Category Archives: রাজ্য

রাজ্য প্রশাসনের ভূমিকায় ক্ষুব্ধ রাষ্ট্রপতি, মমতাকে বললেন “বোন”

শিলিগুড়ি : রাজ্য প্রশাসনের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শনিবার বলেন, “আজ আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলন ছিল। এখানে যোগদানের পর যখন আমি এখানে (অন্য স্থানে) আসি, তখন বুঝতে পারি যে এটি এখানে অনুষ্ঠিত হলে আরও ভালো হত, কারণ এলাকাটি এত বিশাল। আমি জানি না প্রশাসনের মনে কী গিয়েছিল। তারা বলেছিল না, […]

২০২৬-এ পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে সরকার গঠন করবে বিজেপি-এনডিএ : অমিত শাহ

হরিদ্বার : আসন্ন বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে সরকার গঠন করবে বিজেপি-এনডিএ। এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার হরিদ্বারে এক অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, “এখন পাকিস্তান এবং আফগানিস্তান থেকে এখানে আসা প্রায় ২০০ জনকে নাগরিকত্ব দেওয়া হয়েছে। আমি যখন সিএএ আইন এনেছিলাম, তখন কংগ্রেস, সমাজবাদী পার্টি, বিএসপি, মমতা এবং ডিএমকে সহ অনেকেই […]

রাজ্যে বেকারত্ব কমেছে; ছেলে-মেয়েদের সাবলম্বী করার ওপর জোর, মন্তব্য মুখ্যমন্ত্রীর

কলকাতা : রাজ্যে বেকারত্ব কমেছে, এমনটাই দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, ছেলে-মেয়েদের সাবলম্বী করার ওপর জোর দেওয়া হচ্ছে। শনিবার ধর্মতলার মঞ্চ থেকে মমতা বলেন, ৪০ শতাংশ বেকারত্ব কমেছে। আরও ছেলে-মেয়ে নিজের পায়ে দাঁড়ান। তাঁর কথায়, ‘‘৪০ লক্ষ ছেলে-মেয়েকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাঁদের জন্য উৎকর্ষ বাংলা প্রকল্পের সুবিধা রয়েছে। পরিযায়ী শ্রমিকেরা চাইলে সুযোগ […]

গাজোলে বিজেপি বিধায়ক প্রার্থীর নতুন মুখের দাবিতে পোস্টার, ছড়ালো চাঞ্চল্য

মালদা : মালদার গাজোল শহর ও গাজোল ব্লকের একাধিক এলাকায় বিজেপির বিধায়ক প্রার্থীর নতুন মুখের দাবিতে পোস্টার পড়ায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। পোস্টারের নিচে ‘সৌজন্যে ভারতীয় জনতা পার্টি, গাজোল বিধানসভা’ লেখা থাকায় বিষয়টি ঘিরে রাজনৈতিক মহলেও জল্পনা শুরু হয়েছে।শনিবার স্থানীয় সূত্রে জানা যায়, গাজোল থানা সংলগ্ন একটি বিশ্রামাগারের দেওয়ালে এবং আলামপুরসহ ব্লকের বিভিন্ন এলাকায় একই ধরনের […]

দুপুরে ভ্যাপসা গরম কলকাতায়; রাতে স্বস্তি, এবার বৃষ্টিরও পূর্বাভাস

কলকাতা : আগামী ৮-১০ মার্চ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হতে পারে হালকা বৃষ্টি। কয়েক জেলায় আবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির জন্য তাপমাত্রার খুব একটা হেরফের হবে না রাজ্যে। তাপমাত্রার পারদ ওঠানামা করবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা বৃষ্টি হতে পারে। সোমবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা বৃষ্টির […]

