ধর্ণা মঞ্চের কাছে বিজেপির লিফলেট বিতরণ ঘিরে উত্তেজনা, সাতজনকে থানায় নিয়ে গেল পুলিশ

ঘাটাল :– মুখ্যমন্ত্রীর ধর্ণা মঞ্চ সংলগ্ন এলাকায় বিজেপির লিফলেট বিতরণকে কেন্দ্র করে সোমবার উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থল থেকে সাতজনকে তুলে নিয়ে যায় হেয়ার স্ট্রিট থানার পুলিশ। তাদের মধ্যে তিনজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এদিন দুপুরে ধর্ণা মঞ্চের আশপাশে কয়েকজন যুবক বিজেপির প্রচারমূলক লিফলেট বিলি করছিলেন। বিষয়টি নজরে আসতেই এলাকায় উপস্থিত পুলিশকর্মীরা তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেন। পরে সাতজনকে হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তিরা দাবি করেন, তারা কোনও রাজনৈতিক দলের সক্রিয় কর্মী নন। লিফলেট বিতরণের জন্য তাদের প্রতিদিন ১৩০ টাকা করে পারিশ্রমিক দেওয়া হয় বলেও তারা জানান। তবে কে বা কারা তাদের এই কাজের দায়িত্ব দিয়েছে, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘটনাকে কেন্দ্র করে ধর্ণা মঞ্চ এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে পুরো ঘটনার পেছনে কারা রয়েছে তা জানার চেষ্টা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × three =