কীর্ণাহারে মাঠ থেকে উদ্ধার শতাধিক ভোটার কার্ড

বীরভূম : ভোট মিটতেই শতাধিক ভোটার কার্ড উদ্ধার হলো বীরভূম জেলার কীর্ণাহারে। রবিবার সকালে কীর্ণাহার গ্রামের পশ্চিমপাড়া সংলগ্ন একটি মাঠে ওই ভোটার কার্ডগুলি পড়ে থাকতে দেখা যায়।

পুলিশ গিয়ে ভোটার কার্ডগুলি উদ্ধার করে নিয়ে যায়। তবে স্থানীয় এক মহিলার দাবি, তিনি পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম ১ ব্লকের চিনিসপুর ৩৩ নম্বর বুথের বিএলও ছিলেন। সম্প্রতি এসআইআর প্রক্রিয়ায় নতুন বিএলও নিয়োগ করা হলে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছেন।

তিনি বলেন, আমি বিএলও থাকাকালীন দীর্ঘদিন ধরে সংশোধন করতে দেওয়া পুরনো কার্ডগুলি আমার কাছে জমা করা ছিল সেগুলিই ফেলে দিয়েছি। পুলিশ সূত্রে জানা গেছে, ভোটার কার্ডগুলি উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − eight =