নয়াদিল্লি : ব্রিকস মঞ্চের মাধ্যমে ভারত বন্ধুত্ব, অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে গিয়েছে, বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার নতুন দিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “ব্রিকস মঞ্চের মাধ্যমে ভারত বন্ধুত্ব, অংশীদারিত্ব ও সহযোগিতার মনোভাবকে এগিয়ে নিয়ে গেছে। আমরা এমনভাবে কাজ করার চেষ্টা করেছি যাতে ব্রিকস-এর সহযোগিতা কেবল সরকারের মধ্যেই সীমাবদ্ধ না […]
Author Archives: News Desk
বীরভূম : বীরভূমের তারাপীঠ মন্দিরে শুরু হচ্ছে সংস্কারের কাজ। সোমবার রাত ১০টার পর মা তারার বিগ্রহকে গর্ভগৃহ থেকে মন্দির চত্বরের মধ্যেই শিবমন্দিরে নিয়ে যাওয়া হবে। সংস্কার পর্ব শেষ না হওয়া পর্যন্ত প্রায় এক মাস সেখানেই থাকবেন তারা মা। তবে, পুজো বা দর্শন বন্ধ হবে না বলে জানা গেছে। মন্দিরের ভেতর ও বাইরের কাঠামোয় পরিবর্তনই শুধু […]
কলকাতা : পশ্চিমবঙ্গে মাদ্রাসাগুলির পরিকাঠামো ও অনুমোদন যাচাইয়ে বড়সড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। প্রথম দফায় ২৫২টি অনুমোদনহীন মাদ্রাসা বন্ধের নোটিস জারি করা হয়েছে। পাশাপাশি আরও ১০০টি মাদ্রাসাকে শোকজ করা হয়েছে। জানা গিয়েছে, বন্ধের তালিকায় থাকা অধিকাংশ প্রতিষ্ঠানই ‘খারিজি মাদ্রাসা’। গত ২২ জুলাই কলকাতা-সহ রাজ্যের ২২টি জেলায় সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা দফতরের উদ্যোগে সমীক্ষা চালানো হয়। […]
নয়াদিল্লি : রবিবার শেষ হবে অষ্টাদশ ব্রিকস শিখর সম্মেলন। নতুন দিল্লির ভারত মণ্ডপমে হওয়া এই সম্মেলনে উপস্থিত হয়েছেন চিন, রাশিয়া, ইরান-সহ একাধিক দেশের রাষ্ট্রপ্রধানরা। আন্তর্জাতিক এই গোষ্ঠীর সম্মেলন ভারতের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। এবার ভারত এই সম্মেলনের পৌরোহিত্য করছে। ব্রিকস সম্মেলনের দ্বিতীয় তথা শেষ দিনে, রবিবার সকালেই নতুন দিল্লির ভারত মণ্ডপমে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্মেলনে […]
কলকাতা : ভারত একাই বিশ্বকে শান্তি ও সমৃদ্ধির দিশা দেখাতে পারে, জোর দিয়ে বললেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। রবিবার সকালে কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, “এশিয়ার তিনটি বৃহৎ দেশ—রাশিয়া, চিন ও ভারত—যখন একত্রে কাজ করবে, তখন অগ্রগতি হবে এবং বিশ্বের অনেক সমস্যারই উপশম ঘটবে।” দিলীপ ঘোষ আরও বলেন, “পরিস্থিতি সেই […]
১. বীর বিপ্লবী যতীন দাসের ঐতিহাসিক মহাপ্রয়াণ ১৯২৯ (ভারতের স্বাধীনতা সংগ্রাম ও বাঙালি ইতিহাস): ১৯২৯ সালের ১৩ সেপ্টেম্বর লাহোর সেন্ট্রাল জেলে রাজবন্দীদের অধিকার আদায়ে টানা ৬৩ দিনের ঐতিহাসিক অনশন শেষে মাত্র ২৪ বছর বয়সে শহীদ হন বাঙালি বিপ্লবী যতীন্দ্রনাথ দাস (যতীন দাস)। তাঁর এই বীরোচিত আত্মত্যাগ ভগৎ সিং, নেতাজি সুভাষচন্দ্র বসু সহ সমগ্র দেশের স্বাধীনতা […]
সূর্যোদয় ও সূর্যাস্ত সূর্যোদয়: ভোর ০৫:২৯ মিনিট সূর্যাস্ত: সন্ধ্যা ০৫:৩৯ মিনিট পঞ্চাঙ্গ উপাদানসমূহ বাংলা তারিখ: ২৮ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ তিথি: শুক্ল পক্ষীয় তৃতীয়া তিথি (বিকেল ০৬:২৫ মিনিট পর্যন্ত তৃতীয়া তিথি, তারপর চতুর্থী তিথি শুরু)। নক্ষত্র: চিত্রা নক্ষত্র (রাত ০১:১০ মিনিট পর্যন্ত), তারপর স্বাতী নক্ষত্র শুরু। যোগ: শুক্ল যোগের পর ব্রহ্ম যোগ শুরু। করণ: তৈতিল করণ […]
মেষ (Aries): মানসিক উৎসাহ ও শক্তি বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে নতুন কোনো পরিকল্পনা নিয়ে কাজ শুরু করার জন্য দিনটি শুভ। বৃষ (Taurus): পারিবারিক পরিবেশ শান্ত ও মনোরম থাকবে। অর্থনৈতিক ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি ও নতুন যোগাযোগের সম্ভাবনা রয়েছে। মিথুন (Gemini): মেধা ও সৃজনশীল কাজের জন্য দিনটি অনুকূল। বন্ধুমহলে যোগাযোগ ও সামাজিক সম্পর্ক বৃদ্ধি পাবে। কর্কট (Cancer): ইতিবাচক […]
বারুইপুর : নিজের ১৩ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। ঘটনায় অভিযুক্ত বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে পকসো ধারায় মামলা দায়ের হয়েছে। পুলিশ জানিয়েছে ধৃত পেশায় একজন ফেরিওয়ালা। অভিযুক্ত নিজের মেয়েদের উপরেই শারীরিক নির্যাতন করে বলে অভিযোগ। আগে বড় মেয়ের উপরও একই নির্যাতন করেছে। বারবার এ বিষয়ে […]
কলকাতা : এটিএম-এর মাধ্যমে প্রতারণা চালিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে কলকাতা থেকে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। তাদের কাছ থেকে ৬২টি এটিএম কার্ড, ১০টি সিম কার্ড, ১৪টি মোবাইল ফোন এবং আর্থিক লেনদেনে ব্যবহৃত ৮টি পয়েন্ট অফ সেল (পিওএস) মেশিন উদ্ধার করা হয়েছে। ধৃত তিনজনেই বিহারের জাহানাবাদের বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের […]








