Author Archives: News Desk

পঞ্জিকা : ২৮ সেপ্টেম্বর, ২০২৬ (সোমবার)

সূর্যোদয় ও সূর্যাস্ত সূর্যোদয়: ভোর ০৫:৩২ মিনিট সূর্যাস্ত: সন্ধ্যা ০৫:২৪ মিনিট পঞ্চাঙ্গ উপাদানসমূহ বাংলা তারিখ: ১২ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ তিথি: কৃষ্ণ পক্ষীয় তৃতীয়া তিথি (রাত ১০:১৫ মিনিট পর্যন্ত তৃতীয়া তিথি, তারপর চতুর্থী তিথি শুরু)। নক্ষত্র: ভরণী নক্ষত্র (সকাল ০৬:৪৫ মিনিট পর্যন্ত), তারপর কৃত্তিকা নক্ষত্র শুরু। যোগ: ধ্রুব যোগের পর ব্যতীপাত যোগ শুরু। করণ: তৈতিল করণ […]

সোমবার (২৮ সেপ্টেম্বর, ২০২৬) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ (Aries): নতুন সপ্তাহের শুরুতে কাজের ক্ষেত্রে নতুন উৎসাহ ও উদ্দীপনা পাবেন। পরিকল্পিত কাজগুলো গুছিয়ে শেষ করতে পারলে শুভ ফল নিশ্চিত। বৃষ (Taurus): আর্থিক দিক থেকে দিনটি ইতিবাচক। পারিবারিক প্রয়োজনীয় কাজে প্রিয়জন ও বন্ধুদের কাছ থেকে সহযোগিতা পেতে পারেন। মিথুন (Gemini): নিজের বুদ্ধিমত্তা ও দূরদর্শিতার সাথে সিদ্ধান্ত নিলে পেশাগত ক্ষেত্রে সফলতা আসবে। নতুন যোগাযোগের মাধ্যমে […]

নারায়ণগড়ে কয়লা বোঝাই মালগাড়ির বগি লাইনচ্যুত

পশ্চিম মেদিনীপুর : জেলার নারায়ণগড় থানাধীন মকরামপুরের ১১ নম্বর গেটের কাছে রবিবার বিকেল প্রায় চারটে নাগাদ ওড়িশা থেকে খড়গপুরের দিকে যাওয়ার পথে একটি কয়লা বোঝাই মালগাড়ির তিনটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত তিনটি বগি রেললাইনের আশে পাশে উল্টে পড়ে যায়। ঘটনার খবর পেয়েই রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির তদারকি শুরু করেছেন। দুর্ঘটনার পর […]

এসআইআর নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে জনমতকে অপমান করছে বিরোধী দল: মুখ্যমন্ত্রী

কলকাতা : এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস (টিএমসি) ও সিপিআই(এম)-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার সকালে রাজ্য ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সদর দফতরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, সাম্প্রতিক নির্বাচনে জনগণ যে স্পষ্ট রায় দিয়েছে, তাকে অমান্য করার উদ্দেশ্যেই বিরোধীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ও অপপ্রচার ছড়াচ্ছে। […]

চন্দ্রকোনায় রাজা রামমোহন রায়ের তিরোধান দিবস পালন, উন্নয়ন পর্ষদ গঠনের দাবি

সুমন মণ্ডল, পশ্চিম মেদিনীপুর : চন্দ্রকোনায় স্বামী বিবেকানন্দ সেবা সংঘের উদ্যোগে পালিত হল ভারতের নবজাগরণের অন্যতম পথিকৃৎ সমাজসংস্কারক রাজা রামমোহন রায়ের তিরোধান দিবস। এদিন রাজা রামমোহন রায়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে তাঁকে শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দ্রকোনার বিধায়ক সুকান্ত দোলুই, স্বামী বিবেকানন্দ সেবা সংঘের সভাপতি সমীর কুমার ঘোষ, সঞ্জিত […]

