দুর্গাপুর : মঙ্গলবার সকাল হতেই পশ্চিম বর্ধমান জেলাজুড়ে চাঞ্চল্য ছড়াল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর হানা ঘিরে। বুদবুদ থানার নবনিযুক্ত ওসি মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে এদিন সকাল থেকে টানা তল্লাশি অভিযান শুরু করে ইডির আধিকারিকরা। এখনও তিনি আনুষ্ঠানিকভাবে থানার দায়িত্বভার গ্রহণই করেননি, তার আগেই এই হাই-ভোল্টেজ অভিযানে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে গোটা জেলায়। সূত্রের খবর, […]
Category Archives: জেলা
কুলপি : দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতির গাড়িতে বিস্ফোরণ। তৃণমূল বুথ সভাপতি কুতুবউদ্দিন পাইকের গাড়িতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতায় উড়ে যায় অ্যাসবেস্টসের ছাদ। কীভাবে বিস্ফোরণ, তা খতিয়ে দেখছে পুলিশ। শুক্রবার রাতে কুলপির গাজিপুর পঞ্চায়েতের ছামনাবুনি গ্রামে তৃণমূলের বুথ সভাপতি কুতুবউদ্দিন পাইকের গাড়িতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের জেরে দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি। উড়ে যায় গাড়ি […]
হাওড়া: বিধানসভা ভোটের আগে রাজ্য পুলিশের প্রশাসনিক মানচিত্রে গুরুত্বপূর্ণ রদবদল। আর সেই রদবদলের কেন্দ্রবিন্দু হয়ে উঠল হাওড়া পুলিশ কমিশনারেট। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, হাওড়ার নতুন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আইপিএস অফিসার আকাশ মঘারিয়া। তিনি এই দায়িত্বে এলেন প্রবীণ কুমার ত্রিপাঠীর স্থলাভিষিক্ত হয়ে। প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী, হাওড়ার কমিশনার পদ থেকে সরে প্রবীণ কুমার ত্রিপাঠীকে পাঠানো […]
বাঁকুড়া : বাঁকুড়ার ইন্দাসের খটনগরে এক বিজেপি কর্মীর দাদাকে মারধর করে খুনের অভিযোগ উঠল তিন তৃণমূল নেতার বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। খটনগরের বাসিন্দা ঝুমা রং এর দাবি, তাঁর দেওর প্রসাদ রং বিজেপির কর্মী। সেই আক্রোশে ঝুমার স্বামী সুজয় রংকে (৪০) বৃহস্পতিবার সন্ধ্যায় তিন তৃণমূল নেতা মারধর করে হত্যা করেছে বলে অভিযোগ। তৃণমূলের ওই তিন […]
মুর্শিদাবাদ : দুই শিশু ও তাদের মায়ের গলা কাটা দেহ এবং বাবার ঝুলন্ত দেহ উদ্ধার হলো মুর্শিদাবাদে। বুধবার দুপুরে মুর্শিদাবাদের ভগবানগোলা থানার পুলিশ একটি বাড়িতে ঘরের মধ্যে থেকে ওই চার জনের দেহ উদ্ধার করে। মৃতদের নাম মানিক ব্যাপারী, দোলা ব্যাপারী, তানহা ব্যাপারী ও মায়েসা ব্যাপারী|দেহগুলি কানাপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা […]
দুর্গাপুর : বঙ্গ সফরে এসে বুধবার পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে ভিরিঙ্গি কালী মন্দিরে পুজো দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। মঙ্গলবার বিকেলেই তিনি এই জেলায় পদার্পণ করেন। বুধবার সকালে মন্দির দর্শনের মধ্য দিয়ে তাঁর দিনের কর্মসূচি শুরু হয়। এদিন সকালে ভিরিঙ্গি কালী মন্দিরে পৌঁছে মা কালীর মূর্তিতে মাল্যদান করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। সেখানে তিনি কিছুক্ষণ সময় অতিবাহিত […]
হলদিয়া : পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ায় দুর্ঘটনার কবলে পড়ল একটি বেসরকারি বাস। রবিবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে গিয়ে যায় যাত্রিবাহী বেসরকারি বাস। দুর্ঘটনাটি ঘটেছে হলদিয়া-মেচেদা রাজ্য সড়কে। জানা গিয়েছে, দুর্ঘটনার সময়ে বাসে মোট ৪০ জন যাত্রী ছিলেন। যদিও, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। রবিবার সকাল সাড়ে সাতটা নাগাদ বাসটি ৪০ জন যাত্রীকে নিয়ে […]
নারায়ণগড় : শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ের কসবা এলাকায় তৃণমূল কংগ্রেসের ‘উন্নয়ন গাথা’ কর্মসূচি ঘিরে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। কর্মসূচিতে যোগ দিতে এসে তৃণমূল বিধায়ক সূর্যকান্ত আত্তাকে ‘চোর, চোর’ স্লোগানে অভ্যর্থনা জানানো হয়। বিস্ময়করভাবে, এই স্লোগান তোলেন তৃণমূল কংগ্রেসেরই একাংশ কর্মী ও সমর্থক, যাঁদের হাতে দলের পতাকা দেখা যায়।প্রত্যক্ষদর্শীদের দাবি, বিধায়ক এলাকায় পৌঁছনোর সঙ্গে সঙ্গেই […]
কলকাতা : মুর্শিদাবাদের বেলডাঙার হিংসা ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, এমনটাই দাবি করলো রাজ্য বিজেপি। একাধিক তথ্য তুলে ধরা হয়েছে বিজেপির পক্ষ থেকে। শনিবার এক্স মাধ্যমে বিজেপি জানিয়েছে, মুর্শিদাবাদের বেলডাঙায় সাম্প্রতিক হিংসা মোটেও স্বতঃস্ফূর্ত ছিল না। আসলে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দিকে উদাসীনতার প্রশ্নও তুলেছে বিজেপি। উল্লেখ্য, সম্প্রতি প্রায় সাত ঘন্টা ধরে বেলডাঙায় অবাধ জনতার […]
আসানসোল : আসানসোলের রাস্তা থেকে উদ্ধার হল এক ব্যবসায়ীর রক্তাক্ত দেহ। নিহতের নাম মহম্মদ সাবরুদ্দিন। ৪৭ বছরের ওই লোহা ব্যবসায়ীর দেহটি পাওয়া যায় বাড়ির সামনে থেকে। শনিবার ভোরের নমাজ পড়তে যাওয়ার সময়ে তাঁর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। হীরাপুর থানার পুলিশ দেহটি জেলা হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। ঘটনাস্থল থেকে পুলিশ একটি পিস্তল উদ্ধার করে নিয়ে […]









