Category Archives: কলকাতা

আলিপুরে সরকারি দফতরে আগুন, থানায় লিখিত অভিযোগ দায়ের প্রশাসনের

কলকাতা : আলিপুরের দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের অফিসে আগুনের ঘটনায় নতুন মোড়। ঘটনার নেপথ্যে কি শুধুই প্রযুক্তিগত ত্রুটি, নাকি এর পিছনে কাজ করছে অন্য কোনও উদ্দেশ্য, প্রশ্ন উঠতেই আলিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন দক্ষিণ ২৪ পরগনার অতিরিক্ত জেলাশাসক (এডিএম)। অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। প্রায় ২৪ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরেও […]

ঔদ্ধত্যে রুষ্ট হয়ে মামলা ছাড়লেন কল্যাণ, দায়ী করলেন দল শেষ হওয়ার জন্যও

কলকাতা : তৃণমূলের এই ভাঙন পর্বে যিনি জোর গলায় মমতার পাশে দাঁড়িয়েছিলেন, সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও এ বার বিদ্রোহী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘ঔদ্ধত্যে’ রীতিমতো চটে গিয়ে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদের ঘোষণা, ‘‘মমতাদিকে বেছে নিতে হবে, দলে কে থাকবে, আমি না অভিষেক।’’ বৃহস্পতিবার বিধায়কদের সই জাল কাণ্ডে রক্ষাকবচ চেয়ে হাই কোর্টে অভিষেকের দায়ের করা মামলা থেকে সরে দাঁড়িয়ে […]

ঝড়-বৃষ্টিতে নামল তাপমাত্রা, বর্ষার আগমনের প্রতীক্ষায় দক্ষিণবঙ্গ

কলকাতা : উত্তরবঙ্গে বর্ষা আনুষ্ঠানিক ভাবেই প্রবেশ করে গিয়েছে। ফলে সেখানে ভারী থেকে অতিভারী বৃষ্টি হচ্ছে। ঝড়-বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গেও, এবার এখানে শুধু বর্ষার আগমনের প্রতীক্ষা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টি চলবে আগামী রবিবার পর্যন্ত। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে দুই মেদিনীপুর, দুই বর্ধমান, পুরুলিয়া, […]

প্রশাসনে ব্যাপক রদবদল, ১৮টি দফতরের সচিব স্তরে বড় পরিবর্তন পশ্চিমবঙ্গ সরকারের

কলকাতা  : রাজ্য প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল করল পশ্চিমবঙ্গ সরকার। একসঙ্গে ১৮টি দফতরের সচিব ও শীর্ষ আধিকারিক পদে ব্যাপক রদবদল আনা হয়েছে। সরকারি কাজের গতি বাড়াতে এবং প্রশাসনিক পরিকাঠামো আরও ঢেলে সাজাতেই নবান্নের তরফ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে খবর। রাজ্যের পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস দফতরের পক্ষ থেকে ইতিমধ্যেই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা […]

বিদ্রোহী গোষ্ঠীতে মালা রায়, দক্ষিণ কলকাতাও হাতছাড়া তৃণমূলের

নয়াদিল্লি : লোকসভা এবং রাজ্যসভায় একের পর এক সাংসদের দলত্যাগের ধাক্কায় যখন তৃণমূলের অস্তিত্বই সংকটে, ঠিক তখনই এল সবচেয়ে বড় রাজনৈতিক ধাক্কা। এবার খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা নির্বাচন কেন্দ্র এবং তাঁর খাসদুর্গ বলে পরিচিত দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রেও বড়সড় ভাঙন ধরে গেল। বিদ্রোহী শিবিরে যোগ দিচ্ছেন দক্ষিণ কলকাতার প্রবীণ ও প্রভাবশালী তৃণমূল সাংসদ মালা রায়। […]

আলিপুরে জেলা পরিষদের দফতরে আগুন, ছড়ালো আতঙ্ক

কলকাতা : আলিপুরে আগুন লাগল সরকারি দফতরে। বুধবার সকাল ৯.৪৫ মিনিট নাগাদ আলিপুর আদালতের কাছে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের বহুতল দফতর থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসতে দেখেন স্থানীয়েরা। তার পরেই খবর দেওয়া হয় দমকলকে। দমকলের অন্তত ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, বাতানুকূল যন্ত্রে শর্ট সার্কিটের কারণে আগুন […]

‘ধাম’ শব্দ বাদ, দিঘার জগন্নাথ মন্দির হবে সাংস্কৃতিক কেন্দ্র

পূর্ব মেদিনীপুর : রাজ্যে পালাবদলের পরে মঙ্গলবার দিঘার জগন্নাথধাম থেকে ‘ধাম’ শব্দটি প্রত্যাহারের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার থেকে দিঘার জগন্নাথ মন্দির, শ্রী শ্রী জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্র নামে পরিচিত হবে। পুরীর সাংসদ সম্বিত পাত্রকে পাশে বসিয়ে এ দিন নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু। দিঘায় জগন্নাথ মন্দিরকে বিগত সরকার ‘জগন্নাথ ধাম’ হিসাবে চিহ্নিত করেছিল। […]

তৃণমূল কংগ্রেসের কোনও চিন্তাধারা ও আদর্শ নেই : কেশব প্রসাদ মৌর্য

লখনউ : পশ্চিমবঙ্গের পালাবদলের পর প্রায় এক মাসের মধ্যেই ভাঙন ধরেছে তৃণমূল কংগ্রেসে। দলের অন্দরেই তৈরি হয়েছে বিদ্রোহ। এমতাবস্থায় তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। তিনি বলেন, তৃণমূল কংগ্রেসের কোনও চিন্তাধারা ও আদর্শ নেই। মঙ্গলবার লখনউতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেশব প্রসাদ মৌর্য বলেন, “আমি মনে করি, যে দলের কোনও আদর্শ বা দূরদর্শী […]

তৃণমূলের “বিজেপিকরণ”-এর আশঙ্কা প্রকাশ বাবুল সুপ্রিয়র

কলকাতা : তৃণমূলের রাজ্যসভা সাংসদ বাবুল সুপ্রিয় তাঁর অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে একটি দীর্ঘ ব্যঙ্গাত্মক পোস্ট শেয়ার করে পশ্চিমবঙ্গের পরিবর্তনশীল রাজনৈতিক পরিস্থিতির ওপর তীক্ষ্ণ কটাক্ষ করেছেন। দলবদল, নেতাদের রাজনৈতিক আনুগত্যের পরিবর্তন এবং বিভিন্ন দলের মধ্যে বাড়তে থাকা ঘনিষ্ঠতা নিয়ে তিনি তীব্র অথচ কৌতুকপূর্ণ মন্তব্য করেছেন। বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সেই বিবৃতির কথা উল্লেখ করে বাবুল […]

ধৃত তৃণমূল নেতা সব্যসাচী দত্তের দিকে ছোঁড়া হল গোবর, ডিম

কলকাতা : তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সব্যসাচী দত্তকে ঘিরে চরম উত্তেজনা ছড়ালো বিধাননগর উত্তর থানা চত্বরে। মঙ্গলবার বিধাননগর উত্তর থানা থেকে বেরোনোর সময়ে ক্ষুব্ধ জনতার রোষের মুখে পড়েন তিনি। তাঁকে লক্ষ্য করে ছোঁড়া হয় ডিম এবং গোবর। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, ক্ষোভের হাত থেকে বাঁচতে গাড়ির জানলার কাঁচে কাগজ দিয়ে নিজের মুখ আড়াল […]