ডার্বির আগে ইন্টার কাশী বধের লক্ষ্যে লোবেরা

মঙ্গলবার যুবভারতীতে ঘরের মাঠে ইন্টার কাশীর মুখোমুখি হবে মোহনবাগান সুপারজায়ান্ট। গত ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে ড্র করে খানিকটা চাপে লোবেরা বাহিনী। পাশাপাশি চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের থেকে গোলপার্থক্যেও পিছিয়ে রয়েছে মোহনবাগান। ইন্টার কাশীর বিরুদ্ধে জয় পেয়ে স্বস্তিতে ফিরতে চাইবে সবুজ-মেরুন ব্রিগেড। প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে এসে বাগান কোচ ইন্টার কাশী দলকে দুর্বল ভাবতে একেবারেই নারাজ।
এদিকে মোহনবাগান ম্যাচের আগেই ইন্টার কাশীর দায়িত্ব ছেড়েছেন হেড কোচ সের্জিও লোবেরা। ডাগআউটে থাকবেন বাঙালি কোচ অভিজিৎ মন্ডল। তবে হাবাসের না থাকায় যে খুব বেশি পার্থক্য হবে না, সেই কথা জানিয়ে দিলেন লোবেরা। তিনি বলেন, “আমি বিশ্বাস করি না যে ইন্টার কাশী আমাদের কাছে খুব বেশি সহজ হবে। আমরা একটা ভালো দলের বিরুদ্ধে খেলতে নামব। এই মূহুর্তে আমরা আমাদের সেরা ফর্মে নেই। তবে এই ম্যাচ জিতে লক্ষ্যে পৌঁছতে হবে। এই ম্যাচ নিয়ে অধিক আত্মবিশ্বাসী নই আমরা।”
তিনি মনে করেন না, হাবাসের না থাকায় খুব বেশি সুবিধা হবে মোহনবাগানের। লোবেরা বলে, “সবাই জানে হাবাসের জেতার মানসিকতা সম্পর্কে। তবে মাঠে ওদের ফুটবলাররাই খেলবে, তারা নিজেদের সেরাটা দেবে। হাবাসের সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো, আমি অবশ্যই হাবাসকে প্রতিপক্ষ ডাগআউটে মিস করব।”
গোয়া ম্যাচের পর এখনও অনুশীলনের সুযোগ পায়নি মোহনবাগান। সোমবার অনুশীলন করেই মঙ্গলবার মাঠে নামবে তারা। গত ম্যাচে আপুইয়া, অনিরুদ্ধ থাপা, এবং সাহাল আব্দুল সামাদকে দলের ভারসাম্য বজায় রাখতে পরিবর্তন করতে হয়েছিল। সোমবার অনুশীলনে সাইডলাইনে দেখা গেল আপুইয়া, অনিরুদ্ধ থাপা ও জেমি ম্যাকলারেনকে। অনুশীলনের শুরুতে কোচ লোবেরার সঙ্গে আলোচনা করেই সাইডলাইনে চলে গেলেন বাগানের অজি তারকা স্ট্রাইকার। থাপা ও ম্যাকলারেন সুস্থ, তবে আপুইয়াকে পাবেন না লোবেরা।
ডার্বি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এখনই ডার্বি নিয়ে ভাবলে এই ম্যাচে ফোকাস নষ্ট হবে, আমাদের ইন্টার কাশী ম্যাচ নিয়েই ভাবতে হবে। সব মিলিয়ে ডার্বির আগে ইন্টার কাশী ম্যাচ থেকেই তিন পয়েন্ট পেয়ে চিরপ্রতিদ্বন্দ্বীর থেকে এগিয়ে থাকতে চাইবে মোহনবাগান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 7 =