গণেশ চতুর্থীতে শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদীর

নয়াদিল্লি : গণেশ চতুর্থী উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সকালে এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী জানান, “বিঘ্নহর্তার দর্শন ও আরাধনার এই পবিত্র উৎসব সকলের জীবনে নতুন শক্তি ও উদ্দীপনা সঞ্চার করুক। তাঁর দিব্য আশীর্বাদে সকল প্রচেষ্টা সফল হোক এবং দেশ নিরন্তর অগ্রগতির পথে এগিয়ে চলুক—এই আমার প্রার্থনা। গণপতি বাপ্পা মোরিয়া!”

প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, “যিনি মোদক-ভোগে আনন্দিত ও সর্বদা মুক্তি-সন্ধানী, যাঁর ললাটে চন্দ্রশোভিত এবং যিনি চঞ্চল-নয়নদের রক্ষক। যিনি অদ্বিতীয় ও পরম প্রভু, দুষ্ট অসুরদের বিনাশকারী

এবং ভক্তদের সকল দুর্ভাগ্য হরণকারী—সেই বিনায়ককে আমি প্রণাম জানাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × three =