Author Archives: News Desk

দক্ষিণবঙ্গে আবহাওয়া উন্নতির সম্ভাবনা,উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

কলকাতা : বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের প্রভাবে শনিবার সমগ্র পশ্চিমবঙ্গ জুড়েই আবহাওয়ার মেজাজ বদলে যাওয়ার পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। রাজধানী কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় চরম আর্দ্রতাজনিত অস্বস্তির পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গের পাহাড়ি ও সমতল অঞ্চলে ঝোড়ো হাওয়ার সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তবে […]

ইতিহাসের পাতায় ২৬ সেপ্টেম্বর

১. পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম ১৮২০ (বাংলার নবজাগরণ ও সমাজসংস্কার): ১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর প্রখ্যাত সমাজসংস্কারক, শিক্ষাবিদ, সাহিত্যিক ও ‘দয়ার সাগর’ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন। বাংলা গদ্যের জনক হিসেবে পরিচিত বিদ্যাসাগর মহাশয় নারীশিক্ষা বিস্তার, বিধবা বিবাহ আইন প্রচলন এবং সমাজ থেকে কুপ্রথা দূরীকরণে অবিনশ্বর অবদান রেখে গেছেন। ২. আইনস্টাইনের ‘বিশেষ আপেক্ষিকতা তত্ত্ব’ (Special Relativity) […]

পঞ্জিকা : ২৬ সেপ্টেম্বর, ২০২৬ (শনিবার)

সূর্যোদয় ও সূর্যাস্ত সূর্যোদয়: ভোর ০৫:৩১ মিনিট সূর্যাস্ত: সন্ধ্যা ০৫:২৬ মিনিট পঞ্চাঙ্গ উপাদানসমূহ বাংলা তারিখ: ১০ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ তিথি: কৃষ্ণ পক্ষীয় প্রতিপদ তিথি (রাত ০৯:৪৫ মিনিট পর্যন্ত প্রতিপদ তিথি, তারপর দ্বিতীয়া তিথি শুরু)। নক্ষত্র: রেবতী নক্ষত্র (সকাল ০৫:৪৫ মিনিট পর্যন্ত), তারপর অশ্বিনী নক্ষত্র শুরু। যোগ: গণ্ড যোগের পর বৃদ্ধি যোগ শুরু। করণ: বাভ করণ […]

শনিবার (২৬ সেপ্টেম্বর, ২০২৬) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ (Aries): সাপ্তাহিক ছুটির শুরুতে পারিবারিক পরিবেশে আনন্দ বজায় থাকবে। নতুন কোনো কাজে অনুপ্রেরণা ও উৎসাহ পাবেন। বৃষ (Taurus): আর্থিক বিষয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় মনোযোগ দেওয়া শুভ। পুরনো কোনো বকেয়া অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। মিথুন (Gemini): নিজের সৃজনশীলতা ও বুদ্ধি দক্ষতার সঠিক ব্যবহারে সফল হবেন। বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের সমর্থন পাবেন। কর্কট (Cancer): গৃহস্থালি কাজে ব্যস্ততা […]

ভাঙার পরও ফের একই জায়গায় অবৈধ নির্মাণ, পুর-কমিশনারকে তলব হাই কোর্টের

কলকাতা : আদালতের নির্দেশে অমান্য করে কীভাবে একই জায়গায় নতুন নির্মাণকাজ কাজ শুরু বল, তা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডেকে সশরীরে হাজিরার নির্দেশ দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। শুক্রবার পুর কমিশনার স্মিতা পান্ডে হাজির হন আদালতে। বেআইনি নির্মাণ ভাঙার পর সেখানে ফের নির্মাণকাজ শুরু হওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে পুরসভার আইনজীবীর বক্তব্যে যথেষ্ট […]

শিলাবতীর জল বাড়তেই ফের বন্যার আশঙ্কা ঘাটালে ডুবল বাঁশের সাঁকো, ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার চন্দ্রকোনায়