কমিশন এবং বিজেপিকে ধর্নামঞ্চ থেকে তোপ মুখ্যমন্ত্রী মমতার

কলকাতা : নির্বাচন কমিশনকে বিজেপির দালাল বলে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ধর্নামঞ্চ থেকে তিনি বলেন, ‘‘লজ্জা রাখার জায়গা নেই। ভোটার তালিকায় মৃতেরা এখানে বসে রয়েছেন।’’ এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমরা ইঞ্চিতে ইঞ্চিতে খোঁজ রাখি। তাদের আমরা প্যারেড করাব। দেখুন, এঁরা মৃত এসআইআর প্রক্রিয়ায়। কিন্তু তাঁরা ভাল ভাবে বেঁচে। আমরা তাঁদের […]

“মহিলা ক্ষমতায়নের জন্য ৫,৭০০ কোটি তহবিল”, আশ্বাস বিজেপি-র

কলকাতা : “পশ্চিমবঙ্গের নারীদের নিরাপত্তা, মর্যাদা ও আর্থসামাজিক উন্নয়নের জন্য বিজেপি প্রতিশ্রুতিবদ্ধ। এজন্য ₹৫,৭০০ কোটির একটি বিশেষ তহবিল গঠন করা হবে।” শুক্রবার, নারী দিবসে রাজ্য বিজেপি-র তরফে প্রেস বিবৃতিতে এই আশ্বাস দেওয়া হয়েছে। বিবৃতিতে লেখা হয়েছে, “এই তহবিলের মাধ্যমে জীবিকা উন্নয়ন কর্মসূচি, দক্ষতা বিকাশ, স্বনির্ভর গোষ্ঠীকে সহায়তা, শিক্ষাগত সহায়তা এবং নারীদের নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন […]

‘পরিবর্তন যাত্রা’ নতুন পশ্চিমবঙ্গের জন্য বিজেপির দৃষ্টিভঙ্গি, দাবি বিজেপি-র

কলকাতা : শুক্রবার রাজ্যের ৯টি স্থান থেকে একযোগে পরিবর্তন যাত্রা শুরু হয়— কোচবিহার, ইসলামপুর, জঙ্গিপুর, হিঙ্গলগঞ্জ, তালদি, ফুলেশ্বর, চন্দ্রকোনা রোড, কুলটি এবং তারাপীঠ। বিজেপি-র এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দিন বলা হয়, বিভিন্ন এলাকায় এই যাত্রা প্রবেশ করতেই হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস ও বিপুল জনসমাগম লক্ষ্য করা যায়, যা বাংলায় রাজনৈতিক পরিবর্তনের জন্য মানুষের দৃঢ় আকাঙ্ক্ষার […]

অনিল আম্বানির সংস্থার একাধিক দফতরে হানা ইডি-র

মুম্বই : অনিল আম্বানির সংস্থার একাধিক দফতরে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শুক্রবার সকালে ১০ থেকে ১২টি জায়গায় একযোগে অভিযান চালানো হয়। মুম্বই এবং হায়দরাবাদে অভিযান চালানো হচ্ছে। ইডি আধিকারিকদের ১৫টি দল এ দিন সকাল থেকে অভিযান শুরু করে। ইডি সূত্রের দাবি, রিলায়্যান্স পাওয়ারের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধেই এই অভিযান। অভিযানের এই স্থানগুলির মধ্যে সংস্থার […]

বাগুইআটিতে আগ্নেয়াস্ত্র-সহ এক ব্যক্তি গ্রেফতার

কলকাতা : বাগুইআটিতে আগ্নেয়াস্ত্র-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। নাকা তল্লাশি চলার সময়ে বৃহস্পতিবার গভীর রাতে এক ব্যক্তির সন্দেহজনক গতিবিধি দেখে তাঁকে আটক করে পুলিশ। তল্লাশি করতেই ওই ব্যক্তির কাছ থেকে মেলে আগ্নেয়াস্ত্র এবং এক রাউন্ড তাজা কার্তুজ। তার পরেই ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম বিজয় চট্টোপাধ্যায়, বয়স বছর আটচল্লিশ। পুলিশ সূত্রে জানা […]