Category Archives: খেলা

লক্ষ্মীবারে লক্ষ্মীলাভ, ১৪ বছর পর দলীপের মুকুট পূর্বাঞ্চলের

দীর্ঘ ১৪ বছরের অপেক্ষার অবসান। চেন্নাইয়ের মাঠে দক্ষিণাঞ্চলকে টপকে দলীপ ট্রফির চ্যাম্পিয়ন হল পূর্বাঞ্চল। ফাইনাল শেষ হল অমীমাংসিতভাবে, কিন্তু প্রথম ইনিংসে ৩৭২ রানের বিশাল লিডই ঈশান কিষাণের দলকে শিরোপা এনে দিল। পঞ্চম দিনে দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ৩৮৮ রান তোলার পর দুই অধিনায়কের সম্মতিতে খেলার সমাপ্তি ঘোষণা করেন আম্পায়াররা। ফাইনালে প্রথমে ব্যাট করে ৭০৮ রানের […]

কোল ইন্ডিয়ার বিরূদ্ধে দুরন্ত জয়ে ঘুরে দাঁড়াল মোহনবাগান 

ডুরান্ড কাপের ফাইনালে ইস্টবেঙ্গলের কাছে হার এবং তারপর কলকাতা লিগের ডার্বিতে সিনিয়র দল নিয়েও জয় না পাওয়ায় সমালোচনার মুখে পড়েছিল মোহনবাগান। সেই হতাশা কাটিয়ে চ্যাম্পিয়নশিপ রাউন্ডে দুরন্ত ফুটবল উপহার দিল সবুজ-মেরুন শিবির। কোল ইন্ডিয়ার বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেন বাস্তব রায়ের ছেলেরা এবং শেষ পর্যন্ত ৫-১ গোলের বড় জয় তুলে নিয়ে আত্মবিশ্বাস অনেকটাই ফিরে […]

দুই গ্রুপে মোহনবাগান-ইস্টবেঙ্গল, ২১  সেপ্টেম্বর শিল্ড শুরুর ভাবনা আইএফএর! 

দুই গ্রুপে কলকাতার তিন প্রধানকে রেখে ছয় দলীয় আইএফএ শিল্ড আয়োজনের প্রস্তুতি প্রায় চূড়ান্ত। আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে ঐতিহ্যশালী এই প্রতিযোগিতা। যদিও ফেডারেশনের কাছ থেকে ৬ অক্টোবর পর্যন্ত সময়সীমা নিয়ে রেখেছে আইএফএ, তবুও নির্ধারিত সময়ের আগেই অর্থাৎ ৪ অক্টোবর শিল্ডের ফাইনাল আয়োজন করার পরিকল্পনা রয়েছে রাজ্য ফুটবল সংস্থার। এই মরশুমে আইএফএ শিল্ড […]

বর্ণাঢ্য অনুষ্ঠানে ইডেন থেকেই শুরু রাজ্যের দুর্গাপুজো ! মায়ের চক্ষুদানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 

মহালয়ার সন্ধ্যায় কলকাতার ইডেন উদ্যানকে কেন্দ্র করে এবারের দুর্গাপুজোর সূচনা হতে চলেছে এক অভিনব ও বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে। রাজ্য সরকারের পরিকল্পনা অনুযায়ী, এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রযুক্তি, সংস্কৃতি এবং ঐতিহ্যের সমন্বয়ে সাজানো এই আয়োজনকে স্মরণীয় করে তুলতে একাধিক বিশেষ কর্মসূচি রাখা হয়েছে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হবে ড্রোন প্রযুক্তির সাহায্যে আকাশে দেবী […]

মরা পিচে শামি-মুকেশের দাপট, তিলকের লড়াই থামিয়ে জয়ের দোরগোড়ায় পূর্বাঞ্চল

চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামের ব্যাটিং সহায়ক পিচে যেখানে মহম্মদ সিরাজের মতো বোলার ওভার প্রতি প্রায় ৭ রান দিয়েছেন, সেখানেই দুর্দান্ত বোলিং করে ম্যাচের রং বদলে দিলেন বাংলার দুই পেসার মহম্মদ শামি ও মুকেশ কুমার। দলীপ ট্রফির ফাইনালে তৃতীয় দিনের শেষে দক্ষিণাঞ্চলের রান ৬ উইকেটে ২৪২। পূর্বাঞ্চলের থেকে এখনও ৪৬৬ রানে পিছিয়ে তারা। ফলে ম্যাচে জয়ের […]

