Author Archives: News Desk

নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ওপর তৃণমূলের ভবিষ্যৎ নির্ভরশীল : দিলীপ ঘোষ

কলকাতা : আসল তৃণমূল কারা— এই নিয়ে বাকযুদ্ধ চলছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে। সমস্যার সমাধানে আবেদন করা হয়েছিল নির্বাচন কমিশনের কাছে। বিষয়টি এখন নির্বাচন কমিশনের ওপর নির্ভরশীল। এ প্রসঙ্গে রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ শনিবার বলেন, “আমাদের অপেক্ষা করতে হবে। নির্বাচন কমিশন বিবেচনা করছে, তৃণমূলের ভবিষ্যৎ ঠিক কী হবে।দিলীপ ঘোষ আরও বলেন, […]

অপরাধ কবুল করেছেন অভিষেকের সহকারী সুমিত রায়, শালবনী জমি দুর্নীতি মামলায় সিআইডি-র দাবি

কলকাতা : তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জীর ব্যক্তিগত সহকারী সুমিত রায় জিজ্ঞাসাবাদ চলাকালীন নিজের অপরাধ স্বীকার করেছেন বলে দাবি করল রাজ্য সিআইডি। শালবনী জমি দুর্নীতি মামলায় মেদিনীপুর জেলা আদালতে জমা দেওয়া নথিতে সিআইডি এই চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছে। উল্লেখ্য, দু’দিন আগেই সিআইডি তাঁকে গ্রেফতার করেছিল। তদন্তকারী সংস্থার দাবি, টানা জিজ্ঞাসাবাদের মুখে সুমিত রায় […]

কেষ্টপুরে গণেশ পুজোর উদ্বোধন মুখ্যমন্ত্রীর, সিপিএম ও তৃণমূলকে নিশানা

কলকাতা : কেষ্টপুরে গণেশ পুজোর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার গণেশ পুজোর উদ্বোধনেও শুভেন্দুর নিশানায় সিপিএম-তৃণমূল কংগ্রেস। গণেশ পুজোর উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিশানায় সিপিএম এবং তৃণমূল। মুখ্যমন্ত্রীর অভিযোগ, ৩৪ বছরের সিপিএম আমলে রাজ্যে সনাতন সংস্কৃতির পরম্পরা মেনে চলা হয়নি। আর তৃণমূল জমানার ১৫ বছরে বাংলার জামাতিকরণের চেষ্টা হয়েছে। বামেদের বিঁধে মুখমন্ত্রী বলেন, ‘ওদের […]

ব্রিকস সম্মেলনের ফাঁকে ইথিওপিয়া-সহ বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

নয়াদিল্লি : ব্রিকস শিখর সম্মেলনের ফাঁকে শনিবার বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। দুই দেশের পারস্পরিক স্বার্থ সম্পর্কিত নানা বিষয়ে তাঁদের মধ্যে কথা হয়। এছাড়াও নতুন দিল্লির হায়দরাবাদ হাউসে এদিন সকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক […]

বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে; উত্তরে চলবে বর্ষণ, সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা

কলকাতা : কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবার কমবে বৃষ্টির পরিমাণ। আগামী ২৪ ঘণ্টায় পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলায় বৃষ্টি একটু বেশি হতে পারে, তারপর কমে যাবে বৃষ্টির পরিমাণ। শুধুমাত্র হালকা থেকে মাঝারি বৃষ্টিরই সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টাও উত্তাল থাকতে পারে সমুদ্র, বইতে পারে দমকা হাওয়া। তাই মৎস্যজীবীদের সমুদ্রে […]

