এসআইআর সম্পূর্ণ না হলে নির্বাচন নয়, “নো এসআইআর নো ভোট”—মন্তব্য শমিক ভট্টাচার্যের

বারাসাত : ভোটার তালিকা সংশোধন ও এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত নির্বাচন হওয়া উচিত নয় বলে মন্তব্য করলেন বিজেপি নেতা শমিক ভট্টাচার্য। সোমবার উত্তর ২৪ পরগনার বারাসাতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “যতক্ষণ না এসআইআরের কাজ সম্পূর্ণ হচ্ছে, ততক্ষণ নির্বাচন হওয়া উচিত নয়। নো এসআইআর, নো ভোট।”তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের আধিকারিক জ্ঞানেশ কুমার যতই বলুন নির্বাচন হয়ে যাক, তাতে সমস্যার সমাধান হবে না। প্রথমে ভোটার তালিকার সমস্ত অসঙ্গতি খতিয়ে দেখা জরুরি বলে দাবি করেন তিনি।

বিজেপির পক্ষ থেকে জমা দেওয়া ফর্ম-৭ নিয়ে তিনি বলেন, যেসব অভিযোগ জমা পড়েছে এবং পুলিশ যে নথিপত্র বাজেয়াপ্ত করেছে, সেগুলি এক এক করে বিস্তারিতভাবে খতিয়ে দেখা প্রয়োজন। প্রকৃত তথ্য যাচাই না করে নির্বাচন হলে গণতান্ত্রিক প্রক্রিয়া প্রশ্নের মুখে পড়বে বলেও মন্তব্য করেন তিনি।এদিন নির্বাচন কমিশনের আধিকারিককে কালো পতাকা দেখানোর ঘটনাতেও প্রতিক্রিয়া দেন শমিক ভট্টাচার্য।

তাঁর দাবি, প্রথম দিন থেকেই তারা কমিশনকে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম ও মুর্শিদাবাদে গিয়ে সরেজমিনে পরিস্থিতি দেখার আহ্বান জানিয়েছিলেন। এখন বাস্তব পরিস্থিতি সামনে আসছে বলেও মন্তব্য করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + 17 =