কলকাতা : দেশের রেল পরিষেবায় নতুন সংযোজন হিসেবে হাওড়া–গুয়াহাটি রুটে যাত্রা শুরু করেছে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। আধুনিক প্রযুক্তি, আরামদায়ক ভ্রমণ ও উন্নত পরিষেবার পাশাপাশি এই ট্রেনের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে যাত্রীদের জন্য চালু হওয়া খাঁটি বাঙালি আমিষ ভোজ। প্রথম দিন থেকেই প্রায় পূর্ণ আসন সংখ্যা নিয়ে যাত্রা শুরু করায় ট্রেনটিকে ঘিরে যাত্রীদের […]
Category Archives: কলকাতা
কলকাতা : আদালতে হাজির হলেন আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। হাওড়ার হাসপাতাল থেকে শনিবার কলকাতার আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে গিয়েছেন সরকারি হাসপাতালে দুর্নীতিতে অভিযুক্ত প্রাক্তন ডেপুটি সুপার। শুক্রবার তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছিল আদালত। আত্মসমর্পণ করতে বলা হয়েছিল। ঘটনাক্রমে শনিবার আদালতে হাজির হন আখতার। তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেছেন আরজি […]
কলকাতা : রক্ষণাবেক্ষণ ও কেবল তার লাগানোর জন্য গত কয়েক মাসে সাপ্তাহিক ছুটির দিন বন্ধ থাকছে বিদ্যাসাগর সেতু (দ্বিতীয় হুগলি সেতু)। এই রবিবারও সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে এই গুরুত্বপূর্ণ সেতুতে। এই মর্মে ইতিমধ্যেই নির্দেশিকা দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার। রবিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতু […]
কলকাতা : শুক্রবার বিধানসভার শুরুতে অন্তর্বর্তী বাজেট নিয়ে বক্তব্য রাখছিলেন বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী। অভিযোগ, তাঁকে বারবার বাধা দিচ্ছিলেন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। তাতে প্রতিবাদ করেন বিরোধী দলনেতা। এনিয়ে সামান্য বাদানুবাদ হয় দু’জনের মধ্যে, পরে যা পরিণত হয় তুমুল কুরুচিকর বাক্যালাপে। বৃহস্পতিবারই পেশ হয়েছে অন্তর্বর্তী বাজেট। তাতে সরকারের জনকল্যাণমূলক বেশিরভাগ প্রকল্পে অর্থ বরাদ্দ বেড়েছে, নতুন […]
কলকাতা : দেশ জুড়ে ৭ ফেব্রুয়ারি ধর্মঘটের ডাক দিয়েছেন ওলা, উবর এবং র্যাপিডো চালকরা। কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘অল ইন্ডিয়া ব্রেকডাউন’। সূত্রের খবর, শনিবার কয়েক হাজার অ্যাপ ক্যাব চালক অন্তত ৬ ঘণ্টার জন্য লগ-অফ থাকবেন। এর ফলে ক্যাব, অটো এবং বাইক ট্যাক্সি পরিষেবা মারাত্মক ভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা। সূত্রের খবর, তেলঙ্গানা গিগ অ্যান্ড প্ল্যাটফর্ম ওয়ার্কার্স […]
কলকাতা : আর জি কর হাসপাতালের দুর্নীতিকাণ্ডে আখতার আলিকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল আদালত। আর জি কর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপারকে গ্রেফতার করা হোক বলে নির্দেশ দিয়েছে সিবিআই-এর বিশেষ আদালত। তাঁর নামে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তলব সত্ত্বেও শুক্রবারও আদালতে হাজিরা দেননি আখতার আলি। তিনি জানিয়েছেন, তিনি অসুস্থ, নার্সিংহোমে ভর্তি আছেন। যদিও […]
কলকাতা : আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলায় ইডি-র চার্জশিটে অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং আরও তিন জনের নাম রয়েছে। শুক্রবার বিচার ভবনের সিবিআই বিশেষ আদালতে চার্জশিট পেশ করে ইডি। প্রসঙ্গত, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে আর জি করে আর্থিক দুর্নীতির মামলায় হাইকোর্টের নির্দেশে তদন্ত শুরু করে সিবিআই। সেই মামলায় তদন্ত করছিল […]
নয়াদিল্লি: অবিলম্বে বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর নির্দেশ সুপ্রিম কোর্টের। বৃহস্পতিবার শীর্ষ আদালতের তরফে একটি কমিটি গঠন করা হয়েছে। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রা এবং আরও দুই বিচারপতি থাকবেন এই কমিটিতে। তাঁরাই রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে মহার্ঘ ভাতা দেওয়ার বিষয় স্থির করবেন। সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, ডিএ সরকারি কর্মীদের আইনি অধিকার। ৩১ মার্চের মধ্যে […]
কলকাতা : কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ ক্রমেই ঊর্ধ্বমুখী। সকালের দিকে কোথাও কোথাও শীতের আমেজ পাওয়া গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই তা উধাও হচ্ছে। বৃহস্পতিবার সকালেও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ঊর্ধ্বমুখী। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিন তাপমাত্রায় বড় কোনও হেরফেরের সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন মূলত শুষ্ক থাকবে আবহাওয়া। ভোর ও রাতেই থাকবে ঠান্ডা। তাপমাত্রাও […]
নন্দীগ্রাম :- নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী বুধবার রেয়াপাড়ায় তাঁর বিধায়ক কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিক বিষয়ে কড়া ভাষায় আক্রমণ করেন। সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রীর ব্যক্তিগতভাবে সওয়াল করতে হাজির হওয়া প্রসঙ্গে শুভেন্দুর দাবি, এর স্পষ্ট রাজনৈতিক তাৎপর্য রয়েছে এবং এটি জনমত প্রভাবিত করার কৌশল বলেই তিনি মনে করেন। তিনি আরও বলেন, এতদিন রাজনৈতিক […]