ইতিহাসের পাতায় ১২ সেপ্টেম্বর

১২ সেপ্টেম্বর বিশ্ব ও ভারতের ইতিহাসের প্রেক্ষাপটে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। নিচে এই তারিখের প্রধান ঐতিহাসিক ঘটনাগুলো তুলে ধরা হলো: ১. ঐতিহাসিক ‘সারাগড়ির যুদ্ধ’ (Battle of Saragarhi) ১৮৯৭ (ভারতীয় সামরিক ইতিহাস): ১৮৯৭ সালের ১২ সেপ্টেম্বর উত্তর-পশ্চিম সীমান্তে ঐতিহাসিক ‘সারাগড়ির যুদ্ধ’ সংঘটিত হয়। ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর ৩৬তম শিখ রেজিমেন্টের মাত্র ২১ জন বীর শিখ সৈনিক প্রায় […]

পঞ্জিকা : ১২ সেপ্টেম্বর, ২০২৬ (শনিবার)

সূর্যোদয় ও সূর্যাস্ত সূর্যোদয়: ভোর ০৫:২৮ মিনিট সূর্যাস্ত: সন্ধ্যা ০৫:৪০ মিনিট পঞ্চাঙ্গ উপাদানসমূহ বাংলা তারিখ: ২৭ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ তিথি: শুক্ল পক্ষীয় দ্বিতীয়া তিথি (বিকেল ০৬:১০ মিনিট পর্যন্ত দ্বিতীয়া তিথি, তারপর তৃতীয়া তিথি শুরু)। নক্ষত্র: হস্তা নক্ষত্র (রাত ১২:৪৫ মিনিট পর্যন্ত), তারপর চিত্রা নক্ষত্র শুরু। যোগ: শুভ যোগের পর শুক্ল যোগ শুরু। করণ: বালব করণ […]

শনিবার (১২ সেপ্টেম্বর, ২০২৬) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ (Aries): কাজের জায়গায় ইতিবাচক সিদ্ধান্ত নিতে পারবেন। সহকর্মীদের সহায়তায় পরিকল্পনা বাস্তবায়নে গতি আসবে। বৃষ (Taurus): অর্থনৈতিক দিক থেকে শুভ যোগ বজায় থাকবে। ব্যবসায়িক নতুন যোগাযোগ লাভজনক হতে পারে। মিথুন (Gemini): সৃজনশীল কাজে মেধার বিকাশ ঘটবে। পারিবারিক সমস্যা সমাধানে বড়দের পরামর্শ কার্যকর হবে। কর্কট (Cancer): আত্মবিশ্বাস বাড়বে এবং মানসিক স্বস্তি মিলবে। জরুরি কোনো কেনাকাটায় অর্থ […]

জমি দুর্নীতি মামলায় অভিষেকের প্রাক্তন আপ্তসহায়ক সুমিত রায়ের ৮ দিনের পুলিশি হেফাজত

মেদিনীপুর : শালবনী জমি দুর্নীতি মামলায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্তসহায়ক (পিএ) সুমিত রায়কে আট দিনের পুলিশি হেফাজতে পাঠাল মেদিনীপুর জেলা আদালত। শুক্রবার সিআইডির হেফাজতের আর্জি মঞ্জুর করেন বিচারক। সূত্র মারফত জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ১১টা নাগাদ সিআইডির গাড়িতে সুমিত রায়কে মেদিনীপুর জেলা আদালতে নিয়ে আসা হয় এবং প্রথমে তাঁকে কোর্টের লকআপে রাখা হয়। […]

বারুইপুর উত্তরভাগে তৃণমূল নেতার বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, বোমা মজুদের অভিযোগ এলাকাবাসীর

বারুইপুর : বারুইপুরের উত্তরভাগ লালপোল এলাকায় তৃণমূল নেতা দ্বিজেন মণ্ডলের বাড়িতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশের প্রাথমিক দাবি, সিলিন্ডার বাস্ট করেই এই বিস্ফোরণ ঘটেছে। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই বাড়িতে ব্যাপক পরিমাণে বোমা মজুদ ছিল। এলাকাবাসীদের আরও অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই বাড়িতে তৃণমূল নেতা দ্বিজেন মণ্ডল ‘রাসলীলা’ চালাতেন। এমনকি এলাকার বিজেপি কর্মীদের উপর হামলার উদ্দেশ্যেই […]