Category Archives: কলকাতা

পশ্চিমবঙ্গ : অর্থনৈতিক অবনতি , শিল্প পলায়ন এবং বেকার ভাতা

– সত্যেন্দ্র প্রতাপ সিং বাংলা বর্তমানে অর্থনৈতিক পরিকাঠামোর অবনতির সম্মুখীন। যার মূল কারণ শিল্পের ক্ষতি এবং কৃষি ক্ষেত্রে অবহেলা। তথ্যে এইটা প্রমাণিত যে উত্তর প্রদেশ, মহারাষ্ট্র এবং দিল্লির মতো বিজেপি শাসিত রাজ্যগুলিতে বিপুল পরিমাণে আর্থিক সহায়তা করা হচ্ছে। ঠিক বিপরীতে বিধানসভা নির্বাচনের আগেই মমতা ব্যানার্জি ০১ এপ্রিল থেকে ‘যুব-সাথী’ বেকার ভাতা প্রকল্পের শুভারম্ভ করবেন। এই […]

ইসকনের অনুষ্ঠানে যোগ দিতে বুধে মায়াপুর সফরে অমিত শাহ

কলকাতা : ফের পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার নদিয়ার মায়াপুরে ইসকনের অনুষ্ঠানে যোগ দিতে আসছেন তিনি। মায়াপুরের ইসকনে বুধবার প্রায় দেড়় ঘণ্টার কর্মসূচিতে উপস্থিত থাকবেন অমিত শাহ। ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মহারাজের ১৫২তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে তিনি মায়াপুরে আসছেন। কলকাতা বিমানবন্দর থেকে হেলিকপ্টারে শাহ রওনা দেবেন মায়াপুরের উদ্দেশে। দুপুর আড়াইটা নাগাদ মায়াপুরে তাঁর […]

সাউথ পয়েন্ট স্কুলে বিপুল দুর্নীতির অভিযোগ, চার্জশিট দিল ইডি

কলকাতা : গোটা রাজ্যের অধ্যতম সেরা স্কুল হিসাবে স্বীকৃত সাউথ পয়েন্ট স্কুলে দুর্নীতির অভিযোগ উঠল। স্কুলের পাক্তন কর্তা কৃষ্ণ দামানির বিরুদ্ধে চার্জশিট দিয়েছে ইডি। সাউথ পয়েন্ট স্কুলের তহবিল থেকে কোটি কোটি টাকা নয়ছয়, দাবি করা হয়েছে ইডি চার্জশিটে। কৃষ্ণ দামানি সাউথ পয়েন্ট স্কুলের ট্রাস্টি বোর্ডের প্রাক্তন সদস্য। ব্যাঙ্কশাল আদালতের ইডির স্পেশাল কোর্টে চার্জশিট পেশ করে দাবি, […]

মমতা ব্যানার্জির সরকারকে কেন্দ্রের বাজেটের বদলে রাজ্যের বাজেটের দিকে একটু নজর দিতে হবে

◆ সত্যেন্দ্র প্রতাপ সিং ভারত সরকার তথা কেন্দ্রের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ০১ ফেব্রুয়ারিতে নবমবার কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭ ( বি.ই) ₹৫৩.৫ লক্ষ কোটি টাকার মূল ব্যয় এবং ₹৩৬.৫ লক্ষ কোটি টাকা কোনো ঋণপ্রাপ্তি ছাড়াই পেশ করলেন। কেন্দ্রের এই বাজেটকে (২০২৬-২৭) তৃণমূল কংগ্রেস দিশাহীন, জনবিরোধী ও বাংলা বিরোধীর আখ্যা দিয়েছে। বিরোধী প্রতিক্রিয়ায় তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জি […]

