Category Archives: খেলা

প্রতিপক্ষের পিচে অনুশীলন নয়, আইপিএলের আগে কঠোর নির্দেশ বোর্ডের

২৮ মার্চ থেকে শুরু হতে চলেছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট প্রতিযোগিতা আইপিএল । ইতিমধ্যে প্রতিযোগিতার প্রথম দফার সূচি প্রকাশ করেছে বিসিসিআই। আপাতত ১২ এপ্রিল পর্যন্ত ম্যাচের সময়সূচি ঘোষণা করা হয়েছে। টুর্নামেন্ট শুরুর আগে সব দশটি ফ্র্যাঞ্চাইজিকে কঠোর কিছু নির্দেশও দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড, যাতে প্রতিযোগিতায় কোনও দল বাড়তি সুবিধা না পায়। এক ক্রিকেট–সংক্রান্ত ওয়েবসাইটের […]

ইস্টবেঙ্গলে ক্লাব বনাম অস্কার, কোচের অভিযোগের পাল্টা দিলেন দেবব্রত সরকার 

শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে কেরালা ব্লাস্টার্স এফসির মুখোমুখি হবে ইস্টবেঙ্গল। লিগ টেবিলে পয়েন্টের খাতা খুলতে না পারা কেরালার বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুঁজো। প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে এসে তেমনটাই জানালে কোভ অস্কার ব্রুঁজো। দলে চোট আঘাত সমস্যা কাটিয়ে সমর্থকদের জন্য ঘরের মাঠে তিন পয়েন্ট তুলতে মরিয়া লাল-হলুদ ব্রিগেড। কেভিন সিবিল্লের ম্যাচ ফিট হতে […]

‘নমন অ্যাওয়ার্ডস’-এ একসঙ্গে তিন বিশ্বজয়ী ভারতীয় দলের সম্মাননা

প্রায় আঠারো বছর অপেক্ষার পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএল জয়ের আনন্দকে কেন্দ্র করে যে মর্মান্তিক ঘটনা ঘটেছিল, তার রেশ এখনও ভারতীয় ক্রিকেটে রয়ে গেছে। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে সেই সময় উৎসবে যোগ দিতে গিয়ে ভয়াবহ পদপিষ্টের ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় প্রাণ হারান ১১ জন সমর্থক এবং আহত হন বহু মানুষ। এই ঘটনার পর থেকেই বড় […]

গড়াপেটার অভিযোগে অভিযুক্ত প্রাক্তন ক্যারিবিয়ান নাইট তারক

ক্রিকেটে গড়াপেটার অভিযোগে ফের চাঞ্চল্য ছড়াল। এই ঘটনায় ওয়েস্ট ইন্ডিজ়ের জোরে বোলিং অলরাউন্ডার জেভন সিলস্-কে সাময়িক ভাবে নিষিদ্ধ করেছে আইসিসি। একই সঙ্গে ঘটনায় জড়িত থাকার অভিযোগে টাইটান্স দলের মালিক চিত্তরঞ্জন  রাঠোর এবং দলের কর্তা ট্রেভীন গ্রিফিথ-কেও সমস্ত ধরনের ক্রিকেট কার্যকলাপ থেকে সাময়িক ভাবে দূরে রাখা হয়েছে। তাঁদের প্রত্যেকের বিরুদ্ধেই একাধিক নিয়মভঙ্গের অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, […]

ভোটের ছায়া আইপিএলে ! সূচি প্রকাশে হিমশিম বোর্ডের

পাঁচ রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে অনিশ্চয়তার জেরে এখনও পুরোপুরি প্রকাশ করা যাচ্ছে না আসন্ন আইপিএলের সূচি। বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, আপাতত টুর্নামেন্টের প্রথম ২০ দিনের সূচি প্রকাশ করার পরিকল্পনা করা হয়েছে। বোর্ডের তরফে বলা হয়েছে, আগামী দু’তিন দিনের মধ্যেই সেই প্রাথমিক সূচি প্রকাশ করা হতে পারে। তবে বাকি ম্যাচগুলির পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হবে […]

