Category Archives: জেলা

পুরুলিয়ায় প্রৌঢ়ের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার, খুনের আশঙ্কায় চাঞ্চল্য

পুরুলিয়া : পুরুলিয়া জেলার বাঘমুণ্ডি থানার অন্তর্গত মুকুরুপ গ্রামের কাছে রাস্তার ধার থেকে এক প্রৌঢ়ের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, ওই ব্যক্তিকে নৃশংসভাবে খুন করা হয়েছে। ঘটনার গুরুত্ব বিবেচনা করে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত ব্যক্তির নাম সনাতন মাহাতো (৫৫)। তিনি বাঘমুণ্ডি থানার পেড়ে তোড়াং গ্রামের বাসিন্দা ছিলেন। পরিবার […]

শিলিগুড়িতে শঙ্কর ঘোষের ২৪ ঘণ্টার প্রতীকী অনশন সমাপ্ত

শিলিগুড়ি : উন্নয়ন তহবিলে বৈষম্যের অভিযোগ তুলে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের শুরু করা ২৪ ঘণ্টার প্রতীকী অনশন কর্মসূচি শুক্রবার শেষ হয়েছে। নির্ধারিত সময়সীমা পূর্ণ হওয়ার পর বিধায়ক শঙ্কর ঘোষ নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করে নিজের অনশন কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন। ​অনশন মঞ্চে উপস্থিত দলীয় কর্মী ও সমর্থকদের সামনে নেতাজির প্রতি শ্রদ্ধা নিবেদন […]

বাঁকুড়ায় বিজেপি নেতার ঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

বাঁকুড়া : বাঁকুড়ায় এক বিজেপি নেতার ঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। বাঁকুড়া জেলার ওন্দার নাকাইজুড়ি এলাকার ঘটনা। বিজেপির অভিযোগ, তাদের নাকাইজুড়ির নেতা তাপস বারিকের খড়ের চালার ঘরে বুধবার রাতে তৃণমূলের লোকজন আগুন ধরিয়ে দেয়। তবে বৃহস্পতিবার সকাল পর্যন্ত থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। পুলিশ সূত্রে জানা গেছে, রাতে […]

শিলিগুড়িতে একদিনের অনশনে শঙ্কর ঘোষ, বিঁধলেন তৃণমূলকে

শিলিগুড়ি : শিলিগুড়িতে একদিনের অনশনে বসলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। বিরোধী দলের বিধায়কদের সাংবিধানিক অধিকার রক্ষা ও বিধায়ক উন্নয়ন তহবিল প্রক্রিয়া সরলীকরণের দাবিতে বৃহস্পতিবার শিলিগুড়িতে একদিনের অনশন শুরু করেছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে বলেন, “বিরোধী দলের নির্বাচিত বিধায়ক হিসেবে প্রথম দিন থেকেই আমি প্রত্যক্ষ করেছি, রাজ্য সরকার এবং ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস […]

দুর্গাপুরে দুঃসাহসিক ডাকাতি, নিরাপত্তারক্ষীকে মারধর, দোকান লুট

দুর্গাপুর : দুর্গাপুর মুচিপাড়া বাজারে মঙ্গলবার রাতে একদল দুষ্কৃতী নিরাপত্তারক্ষীকে মারধর করে দুই দোকানে ডাকাতি চালায়। বুধবার ঘটনার অভিযোগে জানা গেছে, দুষ্কৃতীরা রায় মার্কেটের দুটি স্টেশনারি পাইকারি দোকানের শাটার কেটে লুটপাট চালায়। দোকানের মালিক শ্যাম বর্ণওয়াল ও পাপ্পু বর্ণওয়ালের হিসাব অনুযায়ী, কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। নিরাপত্তারক্ষী গুরুতর জখম অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। দুষ্কৃতীরা প্রমাণ […]

