Category Archives: খেলা

চিপকে জয়ের হাসি চেন্নাই শিবিরে ! ব্যাটিং ব্যর্থতায় প্লে অফের আশা প্রায় শেষ মুম্বইয়ের

আইপিএলের অন্যতম আকর্ষণীয় দ্বৈরথ চেন্নাই ও মুম্বইয়ের লড়াই। এই দুই দল মিলিয়ে মোট দশবার শিরোপা জিতেছে, তাই তাদের মুখোমুখি সংঘর্ষ সব সময়েই বিশেষ গুরুত্ব পায়। সমর্থকেরা এই ম্যাচকে প্রায়ই ‘আইপিএলের এল ক্লাসিকো’ বলে উল্লেখ করেন। তবে চলতি আসরে এই মর্যাদাপূর্ণ লড়াইয়ে সম্পূর্ণ প্রাধান্য দেখিয়েছে চেন্নাই। তারা ইতিমধ্যেই মুম্বইকে দু’বার পরাজিত করেছে—একবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে এবং এবার […]

২২৬ তাড়া করে দাপুটে জয় দিল্লির, রাহুলের ব্যাটে নিষ্প্রভ পরাগের ঝড়

দিল্লি ক্যাপিটালস—এই দলটা যেন নিজেরাই জানে না, কোন দিনে তারা ঠিক কীভাবে খেলবে। এক ম্যাচে বিধ্বংসী ব্যাটিং, আর পরের ম্যাচেই চরম ভরাডুবি—এই ওঠানামাই যেন তাদের পরিচয় হয়ে দাঁড়িয়েছে। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ২৬৪ রান করেও হার, আবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাত্র ৭৫ রানে অলআউট—এই দুই চরম বিপরীত ছবি এখনও টাটকা। কিন্তু সেই দলই আবার রাজস্থান […]

‘আমেরিকাতেই বিশ্বকাপ খেলবে ইরান’, ঘোষণা ফিফা সভাপতির

আমেরিকা ও ইজরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতির আবহে ইরানের ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে দীর্ঘদিন ধরেই অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো আবারও জানিয়ে দিলেন, আমেরিকায় অনুষ্ঠিত আসন্ন বিশ্বকাপে ইরান অংশ নেবে এবং তাদের ম্যাচ হবে আমেরিকায়। বৃহস্পতিবার ভ্যাঙ্কুভারে ফিফা কংগ্রেসে ভাষণ দিতে গিয়ে তিনি এই ঘোষণা করেন। ইনফান্তিনো বলেন, তশুরুতেই পরিষ্কার করে জানিয়ে […]

ছন্দপতন আরসিবির ! ব্যাটিং ব্যর্থতায় হল না জয়ের হ্যাটট্রিক

আহমেদাবাদে নামার আগে দারুণ ছন্দে ছিল বেঙ্গালুরু। দেবদত্ত পাড়িক্কল, রজত পাতিদার ও টিম ডেভিডদের আগ্রাসী ব্যাটিং, সঙ্গে ভুবনেশ্বর কুমার ও জশ হ্যাজেলউডের কার্যকরী বোলিং;সব মিলিয়ে আত্মবিশ্বাসে টগবগ করছিল দলটি। বিশেষ করে আগের ম্যাচে দিল্লিকে মাত্র ৭৫ রানে গুটিয়ে দেওয়ার পর জয়ের ধারা বজায় রাখার প্রত্যাশাই ছিল বেশি। টানা তৃতীয় জয়ের লক্ষ্যে নামলেও, গুজরাটের মাঠে গিয়ে […]

রোহিত শর্মার জন্মদিনে শুভেচ্ছা সিএবি-র

মুম্বই : ক্রিকেটার রোহিত শর্মার জন্মদিনে বাংলা ক্রিকেটের নিয়ামক সংস্থা ক্রিকেট আ্যসোসিয়েশন অফ বেঙ্গল-এর তরফে বৃহস্পতিবার শুভেচ্ছা জানানো হয়েছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় সিএবি-র পক্ষ থেকে লেখা হয়, ক্রিকেটপ্রেমীদের কাছে দিনটি বিশেষ। এদিকে, আইপিএল-এর অনেকগুলি ম্যাচ হয়ে গেল, এখনও চোট পাওয়ার পর দেখা পাওয়া গেল না রোহিত শর্মার। প্রতিযোগিতা চলাকালীন হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন রোহিত। তারপর […]

