কলকাতা : ‘পয়লা সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গের সবস্তরে সরকারি ক্ষেত্রে বাংলা ভাষা বাধ্যতামূলক’, বিধানসভায় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পয়লা সেপ্টেম্বর থেকে সব সরকারি কাজে বাংলা ভাষা ব্যবহার করা হবে, যাবতীয় চিঠিপত্র বাংলা ভাষায় লিখে আদান-প্রদান করা হবে। কেন্দ্রীয় সরকারের সঙ্গে বাংলার পাশাপাশি হিন্দিতেও চিঠি আদানপ্রদান করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, […]
Category Archives: কলকাতা
কলকাতা : ২০২৬-এর বিধানসভা নির্বাচনে বঙ্গজয়ের পর এরাজ্যের শিল্পক্ষেত্রে বড়সড় জোয়ার আনতে কোমর বেঁধে নামল বর্তমান সরকার। রবিবার রাজ্যের শিল্পায়নের পথে এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হলো। হাওড়ার সাঁকরাইলে গড়ে উঠতে চলেছে বিশ্বের সর্ববৃহৎ দই উৎপাদনকারী কারখানা। নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টার থেকে এই মেগা প্রকল্পের ভার্চুয়াল শিলান্যাস করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ৬৫০ কোটি টাকা ব্যয়ের এই […]
কলকাতা : কলকাতার একটি বেসরকারি হাসপাতালে কোভিড-১৯ পজিটিভ হয়ে ১০ বছর বয়সী এক শিশুকে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের তরফ থেকে জানানো হয়েছে যে, বর্তমানে শিশুটির অবস্থা স্থিতিশীল রয়েছে এবং তাঁকে কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে। দক্ষিণ কলকাতার গড়িয়া এলাকার বাসিন্দা ওই বালকের শনিবার তীব্র জ্বর, কাশি এবং শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেওয়ায় হাসপাতালে নিয়ে আসা হয়। পরীক্ষার […]
কলকাতা : রাজারহাটে দক্ষিণ নারায়ণপুরের সুপারিবাগান এলাকায় একটি বাড়িতে শুক্রবার রাতে বিস্ফোরণের ঘটনায় আরও এক ব্যক্তিকে গ্রেফতার করলো পুলিশ। শনিবার রাতে তাঁকে গ্রেফতার করা হয়। ধৃতের নাম মহম্মদ শাহেনশাহ। তিনি জমি, বাড়ি কেনাবেচা ও ভাড়া দেওয়া-নেওয়ায় মধ্যস্থতার কাজ করেন। ভুয়ো পরিচয় দিয়ে এই ঘটনায় মূল অভিযুক্ত মহম্মদ শামিমকে ঘর ভাড়া পাইয়ে দিতে শাহেনশা সাহায্য করেছিলেন […]
কলকাতা : আমতলায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় ভাঙায় স্থগিতাদেশ দিল হাইকোর্ট। আদালত সূত্রে খবর, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন করে কোনও পদক্ষেপ করা যাবে না বলে জানানো হয়েছে। শনিবারের পরে রবিবারও অভিষেকের আমতলার দফতর ভাঙতে নিয়ে আসা হয় একাধিক যন্ত্রপাতি। তার আগে শনিবার রাতভর কার্যালয় থেকে বের করা হয়েছে জিনিসপত্র। অভিযোগ, বেআইনিভাবে নির্মাণ […]
উত্তর ২৪ পরগনা : উত্তর ২৪ পরগনার অশোকনগর এলাকায় সিআইডির অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার হওয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রবিবার একটি সন্দেহভাজন মহিলার গতিবিধির উপর নজর রেখে অভিযান চালিয়ে তাঁকে আটক করে সিআইডি। তাঁর কাছ থেকে প্রায় ২০০ রাউন্ড কার্তুজ, ৬টি আগ্নেয়াস্ত্র এবং নগদ অর্থ উদ্ধার হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।তদন্তকারীদের সূত্রে […]
কলকাতা : রাজারহাটের একটি বাড়িতে বিস্ফোরণে চাঞ্চল্য ছড়ালো! শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ নারায়ণপুরের সুপারি বাগানে। ঘটনায় প্রাণহানির কোনও খবর এখনও পর্যন্ত মেলেনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নারায়ণপুর থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, সুতলি বোমা ফেটে বিস্ফোরণ হয়ে থাকতে পারে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রের খবর, শুক্রবার রাতে বিস্ফোরণের আগে দুই নাবালক […]
নয়াদিল্লি : অনশনরত সোনম ওয়াংচুককে হাপসাতালে নিয়ে গেল পুলিশ। শনিবার সকালে, ২১ দিনের মাথায় দিল্লির যন্তর মন্তর থেকে অনশনরত সোনম ওয়াংচুককে সরিয়ে দেয় পুলিশ। যন্তর মন্তর থেকে দিল্লি পুলিশ সোনম ওয়াংচুককে নিয়ে যায় সফদরজং হাসপাতালে। যন্তরমন্তর থেকে সরানো হয়েছে আন্দোলনকারীদেরও। অনশনরত সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থা ক্রমেই খারাপ হচ্ছিল। গতকাল তাঁর অনশন কর্মসূচি ২০ তারিখ পর্যন্ত […]
কলকাতা : বিধায়কদের সই জাল কাণ্ডে আপাতত স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সিআইডি তদন্তে অভিষেক বন্দোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ বাড়লো। তৃণমূল সাংসদকে আরও একমাসের রক্ষাকবচ দিল হাই কোর্ট। আদালতের নির্দেশ, এই সময়ের মধ্যে অভিষেকের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না। তবে, তদন্তে সহযোগিতা করতে হবে তৃণমূল সাংসদকে। উল্লেখ্য, সই জাল কাণ্ডের সূত্রপাত হয়েছিল বিধানসভার ভোটের পরেই। প্রাথমিকভাবে […]
কলকাতা : পশ্চিমবঙ্গের বাংলা মাধ্যমের শিক্ষার্থীদের মেধাকে প্রাপ্য স্বীকৃতি দেওয়ার স্বপ্ন নিয়েই শিক্ষণী আয়োজন করল আন্তঃবিদ্যালয় কুইজ চ্যাম্পিয়নশিপ ‘উদ্ভাস – সিজন ১’। কলকাতা ও উত্তর ২৪ পরগনার ২১টি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত বাংলা মাধ্যম বিদ্যালয়ের অংশগ্রহণে এই আয়োজন হয়ে উঠেছিল জ্ঞান, যুক্তি, আত্মবিশ্বাস ও সুস্থ প্রতিযোগিতার এক অনন্য উৎসব। শিক্ষণীর প্রতিষ্ঠাতা দীক্ষিতা পারেখ সেঠিয়ার বিশ্বাস, […]








