শ্রেয়স আয়ারের দল। ১২ ম্যাচ শেষে তাদের পয়েন্ট দাঁড়াল ১৩। অন্য দিকে মুম্বইয়ের পয়েন্ট হল ৮। যদিও […]