নেইমারের বিশ্বকাপ স্বপ্ন নিয়ে জল্পনা

টানা তিন বছর ধরে চোট আঘাতের সঙ্গে লড়ছেন ব্রাজিলের তারকা নেইমার জুনিয়র। ব্রাজিল জাতীয় দলে কবে ফিরবেন নেইমার, চলতি বছরের ফিফা বিশ্বকাপের আগে সেই নিয়েই চর্চা চলছে। যদিও বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচের জন্য ব্রাজিলের প্রাথমিক স্কোয়াডে জায়গা করে নিয়েছেন নেইমার। ২০২৩ সালের অক্টোবরে হাঁটুর গুরুতর চোটে পড়েছিলেন নেইমার। সেই থেকেই আর জাতীয় দলে পারেননি আর […]

‘ভারত যে কোনও পিচেই রান করতে পারে’ ! সমালোচকদের কটাক্ষ গম্ভীরের

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ধারাবাহিক বড় রানের পারফরম্যান্স ঘিরে পিচ বিতর্কে সরব হলেন ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর। অনেকের অভিযোগ ছিল, ভারতীয় দলকে সুবিধা পাইয়ে দিতে বিশ্বকাপে এমন উইকেট তৈরি করা হয়েছিল যেখানে ব্যাটসম্যানরা সহজেই বড় রান করতে পারেন। তবে এই অভিযোগকে একেবারেই ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন গম্ভীর। সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে গম্ভীর স্পষ্ট […]

টি-টোয়েন্টি বিশ্বকাপের আইসিসির সেরা দলে মাত্র ৪ ভারতীয়

টি–টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে আবারও নিজেদের আধিপত্য প্রমাণ করেছে টিম ইন্ডিয়া। চ্যাম্পিয়নের মতো খেলেই টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়নের খেতাব জিতেছে ভারত। পুরো টুর্নামেন্ট জুড়েই ধারাবাহিক পারফরম্যান্স করেছে সূর্যকুমার যাদবের দল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি ম্যাচে হারলেও বাকি সব ম্যাচে দাপুটে ক্রিকেট খেলেছে ভারত। ব্যাটিং, বোলিং ও অলরাউন্ড পারফরম্যান্স—সব বিভাগেই ভারতীয় ক্রিকেটাররা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। তবে আশ্চর্যের […]

বিশ্বকাপের স্বপ্নভঙ্গ, এশিয়ান কাপ থেকে বিদায় ভারতের মেয়েদের

বিশ্বকাপে খেলার স্বপ্ন নিয়ে অস্ট্রেলিয়ায় পাড়ি দিয়েছিল ভারতের মহিলা ফুটবল দল। সুনীল ছেত্রীরা যা পারেননি সেই স্বপ্নই দেখিয়েছিলেন সঙ্গীতা বাসফোররা। তবে এএফসি এশিয়ান কাপের মূলপর্বে গিয়ে হতাশাজনক পারফরম্যান্স এমিলিয়া ভালভার্দের দলের। টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনালে যাওয়ার ভাগ্য নির্ভর করছিল বেশ কয়েকটি অঙ্কের উপর। তার মধ্যে অন্যতম নিজেদের জিততে হবে। সেটাতেই ব্যর্থ ভারতের মেয়েরা। এশিয়ান কাপে চাইনিজ […]

পথ দুর্ঘটনায় মৃত্যু দিদি-জামাইবাবুর, তাও দেশকে জেতালেন নায়ক!

ফাইনাল খেলার ৪৮ ঘন্টা আগে পেয়েছিলেন খবরটা। গাড়ি দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন দিদি-জামাইবাবু। তবুও আমেদাবাদে গতকাল তিনি, ঈশান কিষান শুধু মাঠেই নামেননি, দুরন্ত হাফ সেঞ্চুরি করে দলকে জেতানোয় বড় ভূমিকা পালন করেছেন তিনি। এই অসময়ে জিতেছে তাঁর দলও। নিউজিল্যান্ডকে ৯৬ রানের বিশাল মার্জিনে হারিয়ে তৃতীয়বারের জন্য বিশ্বকাপ জিতে নিয়েছে ভারত। ঈশান ছাড়াও ভাল খেলেছেন অভিষেক শর্মা […]