কলকাতা : ‘বিদ্রোহীদের’ চাপের মধ্যে দলের স্বত্ব রক্ষায় তৎপর হল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। সোমবার দলের সর্বশেষ জাতীয় কর্মসমিতির তালিকা নির্বাচন কমিশনে জানিয়েছেন তৃণমূলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়। জানান হয়েছে, ২৪ জনের ওই কমিটি পুনর্গঠিত হয়েছে ২০ জুন। অন্যদিকে, সোমবারই মমতাকে বাদ দিয়ে পাল্টা জাতীয় কর্মসমিতি গড়েছেন ‘বিদ্রোহীরা’। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস তাঁদের জাতীয় […]
Category Archives: কলকাতা
কলকাতা : কাঁকুড়গাছি ভিআইপি বাজার পরিদর্শনে এসে একাধিক বিষয়ে ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মঙ্গলবার সকালে কলকাতা পুরসভার আধিকারিকদের নিয়ে উত্তর কলকাতার কাঁকুড়গাছি বাজারে যান মন্ত্রী অগ্নিমিত্রা। বাজারের পার্কিং, জঞ্জাল অপসারণ প্রক্রিয়া, বিজ্ঞাপন থেকে শুরু করে নানা বিষয়ে অব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অগ্নিমিত্রা। দোকানের জন্য নির্দিষ্ট জায়গা ছেড়ে বাড়তি […]
নদিয়া : তোলাবাজির ঘটনায় ধৃত প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্তকে নিয়ে সোমবার রাতে নদিয়ার করিমপুরে জেলা পরিষদের সদস্য তথা তৃণমূল নেত্রী টিনা ভৌমিক সাহার বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। উদ্ধার হয়েছে ৩ কেজিরও বেশি সোনা। এই সোনার সঙ্গে ধৃতের যোগসূত্র রয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করছেন তদন্তকারীরা। সেই সোনা কী ভাবে কেনা হল, সে বিষয়ে […]
কলকাতা : বড় ঋণের বোঝা মানে বিরাট সমস্যা, এমনই মন্তব্য করলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি বলেন, “আমাদের প্রাথমিক উদ্দেশ্য ছিল, পশ্চিমবঙ্গ দীর্ঘদিন ধরে ভারত সরকারের থেকে বিচ্ছিন্ন ছিল। তাই, ভারত সরকারের কোন কোন প্রকল্প আছে বা নেই, তা কেউ জানত না। সুতরাং, আমাদের জনগণকে প্রকল্পগুলি সম্পর্কে জানাতে হয়েছিল এবং বলতে হয়েছিল যে, আপনারা এই প্রকল্পগুলি […]
কলকাতা : তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী বিধায়ক সন্দীপন সাহার বিরুদ্ধে আক্রমণ শানালেন কুণাল ঘোষ। রবিবার কুণাল ঘোষ বলেছেন, “বিদ্রোহী বিধায়ক সন্দীপন সাহা নির্বাচনের সময় মোট ২৭ লক্ষ টাকারও বেশি খরচ করেছেন, যার মধ্যে ২৫ লক্ষ টাকা সেই অ্যাকাউন্ট থেকে নেওয়া হয়েছিল (তৃণমূলের সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যা বিদ্রোহী বিধায়কদের তদন্তের দাবির পর বাজেয়াপ্ত করা হয়েছিল বলে জানা […]
উত্তর দিনাজপুর : তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন উত্তর দিনাজপুরের ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন। রবিবার সকালে জয়হাটের চেকপোস্ট এলাকায় নিজের বাসভবনে সাংবাদিক বৈঠক করে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। ইতিমধ্যেই কালীঘাটে তাঁর ইস্তফার সিদ্ধান্তের কথা জানিয়েছেন মোশারফ। পদত্যাগের কারণ হিসেবে মোশারফ হোসেন তাঁর মায়ের অসুস্থতার কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, মা […]
কলকাতা : সকাল গড়াতেই কালো মেঘে ঢেকে যায় কলকাতার আকাশ। তার কিছুক্ষণের মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় প্রবল বৃষ্টি । এই দুর্যোগের মধ্যেই চাঁদনি চকের অদূরে চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের উপর আচমকা উপড়ে পড়ে একটি বড় গাছ। মুহূর্তের মধ্যেই ওই রাস্তায় যান চলাচল ব্যাহত হয় এবং কিছু সময়ের জন্য এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, […]
জলপাইগুড়ি : ময়নাগুড়ির উল্লাডাবড়ি এলাকায় রবিবার সকালে একটি পথ দুর্ঘটনায় বহু যাত্রী গুরুতর জখম হয়েছেন। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি লাগোয়া জাতীয় সড়কে| একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় একটি যাত্রিবাহী বাসের। দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে শিলিগুড়ি থেকে কোচবিহারের উদ্দেশে রওনা দিয়েছিল একটি বাস। ময়নাগুড়ির দোমহানী […]
কলকাতা : ঘর্মাক্ত গরমের পর স্বস্তির বৃষ্টিতে ভিজল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। পূর্বাভাস ছিলই, সেই মতো রবিবাসরীয় দুপুরে বৃষ্টিতে ভিজল তিলোত্তমা। এদিন সকাল থেকেই ঘর্মাক্ত গরম অনুভূত হচ্ছিল, ভ্যাপসা গরমে অস্বস্তি ছিল সর্বত্রই। দুপুরের পর আচমকাই আবহাওয়া বদলে যায়। মুষলধারে বৃষ্টি হয় কলকাতা-সহ বিভিন্ন জেলায়। কলকাতার বিভিন্ন জায়গায় রাস্তায় জলও জমে যায়। বৃষ্টির পাশাপাশি ঝোড়ো […]
কলকাতা : আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠান এবার উদযাপিত হয়েছে কলকাতার রেড রোডে। সেখান থেকে গোটা দেশকে আন্তর্জাতিক যোগ দিবসের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী বলেন, মানসিকভাবে সুস্থ থাকতে সহায়তা করে যোগ। প্রধানমন্ত্রীর কথায়, “যখন যোগ মানুষের সহজাত অভ্যাসে পরিণত হয়, তখন তা মানব-ঐক্যের ভিত্তি হয়ে ওঠে। যোগ কেবল শারীরিক […]