ওড়িশা অতীত, মুম্বই বধের লক্ষ্যে অস্কার 

মঙ্গলবার গোয়ার মাঠে ওড়িশা এফসি-কে ৩-০ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গল। ইউসেফের জোড়া গোল এবং বিপিনের অনবদ্য খেলায় লিগ টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে লাল-হলুদ ব্রিগেড। ওড়িশার বিরুদ্ধে সম্পূর্ণ তিন পয়েন্ট পেয়ে স্বস্তিতে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুঁজো। টানা ছয় ম্যাচে অপরাজিত লাল-হলুদ ব্রিগেড। অবশ্যই আত্মবিশ্বাস জোগাবে তার দলকে, এমনটাই মনে করছেন অস্কার। তবে গোয়ার পরিবেশ ও […]

বৃথা রিকলটনের রেকর্ড সেঞ্চুরি, বোলিং ব্যর্থতায় ফের ডুবলো মুম্বই

মুম্বই ইন্ডিয়ান্সের দুর্দশা যেন থামার নামই নিচ্ছে না। একসময় আইপিএলের সবচেয়ে সফল দল হিসেবে পরিচিত এই ফ্র্যাঞ্চাইজি চলতি মরশুমে বারবার ব্যর্থতার মুখে পড়ছে। বুধবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচেও সেই একই ছবি দেখা গেল। ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেও শেষ পর্যন্ত বোলিং ব্যর্থতায় ৬ উইকেটে হার মানতে হল হার্দিক পাণ্ডিয়ার দলকে। সবচেয়ে অবাক করার […]

ইউসেফের জোড়া গোলে ওড়িশাকে হারাল ইস্টবেঙ্গল 

ওড়িশা এফসির বিরুদ্ধে বড় জয় পেল ইস্টবেঙ্গল। গোয়ার মাঠে ৩-০ গোলে ওড়িশাকে হারাল ইউসেফ এজ্জেজারিরা। এই জয়ের ফলে চ্যাম্পিয়নশিপের দৌড়ে আরও কিছুটা এগিয়ে গেল লাল-হলুদ ব্রিগেড। ইউসেফ এজ্জেজ্জারির জোড়া গোল, অন্যদিকে আইএসএলে নিজের ১৫০ তম ম্যাচে গোল করলেন বিপিন সিং। আইএসএল পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে এল অস্কার বাহিনী। বুধবার এই ম্যাচে জয়ের জন্যই ঝাপিয়েছিল […]

২২২ করেও হার ! বৈভব-ফেরেইরার তাণ্ডবে মরশুমে প্রথম হার পাঞ্জাব কিংসের

আইপিএলে পঞ্জাব কিংসের জয়ের রথ থামিয়ে দিল রাজস্থান রয়্যালস। মঙ্গলবার ঘরের মাঠে হাইভোল্টেজ রান তাড়ায় ৬ উইকেটে জিতে গেল রিয়ান পরাগের দল। আগে ব্যাট করে পঞ্জাব তোলে ৪ উইকেটে ২২২ রান, কিন্তু সেই বিশাল লক্ষ্যও নিরাপদ হল না শ্রেয়স আয়ারদের জন্য। লক্ষ্য তাড়া করতে নেমে রাজস্থান শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল। ১৫ বছরের বৈভব সূর্যবংশী […]

আম্পায়ারের সিদ্ধান্তে রাগ !  ব্যাট-হেলমেট ছুঁড়ে কতটাকা জরিমানা গুনবেন অঙ্গকৃষ ?

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচে বিতর্কিতভাবে আউট হয়ে চরম হতাশা প্রকাশ করেছিলেন কলকাতা নাইট রাইডার্সের তরুণ ব্যাটার অঙ্গকৃষ রঘুবংশী। সেই ঘটনার জেরেই এবার শাস্তির মুখে পড়তে হল তাঁকে। আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, ম্যাচ চলাকালীন আচরণবিধি ভঙ্গের দায়ে তাঁর ম্যাচ ফির ২০ শতাংশ কেটে নেওয়া হবে। পাশাপাশি তাঁর নামে একটি ডিমেরিট পয়েন্টও যোগ করা হয়েছে। বোর্ডের বিবৃতিতে […]