Author Archives: News Desk

কল সেন্টারের আড়ালে আন্তর্জাতিক প্রতারণাচক্র, মূল পাণ্ডা পুলিশি জালে

কলকাতা : কল সেন্টারের আড়ালে আন্তর্জাতিক আর্থিক জালিয়াতির চক্র চালানোর অভিযোগে মূল পাণ্ডাকে গ্রেফতার করল মাটিগাড়া থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম সৈকত সিনহা রায়। মাটিগাড়া থানার একটি বিশেষ টিম উত্তর ২৪ পরগনার সোদপুর এলাকার একটি ভাড়া বাড়ি থেকে তাকে গ্রেফতার করে শিলিগুড়িতে নিয়ে আসে। সোমবার সকালে তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়েছে। তদন্তকারীদের দাবি, এই […]

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচন নিয়ে তৃণমূলকে কটাক্ষ দিলীপ ঘোষের

কলকাতা : নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের আসন্ন উপনির্বাচন এবং প্রার্থী বাছাইকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ শানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তৃণমূলের প্রার্থী নির্বাচন প্রক্রিয়া নিয়ে খোঁচা দিয়ে তিনি বলেন, আদালত বা নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নেবে, সেটাই চূড়ান্ত হবে। যাকে সুযোগ দেওয়া হবে, সে সেই সুযোগের ব্যবহার করবে। তৃণমূলের ভেতরে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে […]

বাঁকুড়ায় দুর্ঘটনার কবলে প্রাক্তন মন্ত্রীর গাড়ি, এক শিশু-সহ জখম ৩ জন

বাঁকুড়া : বাঁকুড়ায় জাতীয় সড়কের ওপর দুর্ঘটনার কবলে পড়ল প্রাক্তন মন্ত্রী জ্যোৎস্না মান্ডির স্বামী তুহিন মান্ডির গাড়ি। সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর-মোরগ্রাম জাতীয় সড়কে বাঁকুড়া সদর থানার অন্তর্গত এক্তেশ্বর ব্রিজের কাছে। একটি বাসকে ওভারটেক করতে গিয়ে এই বিপত্তি, প্রথমে একটি মোটরবাইকে এবং তার পরে একটি লরিতে ধাক্কা মারে গাড়িটি। দুর্ঘটনায় এক শিশু-সহ তিন জন জখম হয়েছেন। […]

সালারে পুলিশকে লক্ষ্য করে বোমা, জুয়ার ঠেকে হানায় আক্রান্ত এএসআই

মুর্শিদাবাদ : মুর্শিদাবাদের সালার থানার অন্তর্গত খাঁড়েরা গ্রামে আক্রান্ত পুলিশ। রবিবার রাতে জুয়ার আসরে পুলিশ অভিযান চালায়। সেই সময়ে পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে গুরুতর জখম হন সালার থানার এএসআই সাদেক আলি। তাঁকে গুরুতর জখম অবস্থায় বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনার পরে ওই […]

গণেশ চতুর্থীতে শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদীর

নয়াদিল্লি : গণেশ চতুর্থী উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সকালে এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী জানান, “বিঘ্নহর্তার দর্শন ও আরাধনার এই পবিত্র উৎসব সকলের জীবনে নতুন শক্তি ও উদ্দীপনা সঞ্চার করুক। তাঁর দিব্য আশীর্বাদে সকল প্রচেষ্টা সফল হোক এবং দেশ নিরন্তর অগ্রগতির পথে এগিয়ে চলুক—এই আমার প্রার্থনা। গণপতি বাপ্পা মোরিয়া!” প্রধানমন্ত্রী আরও উল্লেখ […]