সুমন মন্ডল, পশ্চিম মেদিনীপুর : কয়েকদিনের টানা বৃষ্টিতে ফের বাড়তে শুরু করেছে শিলাবতী নদীর জলস্তর। জল বাড়ার জেরে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ঘোষকিরা এলাকায় ডুবে গিয়েছে বাঁশের সাঁকো। ফলে নদী পারাপারে ভরসা এখন নৌকা। জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় যাতায়াত করতে হচ্ছে এলাকার বাসিন্দাদের।কয়েকদিন আগে ঘাটাল পৌর এলাকা-সহ পঞ্চায়েতের বিস্তীর্ণ নিচু এলাকা প্লাবিত হয়েছিল। […]

বারুইপুর আদালত চত্বরে আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের ওপর ডিম হামলার ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, নিল স্বতঃপ্রণোদিত মামলা

কলকাতা : বারুইপুর মহকুমা আদালত চত্বরে প্রবীণ আইনজীবী তথা বামপন্থী নেতা সায়ন বন্দ্যোপাধ্যায়ের ওপর একদল দুষ্কৃতী কর্তৃক ডিম ছুড়ে আক্রমণের ঘটনাকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করল কলকাতা হাইকোর্ট। শুক্রবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র বি. ঘুগে এবং বিচারপতি ওম নারায়ণ রায়ের ডিভিশন বেঞ্চ এই নজিরবিহীন ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে অবিলম্বে নতুন একটি […]

নন্দীগ্রামের হাসিরানির মনোনয়ন মামলায় রায় স্থগিত রাখল হাই কোর্ট

কলকাতা : নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের হলফনামায় ভুল নিয়ে মামলার শুনানি শেষ হয় শুক্রবার। তবে রায়দান আপাতত স্থগিত রেখেছে হাই কোর্টের বিচারপতি কৃষ্ণ রাওয়ের এজলাস। ১৯৬৬ সালে জন্ম হাসিরানির। মাধ্যমিক পাশ করেছেন তার ঠিক এক বছর আগে ১৯৬৫ সালে। নন্দীগ্রামের বিজেপি প্রার্থীর হলফনামায় এ হেন তথ্য দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছে কংগ্রেস। কলকাতা হাই […]

ভোটের রূপরেখা চূড়ান্ত করতে জেলাশাসকদের সঙ্গে বৈঠক নির্বাচন কমিশনারের

কলকাতা : পুজো মিটলেই পুরভোটের দামামা বাজতে পারে বঙ্গে। ২৫ নভেম্বর কলকাতা, হাওড়া, বালি, হলদিয়া, ধূপগুড়ি, কালিম্পং এবং কার্শিয়াং-এই সাতটি পুরসভার ভোট হতে পারে বলে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর। জানা গিয়েছে, এই সাতটি পুরসভায় মোট ৬৩০১টি বুথে ভোটগ্রহণ হবে। প্রশাসনিক স্তরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ভোটের রূপরেখা চূড়ান্ত করতে শুক্রবার সংশ্লিষ্ট জেলাগুলির জেলাশাসকদের সঙ্গে […]

গ্রেফতার পিংলার প্রাক্তন বিধায়ক অজিত মাইতি

পশ্চিম মেদিনীপুর : দলীয় পদ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা হাতানোর অভিযোগে খড়্গপুরের নিজের বাড়ি থেকে গ্রেফতার হলেন পিংলার প্রাক্তন বিধায়ক অজিত মাইতি। তাঁর বিরুদ্ধে তোলাবাজি ও আর্থিক প্রতারণার অভিযোগে আনা হয়েছে। শুক্রবার এই অভিযানে চরম চাঞ্চল্য ছড়ায় পশ্চিম মেদিনীপুর জেলার রাজনৈতিক শিবিরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনার মূল অভিযোগকারী গোবিন্দ দাস নামে এক […]