Category Archives: খেলা

বিশ্বকাপ জয়ের পরই ধোনিকে খোঁচা? গম্ভীরের মন্তব্যে শুরু চর্চা

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সাম্প্রতিক জয় শুধু একটি ট্রফি জয়ের গল্প নয়, বরং এটি বদলে দিয়েছে ভারতীয় ক্রিকেটের ভেতরের একাধিক সমীকরণ। এই সাফল্যের কেন্দ্রে রয়েছেন গৌতম গম্ভীর, যিনি কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই নানা সমালোচনার মুখে পড়েছিলেন। কিন্তু বিশ্বকাপ জয়ের মাধ্যমে তিনি সব প্রশ্নের জবাব একপ্রকার মাঠেই দিয়ে দিয়েছেন। এখন শোনা যাচ্ছে, ২০২৭ সালের একদিনের […]

শিশুদের ক্রিকেটে নতুন দিগন্ত, বুধবার শুরু ‘এনসিসি বেবি লিগ’

ছবির ক্যাপশন : বেবি লিগ ক্রিকেট টুর্নামেন্টের সাংবাদিক সম্মেলনে হাজির সম্বরণ বন্দ্যোপাধ্যায়, অভিষেক ডালমিয়া সহ অন্যান্যরা।

রোহিতের জায়গায় শুভমন! বোর্ডের ভুলে বিতর্ক, ক্ষোভ হিটম্যানের ভক্তদের

ভারতীয় ক্রিকেট বোর্ডের এক অনুষ্ঠানে ঘটে গেল এক অদ্ভুত ঘটনা, যা ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। গত বছর ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের প্রসঙ্গ তুলে ধরতে গিয়ে অধিনায়কের নামেই ভুল দেখানো হয়। বাস্তবে সেই সময় দলের নেতৃত্বে ছিলেন রোহিত শর্মা, কিন্তু অনুষ্ঠানের মঞ্চে টেলিভিশনের পর্দায় দেখানো হয় যে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন শুভমন গিল। এই ভুল সামনে […]

ইস্টবেঙ্গল দলকে সাফল্য দেওয়ার মতো বড় কোচ নন অস্কার, বিস্ফোরক প্রাক্তনীরা

কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ড্রয়ের পর ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুঁজোর বিরুদ্ধে ‘গো ব্যাক অস্কার’ স্লোগান উঠেছিল যুবভারতী জুড়ে। আইএসএলের শুরুটা ভালো হলেও প্রথম দুটো ম্যাচের পর হোঁচট খেয়েছে লাল-হলুদ ব্রিগেড। কেরালা ম্যাচে অস্কারের স্ট্র‍্যাটেজি নিয়ে প্রশ্ন উঠেছে। ক্ষুব্ধ সমর্থকরা কোচ বদল চাইছেন। এদিকে কেরালা ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে ক্লাব কর্তাদের ইঙ্গিত করে ক্ষোভ প্রকাশ করেছিলেন অস্কার। […]

কলকাতা এসেও জয়ের মুখ দেখল না হাবাসের কাশী

এই মরশুমের আইএসএলের বাকি সব ম্যাচ কলকাতার কিশোর ভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে খেলবে ইন্টার কাশী। উত্তরপ্রদেশের এই দল কলকাতায় পা রাখার পরও জয়ের মুখ দেখতে পারল না। রবিবার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে মুম্বই সিটি এফসির কাছে ২-১ গোলের ব্যবধানে পরাজিত কোচ হাবাসের দল। মুম্বইয়ের হয়ে গোল করেছেন নাওফাল ও ছাংতে। ইন্টার কাশীর হয়ে একটি গোল করেন রোহিত […]

“একটি দল দিয়ে সংস্থা তৈরি হয় না” ! নাম না করেই বাংলাদেশ–পাকিস্তানকে কড়া বার্তা জয় শাহের