ইতিহাসের পাতায় ১৪ সেপ্টেম্বর

১. ভারতে ‘হিন্দি দিবস’ (Hindi Diwas) পালন ১৯৪৯ (ভারতের ইতিহাস ও সংবিধান): ১৯৪৯ সালের ১৪ সেপ্টেম্বর ভারতের সংবিধান সভা দেবনাগরী হরফে লিখিত হিন্দিকে ভারতীয় ইউনিয়নের অন্যতম প্রধান সরকারি ভাষা (Official Language) হিসেবে স্বীকৃতি দেয়। এই ঐতিহাসিক সিদ্ধান্তকে স্মরণীয় করে রাখতে প্রতি বছর ১৪ সেপ্টেম্বর ভারতজুড়ে ‘হিন্দি দিবস’ হিসেবে পালিত হয়। ২. মহাকাশ বিজ্ঞানে মাইলফলক: চাঁদের […]

পঞ্জিকা : ১৪ সেপ্টেম্বর, ২০২৬ (সোমবার)

সূর্যোদয় ও সূর্যাস্ত সূর্যোদয়: ভোর ০৫:২৯ মিনিট সূর্যাস্ত: সন্ধ্যা ০৫:৩৮ মিনিট পঞ্চাঙ্গ উপাদানসমূহ বাংলা তারিখ: ২৯ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ তিথি: শুক্ল পক্ষীয় চতুর্থী তিথি (বিকেল ০৬:৪০ মিনিট পর্যন্ত চতুর্থী তিথি, তারপর পঞ্চমী তিথি শুরু)। নক্ষত্র: স্বাতী নক্ষত্র (রাত ০১:৪০ মিনিট পর্যন্ত), তারপর বিশাখা নক্ষত্র শুরু। যোগ: ব্রহ্ম যোগের পর ইন্দ্র যোগ শুরু। করণ: গরজ করণ […]

সোমবার (১৪ সেপ্টেম্বর, ২০২৬) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ (Aries): নতুন সপ্তাহের শুরুতে কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন। আর্থিক সিদ্ধান্তের ক্ষেত্রে তাড়াহুড়ো না করাই শ্রেয়। বৃষ (Taurus): পারিবারিক জীবনে সুখ ও সমৃদ্ধি বজায় থাকবে। দীর্ঘদিনের কোনো প্রচেষ্টার শুভ ফল মিলতে পারে। মিথুন (Gemini): মেধা ও বুদ্ধি দিয়ে সমস্যার সমাধান করবেন। সৃজনশীল কাজের সাথে যুক্তদের জন্য দিনটি আশাব্যঞ্জক। কর্কট (Cancer): মানসিক শান্তি বজায় রাখার […]

জমি জালিয়াতির অভিযোগে সিঙ্গুরে তৃণমূল নেতা গ্রেফতার

হুগলি : জমি জালিয়াতির অভিযোগে সিঙ্গুর থানার পুলিশের হাতে গ্রেফতার হলেন তৃণমূল নেতা তথা ঠিকাদার অর্নব সিংহরায়। তিনি প্রাক্তন মন্ত্রী বেচারাম মান্নার ঘনিষ্ঠ বলে রাজনৈতিক মহলে পরিচিত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জমি সংক্রান্ত জালিয়াতির অভিযোগের তদন্তে নেমে অর্নব সিংহরায়কে গ্রেফতার করা হয়। শনিবার তাঁকে গ্রেফতার করে সিঙ্গুর থানার পুলিশ। এরপর রবিবার তাঁকে আদালতে পেশ করা […]

ব্রিকস সম্মেলন শেষ, ফিরে যাচ্ছেন বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা

নয়াদিল্লি : ভারতের পৌরহিত্যে ২-দিনের ব্রিকস সম্মেলন শেষে নিজ নিজ দেশে ফিরে যাচ্ছেন বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধানরা। ব্রিকস সম্মেলনে যোগ দিতে শনিবার ভারতে এসেছিলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। সম্মেলন শেষ করে রবিবার দুপুরে তিনি নয়াদিল্লি থেকে চিনে ফেরার ব্যক্তিগত বিমানে রওনা দেন। গালওয়ানে সংঘর্ষের পরে এই প্রথমবার ভারতে এসেছিলেন জিনপিং। অন্যদিকে, ব্রিকস শীর্ষ সম্মেলন শেষে […]