Category Archives: কলকাতা

মমতার বাড়িতে তৃণমূল বিধায়কদের বৈঠক বাতিল

কলকাতা : রবিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে কালীঘাটের বৈঠকে ৮০ জন বিধায়কের মধ্যে এলেন মাত্র ২০ জন। বাধ্য হয়েই রবিবারের বৈঠক বাতিল করে দিলেন তৃণমূল সুপ্রিমো। কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে দলের বিধায়ক কুণাল ঘোষ জানান, শনিবার সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর এবং রবিবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার পর থেকে বিভিন্ন এলাকার বিধায়করা প্রতিবাদে নেমেছেন। তাঁদের অনেককে পুলিশ আটক […]

গল্ফ গ্রিনে যুগলের দেহ উদ্ধারের ঘটনায় ধৃত দুই

কলকাতা : একটি চারতলা বাড়ি থেকে উদ্ধার হল যুগলের দেহ। রবিবার দুপুরের দিকে ঘটনাটি ঘটেছে গল্ফ গ্রিন থানা এলাকার অরবিন্দ নগরে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত তরুণীর নাম মেহলি সান্যাল। মহম্মদ দিলসাদ নামে এক যুবকের দেহও পাওয়া যায় পরে। রবিবার দেহ উদ্ধারের সময় ওই বাড়ি থেকে মত্ত অবস্থায় থাকা দুই যুবককে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। […]

হিংসাত্মক রাজনীতি বরদাস্ত করা হবে না : অগ্নিমিত্রা পাল

কলকাতা : পশ্চিমবঙ্গে হিংসাত্মক রাজনীতি বরদাস্ত করা হবে না, স্পষ্টভাবে জানিয়ে দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। একইসঙ্গে তিনি বলেছেন, রাজ্যের সামগ্রিক উন্নয়নই সরকারের লক্ষ্য। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর আক্রমণের বিষয়ে মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, “আজকাল আমরা যা দেখছি তা হল প্রকৃত জনরোষ—মানুষের রোষ। দীর্ঘ পনেরো বছর ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস অত্যাচার, […]

অভিষেককে হেনস্থার ঘটনায় পাকড়াও ৫ অভিযুক্ত

সোনারপুর : দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করল পুলিশ। চারজনকে শনিবার রাতে এবং একজনকে রবিবার ভোরে গ্রেফতার করা হয়েছে। হামলার সময়কার ভিডিও ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করেছে পুলিশ। যদিও এই ঘটনায় এখনও তৃণমূলের তরফে কোনও লিখিত অভিযোগ সোনারপুর থানায় করা হয়নি বলে পুলিশ সূত্রের খবর। কিন্তু পুলিশ স্বতঃপ্রণোদিত […]

সোনারপুরে তীব্র বিক্ষোভের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়, জুতো-ডিম ছুড়ে ‘চোর-চোর’ স্লোগান বিক্ষোভকারীদের

কলকাতা : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর এই প্রথম বড়সড় রাজনৈতিক কর্মসূচিতে বেরিয়ে তীব্র জনরোষের মুখে পড়লেন তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার দক্ষিণ ২৪ পরগনা জেলার সোনারপুরে ভোট-পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্ত দলীয় কর্মীদের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে তাঁকে নজিরবিহীন বিক্ষোভের সম্মুখীন হতে হয়। বিক্ষোভকারীরা তাঁর গাড়ি আটকে কালো পতাকা দেখানোর পাশাপাশি […]

অভিষেককে ১ জুন তলব সিআইডি-র, সাংসদ বললেন “ভয় পাই না”

কলকাতা : তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করলো সিআইডি। বিধানসভায় সই জালের অভিযোগের তদন্তে আগামী সোমবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে সিআইডি। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ভবানীভবনে হাজিরা দিতে বলা হয়েছে। আগামী সোমবার, ১ জুন দুপুর বারোটা নাগাদ অভিষেককে ভবানী ভবনে (পশ্চিমবঙ্গ পুলিশের সদর দফতর) ডেকে পাঠিয়েছে সিআইডি। শনিবার দুপুরে […]

ইস্তফা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার টিটাগড়ের কাউন্সিলর ইনাম খান

কলকাতা : উত্তর ২৪ পরগনা জেলার টিটাগড় পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদ থেকে ইস্তফা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ গ্রেফতার করল ইনাম খানকে। খড়দহ থানার পুলিশ শুক্রবার গভীর রাতে টিটাগড়ে তাঁর নিজস্ব বাসস্থান থেকে তাঁকে হেফাজতে নেয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ইনাম খানের বিরুদ্ধে হুমকি দেওয়া, তোলাবাজি এবং অন্যান্য বেআইনি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ […]

অন্নপূর্ণা প্রকল্প নিয়ে প্রশ্ন তোলার অধিকার নেই তৃণমূলের : রাহুল সিনহা

কলকাতা : অন্নপূর্ণা প্রকল্পের ১২-পাতার ফর্ম প্রকাশ্যে আসতেই তৃণমূল কংগ্রেসের অনেকেই প্রশ্ন তুলেছেন। এরই প্রেক্ষিতে বিজেপির রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা বলেছেন, অন্নপূর্ণা ভান্ডার নিয়ে প্রশ্ন তোলার অধিকার নেই তৃণমূলের। শনিবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল সিনহা বলেন, “অন্নপূর্ণা প্রকল্প নিয়ে মন্তব্য করার কোনও অধিকার তৃণমূল কংগ্রেসের নেই। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নামে অনুপ্রবেশকারীদের, তৃণমূলের বিত্তশালী নেতাদের […]

পশ্চিমবঙ্গে এইচপিভি টিকাকরণ কর্মসূচি শুরু, উদ্বোধন মুখ্যমন্ত্রী শুভেন্দুর

কলকাতা : জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে পশ্চিমবঙ্গে শনিবার থেকে শুরু হয়েছে এইচপিভি টিকাকরণ কর্মসূচি। বিনামূল্যে সারভাইক্যাল ক্যান্সারের টিকাকরণের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বিধাননগর হাসপাতাল থেকে রাজ্যব্যাপী বিনামূল্যে সারভাইক্যাল ক্যান্সারের টিকাকরণ কর্মসূচির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রের সহায়তায় শনিবার থেকেই গোটা রাজ্যের জেলায় জেলায় শুরু হলো এই টিকাকরণ কর্মসূচি। বিধাননগর হাসপাতালে সেই টিকাকরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে […]

অনুপ্রবেশ ও দুর্নীতি প্রসঙ্গে ফের সরব মন্ত্রী দিলীপ ঘোষ

খড়গপুর : অনুপ্রবেশ ও দুর্নীতি প্রসঙ্গে ফের সরব মন্ত্রী দিলীপ ঘোষ। শনিবার সকালে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ বলেন, “বর্তমানে অনুপ্রবেশকারীরা স্বেচ্ছায় নিজ উদ্যোগে বাংলাদেশে ফিরে যাচ্ছে। তবে, এটা শুধু ২,০০০ অথবা ৫,০০০ লোককে সরিয়ে দেওয়ার বিষয় নয়; প্রতিদিন লক্ষ লক্ষ লোককে সরাতে হবে। তবেই এখানে বসবাসকারী কোটি কোটি অনুপ্রবেশকারী চলে যাবে। তারা […]