তৃণমূলের ভরাডুবির জন্য অভিষেকই দায়ী, বিস্ফোরক রামজীবনপুর পৌরসভার চেয়ারম্যান

পশ্চিম মেদিনীপুর : ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর শুক্রবার ক্ষোভ উগরে দিলেন পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূল পরিচালিত রামজীবনপুর পৌরসভার চেয়ারম্যান কল্যাণ তিওয়ারি। একাধিক বিস্ফোরক অভিযোগ তুলে তিনি দাবি করেন, দলের সর্বনাশের জন্য মূলত দায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ‘ভাইপো সংস্কৃতি’।কল্যাণ তিওয়ারির অভিযোগ, ২০২১ সালের নির্বাচনের পর থেকেই আইপ্যাকের চাপে দলের জনপ্রতিনিধিরা কার্যত মানসিক অত্যাচারের শিকার হন।

রাতের পর রাত ফোন করে কাজ নিয়ে চাপ সৃষ্টি করা হত এবং বলা হত, কাজ না হলে পদ থেকে সরিয়ে দেওয়া হবে। তিনি আরও দাবি করেন, দল ছাড়ার কোনও উপায় ছিল না, কারণ পুলিশি ভয় দেখানো হত। তাঁর আরও অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গেলে এক বিধায়ককে বাড়ির বাইরে কলম ও কোমরের বেল্ট খুলে রেখে ভিতরে ঢুকতে হত।

বিভিন্ন কর্মসূচির জন্য চেয়ারম্যানদের কাছে টাকা পাঠানোর নির্দেশ এলেও অর্থের উৎস নিয়ে কোনও নির্দেশ দেওয়া হত না বলেও দাবি করেন তিনি।বক্তব্যে শুভেন্দু অধিকারীর প্রশংসাও শোনা যায় কল্যাণ তিওয়ারির মুখে। পাশাপাশি তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাস্তায় নেমে রাজনীতি করার চ্যালেঞ্জও ছুড়ে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 2 =