কলকাতা বিমানবন্দরে নিতিন নবীনকে অভ্যর্থনা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা : রবিবার কলকাতা বিমানবন্দরে নামলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন| বঙ্গ সফরে কলকাতায় এসেছেন তিনি। এদিন তাঁকে স্বাগত জানাতে কলকাতা বিমানবন্দরে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির একাধিক গুরুত্বপূর্ণ নেতা। নিতিন নবীনকে অভ্যর্থনা ও স্বাগত জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী| এ দিন বিমানবন্দরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, বিজেপির প্রাক্তন রাজ্য […]

‘মন কি বাত’-এর ১৩৮তম পর্বে সার্জিক্যাল স্ট্রাইক, জনগণনা, ঐতিহ্য, পরিবেশ ও নেশামুক্তির বার্তা মোদীর

নয়াদিল্লি : সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের নীতি থেকে জনগণনায় সাধারণ মানুষের অংশগ্রহণ, দেশের ঐতিহ্য সংরক্ষণ থেকে স্বচ্ছতা অভিযান, পরিবেশ রক্ষা, নেশামুক্ত যুবসমাজ, খেলাধুলোয় প্রতিভার সন্ধান এবং স্থানীয় পণ্যের প্রসার—একাধিক বিষয় নিয়ে দেশবাসীর সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার ‘মন কি বাত’-এর ১৩৮-তম পর্বে দেশের বিভিন্ন প্রান্তের মানুষের উদ্যোগের কথা তুলে ধরে আগামী প্রজন্মের জন্য দায়িত্বশীল নাগরিক […]

রবিবার যাত্রা শুরু দেশের প্রথম এলএনজি ট্রেনের, সবরমতীতে সূচনা করবেন অমিত শাহ

নয়াদিল্লি : হাইড্রোজেন ট্রেনের পর এবার দেশের প্রথম এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) ভিত্তিক ট্রেন রবিবার যাত্রা শুরু করবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ গুজরাটের সবরমতীতে এটির সূচনা করবেন। এছাড়াও, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সবরমতীতে ১ হাজার ৫৪২ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন রেল প্রকল্পের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উৎসর্গ করবেন। এর মধ্যে প্রায় […]

রবিবার খোলা ব্যাঙ্ক, গ্রাহকদের জরুরি লেনদেনের পরামর্শ সরকারের

নয়াদিল্লি : রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এবং পুরোনো বেসরকারি ব্যাঙ্কের শাখাগুলি রবিবার খোলা রাখার নির্দেশ দিয়েছে সরকার| যাতে জরুরি লেনদেনগুলি অগ্রাধিকারের ভিত্তিতে সম্পন্ন করা যায়। ব্যাঙ্ক ধর্মঘটের আগেই গ্রাহকদের প্রয়োজনীয় লেনদেন সম্পন্ন করারও পরামর্শ দিয়েছে সরকার। উল্লেখ্য, ব্যাঙ্ক কর্মচারী ইউনিয়নগুলি ২৮ সেপ্টেম্বর থেকে তিন দিনের দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে। এর ফলে ব্যাঙ্কের কাজকর্ম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। ইউনাইটেড […]

ইতিহাসের পাতায় ২৭ সেপ্টেম্বর

১. ‘ভারতপথিক’ রাজা রামমোহন রায়ের প্রয়াণ ১৮৩৩ (ভারতের নবজাগরণ ও সমাজসংস্কার): ১৮৩৩ সালের ২৭ সেপ্টেম্বর ভারতীয় নবজাগরণের অগ্রদূত, প্রখ্যাত সমাজসংস্কারক ও ‘ব্রাহ্মসমাজ’-এর প্রতিষ্ঠাতা রাজা রামমোহন রায় ইংল্যান্ডের ব্রিস্টলে পরলোকগমন করেন। ভারতে সতীদাহ প্রথা বিলোপ, কুসংস্কার দূরীকরণ এবং আধুনিক শিক্ষার প্রসারে তাঁর অবদান অবিনশ্বর। ২. ‘বিশ্ব পর্যটন দিবস’ (World Tourism Day) ১৯৮০ (বিশ্ব সংস্কৃতি ও বিশ্ব […]