এশিয়ান গেমসে সোনা জিতে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সের ‘কনফার্ম’ টিকিট চান সালিমারা

বিশ্বকাপে সেরা পাঁচে শেষ করে আত্মবিশ্বাস এখন তুঙ্গে ভারতীয় মহিলা হকি দলের। সেই সাফল্যের রেশ নিয়েই মঙ্গলবার এশিয়ান গেমসের জন্য জাপানের উদ্দেশে রওনা দিল সালিমা তেতের নেতৃত্বাধীন ভারত। এবার দলের সামনে আরও বড় লক্ষ্য— এশিয়ান গেমসে সোনা জেতা এবং সেই সঙ্গে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে সরাসরি যোগ্যতা অর্জন করা। চলতি বছর ভারতীয় মহিলা হকির জন্য […]

দলীপ ফাইনালে ঈশানের ২৭০ রানের ঝড়, পূর্বাঞ্চলের রানের পাহাড়

চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে দলীপ ট্রফির ফাইনালে ব্যাট হাতে কার্যত একাই ম্যাচের রং বদলে দিলেন পূর্বাঞ্চলের অধিনায়ক ঈশান কিষান। দক্ষিণাঞ্চলের বোলারদের দাপটকে উড়িয়ে দিয়ে তাঁর ২৭০ রানের দুরন্ত ইনিংসে পূর্বাঞ্চলের স্কোর পৌঁছে গেল ৭০৮ রানে। একই সঙ্গে দলীপ ফাইনালের ইতিহাসে পঞ্চম ব্যাটার হিসেবে দ্বিশতরান করার নজির গড়লেন তারকা উইকেটকিপার-ব্যাটার। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় […]

ইস্টবেঙ্গলের তরুণ ব্রিগেডের লড়াইয়ে জ্বলল মশাল, ব্যর্থ তারকাখচিত মোহনবাগান 

বারাসাত স্টেডিয়ামে জমজমাট কলকাতা লিগের ডার্বি। দীর্ঘ ১০ বছর পর বারাসাতের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে ফ্লাডলাইটে ম্যাচ আয়োজিত হচ্ছে। ভরপুর উত্তেজনাপূর্ণ ম্যাচ উপভোগ করলেন গ্যালারিতে থাকা দুই দলের সমর্থকরা। প্রথমার্ধে মনবীর সিং -এর গোলে মোহনবাগান এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে অনবদ্য লড়াই ইস্টবেঙ্গলের তরুণ ব্রিগেডের। মহম্মদ বিলালের গোলে সমতায় ফেরে ইস্টবেঙ্গল। ম্যাচ ১-১ গোলের ব্যবধানে ড্র হয়। ম্যাচ শুরুর […]

ডুরান্ডের হিসাব মেটানোর পালা, বারাসতে আজ ডার্বি

কলকাতা লিগের ডার্বি মানেই আলাদা আবেগ, উত্তেজনা এবং মর্যাদার লড়াই। তার সঙ্গে এবার যুক্ত হয়েছে আরও একাধিক কারণ। ডুরান্ড কাপের ফাইনালে ইস্টবেঙ্গলের কাছে হারের পর ফের চিরপ্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হতে চলেছে মোহনবাগান। আবার আট বছর পর বারাসত স্টেডিয়ামে ফিরছে কলকাতার ফুটবল। ফলে সোমবার, ৭ সেপ্টেম্বরের ডার্বি ঘিরে উত্তাপ ম্যাচ শুরুর আগেই চরমে। এই প্রথম কলকাতা লিগের […]

ঈশানের শতরানে প্রথম দিনেই দাপট পূর্বাঞ্চলের

চেন্নাইয়ে দলীপ ট্রফির ফাইনালের প্রথম দিনেই ব্যাট হাতে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিল ইস্ট জোন। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে দিনের শেষে ৭৯ ওভারে ৪ উইকেটে ৩৮৫ রান তুলল ঈশান কিষাণের দল। অধিনায়ক নিজে ১৩৫ বলে ১১১ রানে অপরাজিত থেকে সামনে থেকে নেতৃত্ব দিলেন। তাঁর সঙ্গে ক্রিজে অপরাজিত রয়েছেন কুমার কুশাগ্র, ৭৫ […]