Category Archives: রাজ্য

তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কমিশনে অভিযোগ দায়ের বিজেপির

নয়াদিল্লি : ভারতীয় জনতা পার্টির (বিজেপি) একটি প্রতিনিধিদল সোমবার দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। বিজেপি অভিযোগ করেছে যে, পশ্চিমবঙ্গে তৃণমূল বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হুমকি দিচ্ছে। এ দিন বিজেপির প্রতিনিধিদলে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল, কিরেন রিজিজু, সুকান্ত মজুমদার এবং সাংসদ অরুণ সিং, অনিল বালুনি ও ওম […]

“হলদিয়া অঞ্চলের প্রতিটি আসনেই বিজেপি জয়লাভ করবে।” মনোনয়ন জমা দিয়ে শুভেন্দুর হুঙ্কার

হলদিয়া : পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় দলীয় সভা থেকে আক্রমণাত্মক সুরে শাসক শিবিরকে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি স্পষ্ট ভাষায় বলেন, “পশ্চিমবঙ্গকে ‘বাংলাদেশ’ হতে দেওয়া হবে না, অবৈধ অনুপ্রবেশকারীদের হাতে রাজ্য ছেড়ে দেওয়া হবে না।” তাঁর দাবি, রাজ্যের নিরাপত্তা, শিল্পোন্নয়ন ও কর্মসংস্থানের ভবিষ্যৎ নির্ভর করছে এই নির্বাচনের ফলাফলের উপর। দলীয় কর্মীদের উদ্দেশে শুভেন্দুর […]

বিধান পরিষদের সদস্যপদ থেকে ইস্তফা নীতীশ কুমারের

পাটনা : সোমবার নীতীশ কুমার বিহার বিধান পরিষদের সদস্যপদ থেকে ইস্তফা দিলেন। রাজ্যসভার সদস্য নির্বাচিত হওয়ার পরই তিনি এই সিদ্ধান্ত নেন। বিধান পরিষদের চেয়ারম্যান অবধেশ নারায়ণ সিং জানিয়েছেন, নীতীশ কুমার আনুষ্ঠানিকভাবে তাঁর ইস্তফাপত্র জমা দিয়েছেন এবং তা গৃহীত হয়েছে। তিনি বলেন, নীতীশ কুমার একজন উন্নয়নমুখী মুখ্যমন্ত্রী হিসেবে পরিচিত এবং তাঁর নেতৃত্বে বিহার উন্নয়নের পথে এগিয়েছে। […]

রাজ্যের ২৮৪ আসনে প্রার্থীতালিকা ঘোষণা কংগ্রেসের, বহরমপুরে প্রার্থী অধীর

কলকাতা : অবশেষে রাজ্যের ২৮৪টি আসনে প্রার্থীতালিকা প্রকাশ করল কংগ্রেস। রবিবার প্রার্থীতালিকা প্রকাশ করা হল। ১০টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়নি। তবে জল্পনা সত্যি করেই এবার মুর্শিদাবাদের বহরমপুর বিধানসভা আসন থেকে লড়াইয়ের ময়দানে নামছেন অধীর চৌধুরী। এ আই সি সি থেকে প্রকাশিত ওই তালিকা অনুযায়ী, বালিগঞ্জ কেন্দ্রে সোমেন মিত্রের ছেলে রোহন মিত্র প্রার্থী হয়েছেন। মালদা […]

পশ্চিমবঙ্গে বামপন্থীরা কী করেছে, তা গোটা দেশ জানে : প্রধানমন্ত্রী

পালাক্কাড় : কেরলের পালাক্কাড়ের জনসভা থেকে বামেদের তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, পশ্চিমবঙ্গে বামপন্থীরা কী করেছে, তা গোটা দেশ জানে। প্রধানমন্ত্রী মোদী বলেন, “কংগ্রেস ও বামেদের অতীত কর্মকাণ্ড দেখলেই বোঝা যায়, তারা যেখানেই ক্ষমতায় আসে, সবকিছুরই অবনতি ঘটে। পশ্চিমবঙ্গে বামেরা কী করেছে তা গোটা দেশ জানে, এবং ভারতজুড়ে কংগ্রেস শাসনের প্রভাবও সকলে […]

