পূর্ব মেদিনীপুর : রাজ্যে নিপা ভাইরাসে আক্রান্ত দু’জনের মধ্যে একজন পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের বাকচা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চাঁদিবেনিয়া গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে। আক্রান্ত ওই যুবক কর্মসূত্রে উত্তর ২৪ পরগনার বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন। কয়েকদিন আগে জ্বরে আক্রান্ত হলে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার […]
Category Archives: জেলা
কোচবিহার : গাছ কাটাকে কেন্দ্র করে পারিবারিক বিবাদের জেরে কোচবিহার জেলার নিশিগঞ্জে বুধবার দিনদুপুরে এক দম্পতিকে নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠেছে। মৃতদের নাম দিলীপ বর্মন ও তাঁর স্ত্রী সম্পা বর্মন। ঘটনাটি নিশিগঞ্জ-২ গ্রাম পঞ্চায়েতের ডাকুয়াটারি এলাকায় ঘটেছে। প্রকাশ্য দিবালোকে এই হত্যাকাণ্ডে এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ির সীমানায় থাকা একটি কুলগাছ কাটাকে ঘিরে […]
মালদা : শাসক দল তৃণমূল কংগ্রেস যখন রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরে বাড়ি বাড়ি প্রচারে ব্যস্ত, ঠিক তখনই পাল্টা রাজনৈতিক তৎপরতায় নেমেছে বিজেপি। আগামী ১৭ জানুয়ারি শনিবার অনুষ্ঠিত হতে চলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভাকে সফল করতে জনসাধারণের কাছে আমন্ত্রণপত্র পৌঁছে দিচ্ছেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। এই কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার মালদা বিধানসভা […]
পশ্চিম বর্ধমান : জাল নথি তৈরি ও অবৈধ অভিবাসনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পশ্চিম বর্ধমানের সালানপুর থানার পুলিশ। ছোটন সেন নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। স্থানীয় সূত্রে দাবি, বেশ কয়েক বছর ধরে নিয়ামতপুরের লছিপুরে ময়না সেন ওরফে কলি নামে এক মহিলার সঙ্গে বসবাস করতেন সালানপুর থানা এলাকার বাসিন্দা ছোটন। ২০২২ সালে ময়না সেন […]
বাঁকুড়া : রবিবাসরীয় সকালে আগুন লাগলো বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে। জানা গিয়েছে, রবিবার ভোরে মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি ব্লকের ইউপিএস রুমে আগুন জ্বলতে দেখেন রোগীর আত্মীয়রা। দমকলের দু’টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ইউপিএস রুমের মধ্যে থাকা একাধিক ব্যাটারি নষ্ট হয়ে গিয়েছে বলে আশঙ্কা হাসপাতাল কর্তৃপক্ষের। রবিবার ভোর ৪টে নাগাদ মেডিক্যাল কলেজের সুপার […]
শিলিগুড়ি : শিলিগুড়ির ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ভেতরে নিরাপত্তারক্ষীর বন্দুক নিচে পড়ে তা থেকে আচমকা গুলি চলায় এক শিশু সহ অন্তত ৫ জন জখম হয়েছেন। মঙ্গলবার দুপুরে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর থমথমে পুরো এলাকা, বন্ধ করে দেওয়া হয়েছে ব্যাংকের পরিষেবা। […]
হাওড়া : হাওড়া জেলা পরিষদের সহ-সভাধিপতি অজয় ভট্টাচার্যকে শুনানির জন্য তলব করেছিল নির্বাচন কমিশন। শনিবার তিনি সাঁকরাইল বিডিও অফিসে তৈরি শুনানি কেন্দ্রে হাজির হন এবং সমস্ত প্রয়োজনীয় নথিপত্র জমা দেন। শুনানিতে উপস্থিত হয়ে তিনি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং এর পিছনে বিজেপির চক্রান্ত রয়েছে বলে অভিযোগ তোলেন। অজয় ভট্টাচার্য বলেন, সাঁকরাইল গ্রামেই তাঁর […]
কলকাতা : জমজমাট শীতের মধ্যেই দক্ষিণবঙ্গের জন্য মন খারাপের খবর। তবে, উত্তরবঙ্গের জন্য সুখবর, দার্জিলিং-এ তুষারপাতের সম্ভাবনার কথা জানালো আলিপুর আবহাওয়া দফতর। মূলত পশ্চিমী ঝঞ্চার জন্যই তাপমাত্রা বাড়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গে। আগের দিনের তুলনায় শনিবারই সামান্য বেড়েছে নূন্যতম তাপমাত্রা। রবিবার পর্যন্ত ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা, তারপর দুই-তিন দিন একই রকম থাকবে আবহাওয়া। আবহাওয়া দফতর জানিয়েছে, […]
অশোক সেনগুপ্ত তিন ‘ভূত’-এর সম্পর্কে রিপোর্ট চেয়ে দক্ষিণ ২৪ পরগণার জেলা নির্বাচন অফিসারকে চিঠি দিল নির্বাচন কমিশন। ব্লক/ গ্রাম পঞ্চায়েৎ ও বুথ নম্বরের বিশদ উল্লেখ করে মেটিয়াবুরুজ বিধানসভা কেন্দ্রের মনিরুল মোল্লা ও মায়া দাস এবং কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রের হরেকৃষ্ণ গিরি সম্পর্কে শুক্রবার ওই রিপোর্ট চেয়েছেন অতিরিক্ত নির্বাচন কমিশনার। বারুইপুরের একটি রাজনৈতিক সভায় ওই তিন ভূত […]
ময়না : চার দিন ধরে নিখোঁজ থাকার পর বিজেপি কর্মী সুব্রত অধিকারীর (৩৩) নিথর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ও রাজনৈতিক উত্তেজনা ছড়াল পূর্ব মেদিনীপুরের ময়নার সুদামপুর ১৯৪ নম্বর বুথ এলাকায়। বছর শুরুর দিন বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে মাত্র ৫০ মিটার দূরের একটি পুকুরে তাঁর দেহ ভেসে ওঠে। এই ঘটনায় শোকের পাশাপাশি দানা বেঁধেছে রহস্য।পরিবার সূত্রে […]







