কলকাতা : “এই অসম্মান শুধু সবং-এর ওই কলেজের মাননীয় অধ্যাপক মহাশয়দেরই অসম্মান নয়, বরং গোটা রাজ্যের শিক্ষকমহল এবং শিক্ষাব্রতীদের মাথাও হেঁট করে দেয়।” সবংয়ে মন্ত্রী মঞ্চ থেকে মানস ভুঁইয়ার অধ্যাপক এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাষণকে এভাবে কটাক্ষ করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বুধবার তিনি এক্সবার্তায় মানসবাবুর বক্তৃতার ভিডিয়ো যুক্ত করে লিখেছেন, “কয়েকদিন আগে পশ্চিম মেদিনীপুর জেলার ‘সবং […]
Category Archives: কলকাতা
কলকাতা :- হোলির দিনেও ভোটমুখী পশ্চিমবঙ্গে জোরকদমে টহল শুরু করে দিল কেন্দ্রীয় বাহিনী। বুধবার সকাল থেকে মধ্য কলকাতার তালতলা থানা এলাকায় স্থানীয় পুলিশের সঙ্গে যৌথভাবে রুট মার্চ করেন জওয়ানরা। উৎসবের দিনেও নিরাপত্তা ও আস্থা বজায় রাখতে সাধারণ মানুষের সঙ্গে কথাবার্তাও বলেন তাঁরা। এলাকাগুলি চিনিয়ে দিতে রুট মার্চে উপস্থিত ছিলেন তালতলা থানার পুলিশ আধিকারিকরা।প্রসঙ্গত, রাজ্যের বিধানসভা […]
কলকাতা : মহানগরী কলকাতায় তাপমাত্রার ওঠানামা অব্যাহত। বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে সামান্য কম (-০.৫)। ধীরে ধীরে তাপমাত্রার পারদ চড়ছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। অনুভূত হচ্ছে গরম। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। বাড়বে তাপমাত্রা। ২-৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। বুধবার […]
কলকাতা : পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস (এক্সিকিউটিভ) অফিসার্স অ্যাসোসিয়েশন অর্থাৎ ডব্লুবিসিএসইওএ-কে ‘এক্তিয়ার-বহির্ভূত’ বিবৃতির জন্য সতর্ক করল নির্বাচন কমিশন। এসআইআর তালিকায় বিচারাধীন (আন্ডার অ্যাডজুডিকেশন) হিসেবে চিহ্নিত নামগুলির জন্য নির্বাচন কমিশন ইআরও/ এইআরও-দের দায়ী করেছে বলে অভিযোগ করেছে ডব্লুবিসিএসইওএ। এ সম্পর্কে কমিশনের বক্তব্য, কমিশন যা বলেনি, সেটিকে কমিশনের বক্তব্য বলে চালানোর চেষ্টা করেছে ডব্লুবিসিএসইওএ। ডব্লুবিসিএসইওএ এক্স হ্যান্ডলে অভিযোগ করেছে, […]
কলকাতা : দোল উৎসবের সকালেই বিপত্তি। পার্ক স্ট্রিটে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরোনো বাড়ির একাংশ। জানা গিয়েছে, বাড়িটি প্রায় দেড়শো বছরেরও বেশি পুরোনো। তবে দুর্ঘটনার সময়ে বাড়িতে কেউ না থাকায় কোনও বড় ধরনের বিপদ ঘটেনি। এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে পার্ক স্ট্রিট থানা এলাকার […]
কলকাতা : চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গ থেকে পাকাপাকিভাবে বিদায় নিতে চলেছে শীতের মেজাজ। পরিবর্তে কড়া নাড়ছে প্যাচপ্যাচে গরম। তবে আগামী কয়েকদিন ভোরে কুয়াশা বজায় থাকলেও বেলার বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজ বাড়বে। রঙের উৎসবে এবার বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। হাওয়া অফিসের মতে, কলকাতায় মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পৌঁছাতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতেও […]
কলকাতা : “ভবানীপুরে আমিই জিতব।” সোমবার কলকাতায় এক সভায় প্রত্যয়ের সঙ্গে এই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় বর্তমান কেন্দ্র ভবানীপুরে প্রায় ৪৭ হাজার ভোটারের নাম বাদ গিয়েছে। চূড়ান্ত তালিকা প্রকাশের পর এ দিন প্রথমবার মুখ খুলে কমিশনকে চ্যালেঞ্জ করলেন তিনি। পাশাপাশি কমিশন ও কেন্দ্রীয় সরকারকে পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ করেন তিনি। […]
■ রবীন্দ্রনাথের গানে আনন্দ গুপ্ত ও দক্ষিণায়ন ইউকে এর শিল্পীরা কলকাতা : বিগত বেশ কিছু বছরে বসন্তের বন্দনায় দীক্ষা মন্জরির বসন্ত উৎসব শহরের এক উল্লেখযোগ্য অনুষ্ঠানে পরিণত হয়েছে। এবছরেও জাঁকজমকের কোনো কমতি হলো না। নৃত্য পরিবেশন করলেন পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রী। বাংলায় দোলের আর অন্যান্য প্রদেশের হোলির গানে-নাচে আর আবিরের রঙে ভরে উঠলো ভারতীয় জাদুঘরের প্রাঙ্গণ। […]
কলকাতা : রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা করতে নির্বাচন কমিশনের এক প্রতিনিধিদল সোমবার বৈঠকে বসেছে। সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার, ডেপুটি ইলেকশন কমিশনার ও কমিশনের অন্যান্য আধিকারিকরা-সহ কমিশনের ওই প্রতিনিধি দলটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে পর্যায়ক্রমে এরাজ্যের পুলিশ, প্রশাসন, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, রাজ্য পুলিশের নোডাল অফিসার, কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসার, এবং বিভিন্ন এনফোর্সমেন্ট এজেন্সির নোডাল […]
কলকাতা : পশ্চিমবঙ্গ বিধানসভার সাধারণ নির্বাচন, ২০২৬ — নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনার জন্য রবিবার থেকে পর্যায়ক্রমে শুরু হল বৈঠক। এদিন ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে সভা হলো মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) অফিসে। নির্বাচনের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলি নিয়ে ইন্টারনেট পরিষেবা প্রদানকারীদের সঙ্গে আলোচনা করেন অতিরিক্ত সিইও, জয়েন্ট সিইও এবং ডেপুটি সিইও। আইনশৃঙ্খলা রক্ষা এবং সংশ্লিষ্ট বিষয়সমূহ নিয়ে সোমবার ওই অফিসেই […]