কড়া অবস্থান ইসিআই-এর, ৮৩টি ব্লকের বিডিও ও সহকারী রিটার্নিং অফিসারকে বদলি

কলকাতা : বিধানসভা নির্বাচনের আগে রাজ্য প্রশাসনের আধিকারিকদের ফের বদলির নির্দেশ নির্বাচন কমিশনের। রবিবার পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের দু’টি ব্লক-সহ রাজ্যের মোট ৮৩টি ব্লকের বিডিও এবং সহকারী রিটার্নিং অফিসার (এআরও)-কে বদলি করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সবচেয়ে বেশি সংখ্যক বিডিও এবং সহকারী রিটার্নিং অফিসারকে বদলি করা হয়েছে পূর্ব মেদিনীপুরে। এই জেলায় ১৪ জন বিডিও এবং […]

বিজেপি ক্ষমতায় এলে মাছ-মাংস খেতে পারবেন না, মন্তব্য মমতার

পুরুলিয়া : বিজেপি ক্ষমতায় এলে মাছ-মাংস খেতে পারবেন না, বিতর্কিত মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার পুরুলিয়ার জনসভা থেকে মমতা বলেন, “বিজেপি-শাসিত রাজ্যগুলিতে মাছ খাওয়া হয় না। বিজেপি এলে আপনারা মাংস বা ডিম খেতে পারবেন না। বিজেপি একপেশে, তারা কোনও ধর্মে বিশ্বাস করে না। এই লোকজন দাঙ্গা উস্কে দেয়। দাঙ্গা উস্কে দিয়ে তারা […]

বাংলা দখলের জন্য এত হ্যাংলা কেন, বিজেপিকে কটাক্ষ মমতার

পুরুলিয়া : পুরুলিয়ার মানবাজার কেন্দ্র থেকে এ বার সন্ধ্যারানি টুডুকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। তাঁর সমর্থনেই প্রচারে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার মানবাজারের জনসভা থেকে মমতা বলেন, কে প্রার্থী দেখতে হবে না। আমিই প্রার্থী। আমার উপর ভরসা রেখে ভোটটা দেবেন। তৃণমূলই সরকার গড়বে। যতই করো চক্রান্ত, সব হবে ব্যর্থ। বিজেপির উদ্দেশে তিনি বলেন, ‘‘ বাংলা দখলের জন্য […]

বিজেপিকে সুবিধা করে দিতেই আধিকারিকদের বদলি করছে নির্বাচন কমিশন : মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেছেন। তাঁর অভিযোগ, রাজ্যে প্রবীণ প্রশাসনিক ও পুলিশ আধিকারিকদের বদলি করা নির্বাচনকে প্রভাবিত করার এক গভীর ষড়যন্ত্রের অংশ। তিনি বলেন, বিধানসভা নির্বাচনে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার উদ্দেশ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পশ্চিম বর্ধমান জেলার রানিগঞ্জে এক জনসভায় ভাষণ […]

বঙ্গ নির্বাচন ২০২৬ : মমতা সহানুভূতির রাজনীতি করছেন, ১৫ বছরের শাসনের বিরুদ্ধে চার্জশিট পেশ অমিত শাহের

কলকাতা : পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় এসে শনিবার তৃণমূল কংগ্রেস সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র নিশানা করলেন। তিনি অভিযোগ করেন যে, রাজ্যে গত ১৫ বছর ধরে ভয়, দুর্নীতি এবং তোষণের রাজনীতি চলছে এবং আসন্ন নির্বাচন ঠিক করবে যে বাংলার জনতা ভয়কে বেছে নেবে নাকি ভরসাকে। এর সঙ্গেই অমিত শাহ […]