সাময়িকভাবে বন্ধ হলো চেঙ্গাইলের প্রেমচাঁদ জুটমিল

হাওড়া : সাময়িকভাবে বন্ধ হলো হাওড়ার চেঙ্গাইলের প্রেমচাঁদ জুটমিল। মঙ্গলবার সকালে প্রেমচাঁদ জুট মিল কর্তৃপক্ষ কারখানার গেটে বিজ্ঞপ্তি লাগিয়ে দেন। এর জেরে কাজ হারালেন প্রায় ৪ হাজার শ্রমিক। মিল কর্তৃপক্ষর তরফে জানা গেছে, কাঁচা পাটের সরবরাহ কম থাকায় এবং দাম বেড়ে যাওয়ায় পাট কেনা যাচ্ছে না। সে কারণে আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত মিল বন্ধের বিজ্ঞপ্তি […]

বিজেপির ফর্ম ৭ জমা ঘিরে ধুন্ধুমার আসানসোলে

আসানসোল : ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার আর্জি জানাতে বিজেপির ফর্ম ৭ জমার কর্মসূচি ঘিরে ধুন্ধুমার হল আসানসোলে। সোমবার আসানসোলে একটি গাড়িতে ফর্ম ৭ নিয়ে তা জমা দিতে যান বিজেপি কর্মীরা। অভিযোগ, তৃণমূলের লোকজন সেই গাড়ি ঘিরে ধরেন। গাড়ির কাঁচ ভাঙচুর, ফর্মগুলি বার করে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে বিজেপির অভিযোগ। কাটোয়ায় বিজেপি কর্মীদের […]

এসআইআর নিয়ে হয়রানির অভিযোগ তুলে বাসন্তীতে রাস্তা অবরোধ, স্তব্ধ যান চলাচল

বাসন্তী : এসআইআর প্রক্রিয়ার নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে—এই অভিযোগ তুলে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন স্থানীয় বাসিন্দারা। সোমবার সকাল থেকেই বাসন্তী থানার অন্তর্গত ভাঙ্গনখালি এলাকায় রাজ্য সড়কের উপর টায়ার ও খড় জ্বালিয়ে পথ অবরোধ করে চলে প্রতিবাদ। দীর্ঘ সময় ধরে যান চলাচল কার্যত স্তব্ধ হয়ে যায়। জরুরি […]

বেলডাঙার পরিস্থিতি এখন স্বাভাবিক, ঘটনাস্থলে গিয়ে বললেন ইউসুফ

বেলডাঙা : বেলডাঙার পরিস্থিতি এখন স্বাভাবিক, ঘটনাস্থলে গিয়ে বললেন তৃণমূল কংগ্রেস সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান। রবিবার ঘটনাস্থলে যান ইউসুফ, নিহত পরিযায়ী শ্রমিকের পরিজনদের সঙ্গে কথা বলেন তিনি। পরে ইউসুফ বলেন, “যে ঘটনাটি ঘটেছে তা খুবই বেদনাদায়ক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এই ধরণের ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে কথা বলেছেন এবং আমি আগে এই বিষয়ে […]

বাংলায় বিজেপির সরকার হলেই বন্ধ হবে তৃণমূলের দুর্নীতি, কটাক্ষ প্রধানমন্ত্রীর

মালদা : বাংলায় বিজেপির সরকার হলেই বন্ধ হবে তৃণমূলের দুর্নীতি, কটাক্ষ করে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার মালদার জনসভা থেকে প্রধানমন্ত্রী বলেন, “দেশ এখন বিকশিত ভারত হওয়ার লক্ষ্যে। পূর্ব ভারতের বিকাশ খুব জরুরি। হিংসার রাজনীতি যারা করে, তারা বিকাশ আটকে রেখেছিল। বিজেপি এই রাজ্যগুলিকে হিংসার রাজনীতি করা লোকজনের থেকে মুক্ত করেছে। পূর্ব ভারতের রাজ্যগুলির বিশ্বাস […]