Category Archives: খেলা

গিল ঝড়ে আহমেদাবাদেও ডুবল নাইটরা

ম্যাচ বদলাচ্ছে, ভেন্যু বদলাচ্ছে, কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ভাগ্য যেন একই জায়গায় আটকে রয়েছে। ইডেন গার্ডেন্স থেকে আহমেদাবাদ—যেখানেই নামুক, ফল একটাই, হার। শুক্রবার গুজরাট টাইটান্সের বিরুদ্ধে আরও একবার হতাশ করল কেকেআর। পাঁচ উইকেটে হেরে টুর্নামেন্টে নিজেদের দুরবস্থা আরও স্পষ্ট করে দিল অজিঙ্কা রাহানের দল।‌ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় […]

জয়হীন কেকেআরে অশান্তির ছায়া ! মাঝপথেই  কি বদল কোচ ? শুরু জোর জল্পনা

আইপিএলের চলতি মরসুমে কলকাতা নাইট রাইডার্সের অবস্থা ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে। পাঁচ ম্যাচে মাত্র এক পয়েন্ট নিয়ে তারা এখন লিগের একমাত্র দল, যারা এখনও জয়ের মুখ দেখেনি। শুধু হারই নয়, অধিকাংশ ম্যাচেই দলকে লড়াইয়ের জায়গায় দেখা যায়নি। ইডেনে লখনৌর বিরুদ্ধে ম্যাচটি ছাড়া কোথাও জয়ের মতো পরিস্থিতি তৈরি করতে পারেনি নাইটরা। ফলে স্বাভাবিকভাবেই সমর্থকদের মধ্যে হতাশা […]

ব্যর্থ ডি’ককের শতরান !  শ্রেয়স-প্রভসিমরনের দাপটে মুম্বইকে হেলায় হারাল পাঞ্জাব

হারের হ্যাটট্রিকের পর ঘুরে দাঁড়ানোর আশায় মাঠে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু নিজেদের মাঠে ব্যাট হাতে লড়াই করেও শেষ পর্যন্ত আর জয়ের মুখ দেখা হল না। দুর্দান্ত ব্যাটিং করেও বোলিং ব্যর্থতায় পাঞ্জাব কিংসের কাছে সহজেই হার মানতে হল সূর্যকুমার যাদবদের। ১৯৬ রানের লক্ষ্য দিয়েও প্রতিপক্ষকে চাপে ফেলতে পারেনি মুম্বই। ফলে টানা চতুর্থ পরাজয় নিয়ে মাঠ ছাড়তে […]

আইএসএল থেকে ছিটকে গেলেন মহেশ, রিহ্যাব শুরু করলেন আপুইয়া 

জয়ে ফিরলেও ইস্টবেঙ্গল শিবিরের পরিবেশ থমথমে। আইএসএলের গোটা মরশুমের জন্য ছিটকে গেলেন নাওরেম মহেশ সিং। ভারতীয় মিডফিল্ডারের ছিটকে যাওয়া বড় ধাক্কা ইস্টবেঙ্গলের জন্য। চেন্নাইয়িনের বিরুদ্ধে ম্যাচেই চোট পেয়েছিলেন তিনি। তারপর থেকেই আশঙ্কা ছিল চোট গুরুতর। সেই আশঙ্কাই সত্যি হল। কলকাতায় ফেরার পর সোমবার থেকে বেঙ্গালুরু এফসি ম্যাচের প্রস্তুতি শুরু করেছে ইস্টবেঙ্গল। কিন্তু সোমবার অনুশীলনে ছিলেন […]

চিপকে ৩২ রানে চেন্নাইয়ের কাছে হেরে এখন লাস্টবয় কেকেআর !

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের ব্যর্থতার তালিকায় আরও একটি হতাশাজনক অধ্যায় যোগ হল মঙ্গলবার। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৩২ রানে হেরে কার্যত নিজেদের দুর্বলতাকেই আরও স্পষ্ট করে দিল অজিঙ্কে রাহানের দল। ব্যাটিং, বোলিং থেকে শুরু করে নেতৃত্ব—তিন বিভাগেই এদিন পিছিয়ে দেখা গেল কেকেআরকে। মরসুমের মাঝপথেই দলটির পারফরম্যান্স নিয়ে বড় প্রশ্ন উঠতে শুরু করেছে। টসে জিতে প্রথমে […]

