নয়াদিল্লি : দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এখন পশ্চিমবঙ্গ সফরে। আর ঠিক এই সময়ে দিল্লিতে সংসদ চত্বরে জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখল পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেস।
ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) পরে যে সব ভোটারের নাম বাদ পড়েছে, তা নিয়ে কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনকে লাগাতার আক্রমণ করে চলেছে তৃণমূল।
মঙ্গলবার সকালে সংসদ চত্বরে ‘ভ্যানিশ কুমার’ এবং ‘চিফ ইলেকশন চোর’ প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ করতে দেখা গিয়েছে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষকে।