আন্তর্জাতিক ক্রিকেটে সাম্প্রতিক সময়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, তা নিয়ে অবশেষে মুখ খুললেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ্। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পর এক অনুষ্ঠানে তিনি স্পষ্ট বার্তা দেন—কোনও দলই আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার চেয়ে বড় নয়। যদিও তিনি সরাসরি কোনও দেশের নাম উচ্চারণ করেননি, তবু তাঁর বক্তব্য থেকে পরিষ্কার যে ইঙ্গিত ছিল বাংলাদেশ এবং পাকিস্তানের দিকেই। […]

২০২৬ মহিলা সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজিত হবে ভারতে

গোয়া : গোয়ায় আয়োজিত হতে যাচ্ছে ২০২৬ মহিলা সাফ চ্যাম্পিয়নশিপ। আগামী ২৫ মে থেকে ৭ জুন গোয়ার ফতোর্দার নেহরু স্টেডিয়ামে মহিলা সাফের আয়োজন করতে যাচ্ছে অল ইন্ডিয়া ফুটবল অ্যাসোসিয়েশন। আর ভারতে আয়োজিত হতে যাওয়া সাফে দক্ষিণ এশিয়ার সব দলের অংশগ্রহণ প্রত্যাশা করেন সাফের সাধারণ সম্পাদক পুরোষোত্তম কট্টেল। টানা দুইবার মহিলা সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছিল নেপাল। ২০২৬ […]

সুনীলের বিরুদ্ধে ড্র করেও শীর্ষে মোহনবাগান

ঘরের মাঠের দাপটে আইএসএলের এই মরশুমের প্রথম অ্যাওয়ে ম্যাচেও জয় ছিনিয়ে নিতে মরিয়া ছিল মোহনবাগান। গতবারের হার ভুলে ঘুরে দাঁড়াতে চেয়েছিল সের্জিও লোবেরার দল। তবে প্রথম চার ম্যাচে জয়ের পর বেঙ্গালুরুর বিরুদ্ধে পয়েন্ট হারালো মোহনবাগান। বেঙ্গালুরুর রক্ষণের দেওয়াল ভাঙতে পারলেন না দিমি-ম্যাকারা। ম্যাচের ফলাফল গোলশূন্য ড্র। একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারল না সবুজ-মেরুন ব্রিগেড। […]

কেরালার বিরুদ্ধে ড্র, যুবভারতীতে ‘গো ব্যাক অস্কার’ স্লোগান সমর্থকদের

শনিবার কেরালা ব্লাস্টার্স এফসির বিরুদ্ধে ম্যাচে আবারও কাঙ্ক্ষিত তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারল না ইস্টবেঙ্গল। ম্যাচের একেবারে শেষ মূহুর্তে অতিরিক্ত সময় চলাকালীন গোল করে সমতায় ফেরে কেরালা। জেতা ম্যাচ যুবভারতীতে ১-১ গোলে ড্র ইস্টবেঙ্গলের। এক পয়েন্টেই সন্তুষ্ট থাকতে হল লাল-হলুদ ব্রিগেডকে। সেই সঙ্গে যে মানের ফুটবল খেললো লাল-হলুদ ব্রিগেড তা নিয়ে কোচ অস্কার ব্রুঁজো […]

বিসিসিআইয়ের আজীবন সম্মাননা পাচ্ছেন দ্রাবিড়, মিতালি রাজ ও রজার বিনি

মুম্বই : ভারতীয় ক্রিকেটে অসামান্য অবদানের জন্য বিসিসিআইয়ের আজীবন সম্মাননা পুরস্কার পাচ্ছেন ব্যাটিং গ্রেট রাহুল দ্রাবিড় ও ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী ক্রিকেটার রজার বিনি। ভারতে মহিলা ক্রিকেটের বিকাশ ও বিশ্বব্যাপী মর্যাদায় অসামান্য অবদানের জন্য একই সম্মাননা পাচ্ছেন প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ। এই স্বীকৃতির নাম- ‘কর্নেল সিকে নাইডু লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড।’ দিল্লিতে রবিবার বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার […]