Category Archives: কলকাতা

ছ’মাসের মধ্যে কলকাতা পুরসভার নির্বাচনের ইঙ্গিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা : আগামী ৭ ডিসেম্বরের মধ্যে কলকাতা পুরসভার নির্বাচন হওয়ার ইঙ্গিত দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী ছ’মাসের মধ্যে নির্বাচিত বোর্ডের হাতে কলকাতা পুরসভার দায়িত্বভার তুলে দেওয়ার কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার পুরসভায় কলকাতা অঞ্চলের সাংসদ, বিধায়ক ও বিদায়ী কাউন্সিলার এবং পুরসভার সংশ্লিষ্ট আধিকারিকদের নিয়ে বৈঠকে করেন তিনি। পুরসভার এলাকা পুনর্বিন্যাসের পরেই এই নির্বাচন […]

রবীন্দ্র সরোবরে সাঁতার শিখতে এসে বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যু

কলকাতা : সাতসকালে রবীন্দ্র সরোবরে সাঁতার শিখতে এসে ঘটল এক মর্মান্তিক ঘটনা। সোমবার সকালে সাঁতার কাটার সময় আচমকাই অসুস্থ হয়ে মৃত্যু হলো সত্তর বছর বয়সি এক বৃদ্ধার। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। তৈরি হয়েছে শোকের পরিবেশ। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত বৃদ্ধার নাম নিনা তালুকদার। তিনি কলকাতার সাদার্ন অ্যাভিনিউয়ের বাসিন্দা ছিলেন। চলতি বছরেই সাঁতার […]

বিজেপি তাঁদের জন্য দরজা বন্ধ করে দিয়েছে, বিদ্রোধীদের উদ্দেশ্যে মন্তব্য কুণালের

কলকাতা :  তৃণমূল কংগ্রেসের ২০ জন বিদ্রোহী সাংসদকে কটাক্ষ করলেন সেই দলেরই বিধায়ক কুণাল ঘোষ। ২০ জন তৃণমূল সাংসদের এনসিপিআই-তে যোগদানের বিষয়ে বিধায়ক কুণাল ঘোষ বলেন, “তাদের এনসিপিআই-তে (ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অফ ইন্ডিয়া) যোগ দেওয়াটা বড় কোনও বিষয় নয়; আসল কথা হলো, বিজেপি তাদের জন্য দরজা বন্ধ করে দিয়েছে। তারা বিজেপির বন্ধু হতে চায় এবং […]

আর জি কর হাসপাতালে সিবিআইয়ের আধিকারিকরা

কলকাতা : পালাবদলের বাংলায় ‘আর জি কর ফাইল’ খুলতে ফের তৎপর সিবিআই। পড়ুয়া-চিকিৎসক খুনের মামলার তদন্তে আর জি কর হাসপাতালে এলেন সিবিআইয়ের সিটের তদন্তকারী আধিকারিকরা। কলকাতা হাই কোর্টের নির্দেশে ওই মামলার সিট গঠন করে পুনরায় তদন্তের প্রক্রিয়া শুরু করেছে সিবিআই। সোমবার সকালে পুনরায় তদন্তের সূত্রেই অফিসারেরা হাসপাতালে গিয়েছেন বলে জানিয়েছেন সিবিআই কর্তারা। এ দিন ৬ […]

পঞ্চাশে রূপ ভারতী, বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন শহরে, অন্যতম আকর্ষণ সত্তরোর্ধ্ব নৃত্য শিল্পীদের নৃত্য পরিবেশনা, নতুন প্রযোজনা বানজারা

রূপভারতী কেবল একটি নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র নয়, এক সৃজনশীল বাঙালিয়ানার প্রতীক। যে প্রতিষ্ঠানে নৃত্য চর্চার সাথে সাথে চলতে থাকে আরও অনেক সাংস্কৃতিক কর্মকাণ্ড। ১৯৭৬ সালের শুভ অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে রূপভারতীর যাত্রা শুরু মুক্তারাম বাবু স্ট্রিটের ৯ নম্বর বাড়ি থেকে। নিত্যশ্রী কেকা চট্টোপাধ্যায়ের উদ্যোগে এই নৃত্য প্রশিক্ষণ কেন্দ্রের যাত্রা শুরু করে । কেকা চট্টোপাধ্যায় ভারতনাট্যম […]

অপরিচিত এনসিপিআই দল এখন বিশেষ নজরে, হাওড়ায় কার্যালয়ের বাইরে মোতায়েন বাহিনী

হাওড়া : পশ্চিমবঙ্গের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া বা এনসিপিআই। রবিবার সন্ধ্যা পর্যন্ত এই নামে যে কোনও রাজনৈতিক দল আছে, তা কেউই প্রায় জানতেন না। অপরিচিত এই দলই এখন বিশেষ নজরে। হাওড়ায় রয়েছে ‘ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি’-র কার্যালয়। সেই কার্যালয়ের বাইরে সোমবার মোতায়েন করা হয় নিরাপত্তা বাহিনী। তৃণমূল কংগ্রেসের ২০ জন সাংসদ ‘ন্যাশনালিস্ট […]

সবাই তৃণমূল ছাড়তে চায়, এটাই প্রকৃত সত্য : দিলীপ ঘোষ

কলকাতা : সবাই তৃণমূল ছাড়তে চায়, আর এটাই প্রকৃত সত্য, কটাক্ষ করে বললেন মন্ত্রী দিলীপ ঘোষ। তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদরা রবিবার লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে সাক্ষাত করেন, এই বিষয়ে সোমবার দিলীপ ঘোষ বলেন, “যে কোনও সাংসদই স্পিকারের সঙ্গে দেখা করে নিজেদের বক্তব্য পেশ করতে পারেন। আলোচনার সুনির্দিষ্ট উদ্দেশ্য বা বিস্তারিত বিষয় আমার জানা নেই, […]

করণের ঝড়ো ইনিংসে মুগ্ধ প্রসেনজিৎ, বেঙ্গল টি-২০ লিগে আলোচনার কেন্দ্রে করণলাল

◆ করণ লালের হাতে প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার তুলে দিলেন প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায় বেঙ্গল টি-২০ লিগের মঞ্চে এমন একটি ইনিংস, যা দীর্ঘদিন মনে রাখবেন ক্রিকেটপ্রেমীরা। ইডেন গার্ডেন্সে অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্সের বিরুদ্ধে শিলিগুড়ি স্ট্রাইকার্সের অধিনায়ক করণ লাল ৬৪ বলে ১৪৫ রানের বিধ্বংসী ইনিংস খেলে কার্যত ম্যাচের রং বদলে দেন। তাঁর ব্যাট থেকে আসে ১৪টি ছক্কা। সেই […]

৩ মাসের অনুশীলনেই ম্যাচে ৪ বছরের বিহান! র‍্যাকেট হাতে টেনিসের স্বপ্ন

◆ বয়সে বড় প্রতিপক্ষদের বিরুদ্ধে নজর কাড়ল খুদে টেনিস খেলোয়াড় খেলনা নিয়ে খেলার বয়স। অনেক শিশু যখন স্কুলের নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টায় ব্যস্ত, তখন টেনিস কোর্টে নিজের উপস্থিতি জানান দিচ্ছে চার বছরের এক খুদে। নাম বিহান কুমার সরকার। বয়স মাত্র ৪ বছর ১০ মাস। কিন্তু সেই বয়সেই টেনিস র‍্যাকেট হাতে তার আত্মবিশ্বাস ও […]

খেলাধুলায় দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থান, ক্রীড়ামন্ত্রীর কাছে খোলা চিঠি অভিষেক ডালমিয়ার

◆ স্পোর্টস ইন্টিগ্রিটি ও অ্যান্টি-করাপশন হেল্পলাইন গঠনের দাবি প্রাক্তন সিএবি সভাপতির পশ্চিমবঙ্গের খেলাধুলার জগতে দুর্নীতি, স্বজনপোষণ এবং অনিয়মের অভিযোগ রুখতে রাজ্য সরকারের হস্তক্ষেপ চাইলেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)-র প্রাক্তন সভাপতি অভিষেক ডালমিয়া। রাজ্যের যুবকল্যাণ ও ক্রীড়া দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ইন্দ্রনীল খানের উদ্দেশে একটি খোলা চিঠি লিখে তিনি পশ্চিমবঙ্গে ‘স্পোর্টস ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যান্টি-করাপশন হেল্পলাইন’ […]