টালিগঞ্জের বহুতলে আগুন, দ্রুত পথে নামলেন বাসিন্দা-তারকারা

কলকাতা : শিবরাত্রির দিন বড় বিপদ থেকে বাঁচলেন বঙ্গ-বিনোদন দুনিয়ার একঝাঁক তারকা। রবিবাসরীয় সকালে আচমকা আগুন লাগে টালিগঞ্জ টেকনিশিয়ান স্টুডিয়োর পাশের একটি বহুতল আবাসনে| পঞ্চম তলে লাগে আগুন। দেখতে দেখতে ছড়িয়ে পড়ে তা। বহুতলের বাসিন্দা অভিনেতা-প্রযোজক যশ দাশগুপ্ত, নুসরত জাহান, রাজনীতিবিদ-অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, পরিচালক শুভ্রজিৎ মিত্র-সহ একাধিক খ্যাতনামী। প্রাণ বাঁচাতে বাকি বাসিন্দাদের সঙ্গে পথে নেমে […]

জোকায় বহুতলে আগুন, আতঙ্ক

কলকাতা : জোকায় একটি বহুতল ভবনে আগুন লেগে আতঙ্ক ছড়াল। রবিবার সকালে ওই ভবন থেকে ধোঁয়া বেরোতে দেখেন বাসিন্দারা। দ্রুত তাঁরা দমকলে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের পাঁচটি ইঞ্জিন। প্রাথমিক ভাবে আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে বলে দমকল সূত্রে জানা গিয়েছে। জানা গিয়েছে, ভবনের ২ নম্বর টাওয়ারের পঞ্চম তলে আগুন লাগে। সেই সময়ে ওই […]

দেওয়াল লিখনকে কেন্দ্র করে কসবায় বিজেপি–তৃণমূলের গন্ডগোলের অভিযোগ

কলকাতা : দেওয়াল লিখনকে কেন্দ্র করে কসবা রামলাল বাজারে বিজেপি এবং তৃণমূলের গন্ডগোলের অভিযোগ উঠল। ঘটনায় তিন জন জখম হয়েছেন। দু’জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে, ওই এলাকায় একটি দেওয়াল লেখা হয়েছিল বিজেপি-র তরফে। শনিবার সকালে লোকজন নিয়ে এসে সেই দেওয়াল মুছে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এই নিয়েই দু’পক্ষের হাতাহাতি হয়। গরফা থানার […]

মুম্বইয়ে অটোয় ভেঙে পড়ল মেট্রোর নির্মাণরত পিলার, আহত কমপক্ষে ৪ জন

মুম্বই : মুম্বইয়ের মুলুন্ডে মেট্রোর নির্মাণরত একটি পিলার হুড়মুড়িয়ে ভেঙে পড়ল অটোরিকশার উপরে। শনিবার বেলা ১২টা ২০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে এলবিএস রোডে। দুর্ঘটনায় আহত কমপক্ষে ৪ জন। তাঁদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল। চলছে উদ্ধারকাজ। ক্ষতিগ্রস্ত হয়েছে একটি গাড়িও। জনসন অ্যান্ড জনসন কারখানার সামনের এলবিএস রোডে দুপুর ১২টা ২০ মিনিট নাগাদ এই […]

শেওড়াফুলিতে বিজেপি-তৃণমূল সংঘর্ষে গুরুতর আহত ২

হুগলি : হুগলি জেলার শেওড়াফুলিতে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে এই ঘটনায় দু’পক্ষের দু’জন গুরুতর আহত হয়েছেন। আহতদের নাম অভিজিৎ কর্মকার (বিজেপি কর্মী) এবং সুরজিৎ সামন্ত (তৃণমূল কর্মী)। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূলের মধ্যে […]

কলকাতা থেকে শিলংগামী বিমানে বোমাতঙ্ক, চলল তল্লাশি

কলকাতা : কলকাতা বিমানবন্দরে বিমানে বোমাতঙ্ক! কলকাতা থেকে শিলংগামী বিমানে বোমা রাখা আছে, এমনই হুমকি ফোনের প্রেক্ষিতে আতঙ্ক ছড়ায়। বিমান থেকে যাত্রীদের নামিয়ে আইসোলেশন বে-তে নিয়ে তল্লাশি চালানো হয়। নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক জানিয়েছেন, “শনিবার সকাল ৯.১৫ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে শিলং উড়ে যাওয়ার কথা ছিল ইন্ডিগোর ৬ই৩০৭৪ বিমানটির। বিমানটিকে আইসোলেশন […]