বঙ্গে এক দফায় ভোটের দাবি সিপিআইএম-এর, নিরাপত্তা চায় কংগ্রেস

কলকাতা : নির্বাচন কমিশনের কাছে পশ্চিমবঙ্গে এক দফায় ভোটের দাবি জানিয়েছে সিপিআইএম। সর্বোচ্চ দু’দফায় ভোট করানো হলেও তাদের আপত্তি নেই। এসআইআর নিয়ে কমিশনের বৈঠকে সোমবার ক্ষোভ উগরে দিয়েছে সিপিএমের প্রতিনিধি দল।

মহম্মদ সেলিম বেরিয়ে বলেন, ‘‘আমরা জানতে চেয়েছি কমিশন একটা ভোটার তালিকা তৈরি করতে গিয়ে মানুষকে শত্রু বানাল কেন? মানুষের বিরুদ্ধে কেন যুদ্ধ ঘোষণা করল? কেন নির্বাচন কমিশন হয়ে গেল নির্যাতন কমিশন?

এদিকে, কমিশনের সঙ্গে বৈঠক শেষে কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বলেন, ‘‘এক দফা হোক, দু’দফা হোক, তিন দফা হোক— আমরা চাই নিরাপত্তা। নিরপেক্ষ ভাবে ভোট হবে, তা কমিশন নিশ্চিত করুক। এক দফায় ভোট হলে আমরা খুশি হব। কিন্তু নিরাপত্তাই অগ্রাধিকার। কমিশনকে পরিষ্কার করে জানিয়ে এসেছি।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 7 =