একজনের হাত ধরে ভারতীয় দাবায় শুরু হয়েছিল বিশ্বজয়ের স্বপ্ন। ৩৮ বছর পর আর এক তরুণের হাত ধরে সেই যাত্রা পৌঁছে গেল ঐতিহাসিক মাইলফলকে। দেশের গ্র্যান্ডমাস্টারের সংখ্যা ১০০ ছুঁয়ে ফেলল। শততম গ্র্যান্ডমাস্টার হওয়ার কৃতিত্ব অর্জন করলেন মধ্যপ্রদেশের ২২ বছর বয়সি অনুজ শ্রীভার্তি। দীপাবলির আবহে ভারতীয় দাবায় জ্বলে উঠল সাফল্যের নতুন আলো। ফিলিপিন্সে সপ্তম আসিয়ান প্লাস ব্যক্তিগত […]
Category Archives: খেলা
একদিনের সিরিজের লড়াই চলছে। কিন্তু ভারতীয় শিবিরের নজর ইতিমধ্যেই পরবর্তী বড় পরীক্ষায়। ১৯ নভেম্বর থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শুরু হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ সিরিজ। তার আগে প্রস্তুতিতে কোনও ফাঁক রাখতে চাইছে না টিম ইন্ডিয়া। তাই একদিনের সিরিজ শেষ হলেও নিউজিল্যান্ডেই থেকে যাবেন তিন ভারতীয় পেসার অকিব নবি, গুরনুর ব্রার ও অর্শদীপ সিং। টেস্ট দলের […]
পাকিস্তানের বিরুদ্ধে ব্যাট হাতে নজর কাড়তে পারলেন না সেহওয়াগ-পুত্র আর্যবীর। অন্য দিকে, ভারতের বিরুদ্ধে একার হাতে ম্যাচের রং বদলে দিলেন পাকিস্তানের হামজা জাহুর। তাঁর দুরন্ত অপরাজিত শতরানে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতকে ৩ উইকেটে হারাল পাকিস্তান। প্রথমে ব্যাট করে ৪৬.৩ ওভারে ২০৮ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। জবাবে ৪৮.১ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০৯ রান […]
ব্যাট হাতে প্রতিপক্ষের সামনে রানের পাহাড় খাড়া করেছিল ভারত এ। এ বার বল হাতে সেই পাহাড়ের চাপে নিউজিল্যান্ড এ-কে আরও কোণঠাসা করে দিলেন প্রসিদ্ধ কৃষ্ণ। দীর্ঘ দিন চোটের কারণে মাঠের বাইরে থাকার পর প্রত্যাবর্তনেই বুঝিয়ে দিলেন, বল হাতে তিনি কতটা কার্যকর। বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে ফিরেই নিউজিল্যান্ডের দুই ওপেনারকে সাজঘরে ফেরালেন ভারতীয় পেসার। ফলে […]
পুরুষদের হতাশা মুছে এশীয় ফুটবলের মঞ্চে নতুন ইতিহাস লিখল ইস্টবেঙ্গল। জয়ের জন্য মাঠে নেমে শেষ পর্যন্ত হারতে হয়েছে। কিন্তু সেই হারও কেড়ে নিতে পারেনি লাল-হলুদ মেয়েদের স্বপ্ন। উত্তর কোরিয়ার প্রবল শক্তিশালী ৪.২৫ এসসির কাছে ০-২ গোলে পরাস্ত হয়েও এএফসি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ইস্টবেঙ্গল। ভারতীয় ক্লাব ফুটবলে মেয়েদের এই সাফল্য নজিরবিহীন। প্রথম ভারতীয় […]
শুক্রবার ওড়িশাকে হারিয়ে সমর্থকদের আগাম দীপাবলির উপহার দিয়েছে মোহনবাগান। সবুজ-মেরুন শিবিরে যখন উৎসবের আবহ, তখন শনিবার চেন্নাইয়ের মেরিনা এরিনায় গোলের বন্যায় ভেসে ছারখার ইস্টবেঙ্গল। এক-দু’টি নয়, পাঁচ-পাঁচটি গোল হজম করল লাল-হলুদ। চেন্নাইয়িন এফসির কাছে ৩-৫ গোলে হেরে মাঠ ছাড়তে হল হাবাসের ছাত্রদের। প্রথম দু’টি ম্যাচ জিতে যে দল আত্মবিশ্বাসের সঙ্গে মরশুম শুরু করেছিল, তাদের রক্ষণের […]
জয়ের জন্য লক্ষ্য ছিল মাত্র ১৩৫ রান। নিউজিল্যান্ডের ব্যাটিং বিপর্যয়ের পর ভারতের সামনে সুযোগ ছিল অনায়াসে ম্যাচ জিতে সিরিজে ব্যবধান বাড়ানোর। কিন্তু সেই সহজ লক্ষ্যই কার্যত পাহাড় হয়ে দাঁড়াল টিম ইন্ডিয়ার সামনে। ব্যাট হাতে একের পর এক তারকার ব্যর্থতা, উইকেট হারানোর মিছিল এবং শেষ পর্যন্ত বৃষ্টির বাধা। সব মিলিয়ে দ্বিতীয় একদিনের ম্যাচে রুদ্ধশ্বাস পরিস্থিতির সাক্ষী […]
মহাদেশীয় মঞ্চে হোঁচট খেলেও ঘরোয়া লিগে দুরন্ত ছন্দে ইস্টবেঙ্গল। প্রথম দুই ম্যাচে ৯ গোল করে প্রতিপক্ষকে কার্যত উড়িয়ে দিয়েছে লাল-হলুদ। এ বার সেই জয়ের ধারাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার পালা। শনিবার চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে চেন্নাইয়িন এফসির মুখোমুখি হবে অ্যান্টোনিও লোপেজ হাবাসের দল। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু ম্যাচ। লক্ষ্য, জয়ের হ্যাটট্রিক। পাশাপাশি আল সিবের […]
বাবা ছিলেন বোলারদের রাতের ঘুম কেড়ে নেওয়ার কারিগর। ব্যাট হাতে নামলেই প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়তেন। এ বার সেই আগ্রাসী ব্যাটিংয়ের উত্তরাধিকার যেন তুলে নিচ্ছেন ছেলে। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম ম্যাচেই ব্যাট হাতে ঝড় তুললেন বীরেন্দ্র সেহওয়াগ-পুত্র আর্যবীর। তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ের সঙ্গে অধিনায়ক লক্ষ রাইচন্দানির দায়িত্বশীল ইনিংস। দুই ওপেনারের দাপটে নেপালকে কার্যত দাঁড়াতেই দিল না ভারত। […]
নয়াদিল্লি : ক্রিকেটার সূর্যকুমার যাদব সপরিবারে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে| শুক্রবার তিনি প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী দেবীশা শেট্টি এবং তাঁদের কন্যাসন্তান রিধিমাও। সাক্ষাৎকালে সূর্যকুমার যাদবের কন্যা রিধিমা প্রধানমন্ত্রীর সামনে ভক্তিগীতিও পরিবেশন করে। প্রধানমন্ত্রী এক্সে লিখেছেন, দীপাবলির আবহে রাম ও সরযূর আগমন ঘটেছে। এটি দীপাবলির পরিবেশকে […]