বিশ্বকাপের আগে বড় সমস্যা, একসঙ্গে তিন তারকার চোটে বিপর্যস্ত আর্জেন্টিনা শিবির

আসন্ন বিশ্বকাপের আগে বড় ধরনের দুশ্চিন্তায় পড়েছে আর্জেন্টিনা শিবির। অল্প সময়ের ব্যবধানে দলের তিন গুরুত্বপূর্ণ ফুটবলারের চোট পরিস্থিতি হঠাৎ করেই জটিল করে তুলেছে কোচ লিওনেল স্কালোনির। টটেনহ্যাম হটস্পার ও সান্ডারল্যান্ডের ম্যাচে গুরুতর আঘাত পান আর্জেন্টিনার ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো। গোলকিপার আন্তোনিন কিনস্কির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ায় তিনি  চোট পান। যন্ত্রণা নিয়েও কিছুক্ষণ খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা […]

প্রফুল-সাকিবের ঝড়ে উড়ে গেল রাজস্থান, ৫৭ রানে  সহজ জয় হায়দ্রাবাদের

সোমবারের ম্যাচে রাজস্থান রয়্যালসের দুর্বলতা একেবারে স্পষ্ট করে দিল সানরাইজার্স হায়দরাবাদ। চলতি মরসুমে আগের চার ম্যাচে জয় পাওয়া রাজস্থান আত্মবিশ্বাসে ভরপুর ছিল। বৈভব সূর্যবংশী, যশস্বী জয়সওয়াল ও রিয়ান পরাগদের ব্যাটিং প্রতিপক্ষদের চাপে ফেলছিল। কিন্তু হায়দরাবাদের বিরুদ্ধে সেই দলকেই অসহায় দেখাল। প্রথমে ব্যাট করে হায়দরাবাদ তোলে ২১৬/৬। জবাবে রাজস্থান গুটিয়ে যায় মাত্র ১৫৯ রানে। রাজস্থানের রান […]

পিছিয়ে পড়েও জয় মোহনবাগানের

গত তিন ম্যাচে মোহনবাগান একের পর এক পয়েন্ট নষ্ট করেছে। ঘরের মাঠে পাঞ্জাব এফসিকে হারিয়ে তিন পয়েন্ট ছিনিয়ে নেওয়ার সেরা সুযোগ ছিল সের্জিও লোবেরার মোহনবাগানের কাছে। তবে শুরুর দিকে পাঞ্জাবের খেলা দেখে মনে হচ্ছিল, আজও হয়তো জলে যেতে পারে মোহনবাগানের পয়েন্ট জয়ের আশা। পাঞ্জাব এফসির আক্রমণাত্মক ফুটবলে দিশেহারা বাগান ডিফেন্স। তবে শেষমেশ পাঞ্জাবের বিরুদ্ধে দুইবার […]

রো-কোর ম্যাচে বাজিমাত বেঙ্গালুরুর, নিজের ঘরের মাঠে বড় হার মুম্বাইয়ের

ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ ঘিরে সবচেয়ে বড় আকর্ষণ ছিল রোহিত শর্মা বনাম বিরাট কোহলির লড়াই। দুই ভারতীয় তারকা আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়ালেও জনপ্রিয়তা ও প্রভাব এখনও অটুট। তবে শেষ পর্যন্ত ব্যক্তিগত দ্বৈরথ নয়, দলগত পারফরম্যান্সেই বাজিমাত করল বেঙ্গালুরু। তারা ১৮ রানে হারাল মুম্বইকে। টসে জিতে প্রথমে বেঙ্গালুরুকে ব্যাট করতে […]

বৃথা ট্র্যভিষেক ঝড়, নিজামদের ৩০০ এর স্বপ্ন ভেঙে সহজেই টপকে গেল পাঞ্জাব কিংস

বৃথা ট্র্যভিষেক ঝড়, নিজামদের ৩০০ এর স্বপ্ন ভেঙে মুল্লানপুরে বিজয়গর্জন পাঞ্জাবের আইপিএলে তিনশো রানের স্বপ্ন যেন হাতছানি দিচ্ছিল। পাঞ্জাবের মুল্লানপুরে সানরাইজার্স হায়দরাবাদের শুরু দেখে মনে হচ্ছিল, ইতিহাস গড়তে আর বেশি দেরি নেই। কিন্তু দুরন্ত সূচনার পর মাঝপথে ছন্দ হারিয়ে তারা থামল ২১৯ রানে। সেই লক্ষ্য পরে সহজেই টপকে গেল পাঞ্জাব কিংস। ৬ উইকেটের জয়ে তারা […]