শিলিগুড়ি : রাজনৈতিক মহলে জল্পনা বাড়িয়ে শিলিগুড়িতে গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান বিমল গুরুঙের সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার সকালে শিলিগুড়ির কাছে সুকনায় একটি রিসর্টে বৈঠকের আয়োজন করা হয়। সেখানে ছিলেন দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা এবং পাহাড়ের বিজেপি বিধায়কেরা। বিমলের দলের রোশন গিরি, জিএনএলএফ সুপ্রিমো তথা সুভাষ ঘিসিঙের পুত্র মন ঘিসিংও এই বৈঠকে […]
Category Archives: রাজ্য
মুর্শিদাবাদ : মুর্শিদাবাদ জেলাজুড়ে বেআইনি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধারে বড়সড় সাফল্য পেল পুলিশ। বহরমপুরের কুঞ্জঘাটায় ধৃত তৃণমূল নেতা পাপাই ঘোষের বাড়ি থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র। পাশাপাশি, পৃথক অভিযানে মুর্শিদাবাদের শক্তিপুর থেকেও উদ্ধার হয়েছে প্রচুর তাজা কার্তুজ ও বন্দুক| এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিন জনকে। এদিন পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৪ আগস্ট […]
হাড়োয়া : জনবহুল এলাকা থেকে তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার হাড়োয়ায়। ঘটনাটি ঘটেছে হাড়োয়া থানার অন্তর্গত হাড়োয়া গ্রাম পঞ্চায়েতের জ্যাঙালাটি গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার গ্রামের রাস্তার পাশে একটি তাজা বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। বিষয়টি নজরে আসতেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর স্থানীয় বাসিন্দারা দ্রুত হাড়োয়া থানায় খবর […]
কলকাতা : শনিবার দুই বঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দুই দিনাজপুরে। রবিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। সোমবার ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায়। মঙ্গলবার […]
শিলিগুড়ি : বিজেপির শাসনে পশ্চিমবঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, জোর দিয়ে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার শিলিগুড়িতে তিনটি নতুন ফৌজদারি আইনের ওপর আয়োজিত প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “এখানে একসময় ক্যাডার-রাজ চলত। যখন কমিউনিস্টরা ক্ষমতায় ছিল, তখন ক্যাডার-রাজ ছিল। যখন তৃণমূল ক্ষমতায় এল, তখন দুষ্কৃতীদের ক্যাডার-রাজ চলল। আর এখন যখন শুভেন্দু […]
নয়াদিল্লি : গত ২০ জুলাই দিল্লির যন্তর মন্তরে একটি বিক্ষোভ প্রদর্শন চলাকালীন ছররা গুলি (পেলেট) ব্যবহারের অভিযোগে কেন্দ্রীয় সরকারকে নিশানা করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। শুক্রবার তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এই পুরো বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সমাজ মাধ্যম ‘এক্স’-এ পোস্ট করে তিনি […]
কলকাতা : “আবার যদি ওখানে দেশবিরোধী গতিবিধি দেখা যায় বা স্লোগান ওঠে, তা হলে ফের সার্জিক্যাল স্ট্রাইক হবে।’’ শুক্রবার রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ এই মন্তব্য করেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আগেও একাধিকবার দেশবিরোধী স্লোগান উঠেছে বলে অভিযোগ করেছিল এবিভিপি। দিলীপবাবুর মুখেও শোনা গিয়েছে সেই সুর। সার্জিক্যাল স্ট্রাইকের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, ‘আগে এসএফআইয়ের অফিস ভেঙে দেওয়া হয়েছিল। আমাদের […]
শিলিগুড়ি : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার শিলিগুড়িতে সশস্ত্র সীমা বল-এর ফ্রন্টিয়ার সদর দফতরে বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “আমি সর্বদা বলি, সবচেয়ে কঠিন কাজ হলো এসএসবি জওয়ানদের, যারা একটি উন্মুক্ত সীমান্ত রক্ষা করেন। প্রধানমন্ত্রী মোদীর সরকার জাতীয় নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে শিলিগুড়ি করিডোরের গুরুত্ব অনুধাবন করেছে। এটি একটি অত্যন্ত […]
পশ্চিম মেদিনীপুর : প্রবল বর্ষণে পশ্চিম মেদিনীপুরের সবংয়ে তৈরি হয়েছে ভয়াবহ বন্যা পরিস্থিতি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার বন্যা কবলিত এলাকা আকাশপথে পরিদর্শন করেন। পরে সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী জানান, পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনের আধিকারিকদের আগেই প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে পানীয় জল, ত্রাণ ও প্রশাসনিক সহায়তার কাজ চলছে। মুখ্যমন্ত্রী জানান, সবং যাওয়ার পথে […]
বীরভূম : বীরভূম জেলা পরিষদের সভাধিপতি পদ থেকে ইস্তফা দিলেন হাসনের তৃণমূল কংগ্রেস বিধায়ক কাজল শেখ। তাঁর বিরুদ্ধে জেলা পরিষদের ১৯ জন তৃণমূল সদস্য অনাস্থা প্রস্তাব এনেছিলেন। শুক্রবার ওই প্রস্তাব নিয়ে বৈঠক ও সম্ভাব্য ভোটাভুটির আগে কাজল শেখের ইস্তফায় জেলা পরিষদের রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। বৃহস্পতিবার জানা গিয়েছে, বুধবার (১৯ আগস্ট) কাজল শেখ […]









