১. ‘ভারতপথিক’ রাজা রামমোহন রায়ের প্রয়াণ ১৮৩৩ (ভারতের নবজাগরণ ও সমাজসংস্কার): ১৮৩৩ সালের ২৭ সেপ্টেম্বর ভারতীয় নবজাগরণের অগ্রদূত, প্রখ্যাত সমাজসংস্কারক ও ‘ব্রাহ্মসমাজ’-এর প্রতিষ্ঠাতা রাজা রামমোহন রায় ইংল্যান্ডের ব্রিস্টলে পরলোকগমন করেন। ভারতে সতীদাহ প্রথা বিলোপ, কুসংস্কার দূরীকরণ এবং আধুনিক শিক্ষার প্রসারে তাঁর অবদান অবিনশ্বর। ২. ‘বিশ্ব পর্যটন দিবস’ (World Tourism Day) ১৯৮০ (বিশ্ব সংস্কৃতি ও বিশ্ব […]
Author Archives: News Desk
সূর্যোদয় ও সূর্যাস্ত সূর্যোদয়: ভোর ০৫:৩১ মিনিট সূর্যাস্ত: সন্ধ্যা ০৫:২৫ মিনিট পঞ্চাঙ্গ উপাদানসমূহ বাংলা তারিখ: ১১ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ তিথি: কৃষ্ণ পক্ষীয় দ্বিতীয়া তিথি (রাত ১০:০০ মিনিট পর্যন্ত দ্বিতীয়া তিথি, তারপর তৃতীয়া তিথি শুরু)। নক্ষত্র: অশ্বিনী নক্ষত্র (সকাল ০৬:১৫ মিনিট পর্যন্ত), তারপর ভরণী নক্ষত্র শুরু। যোগ: বৃদ্ধি যোগের পর ধ্রুব যোগ শুরু। করণ: বালব করণ […]
মেষ (Aries): সাপ্তাহিক ছুটির দিনে পারিবারিক পরিবেশে আনন্দ ও শান্তি বজায় থাকবে। প্রিয়জনদের সাথে সুন্দর সময় কাটানোর সুযোগ মিলবে। বৃষ (Taurus): আর্থিক বিষয়ে ইতিবাচক খবরের সম্ভাবনা রয়েছে। বন্ধুবান্ধব ও আত্মীয়দের সান্নিধ্য মনকে প্রফুল্ল রাখবে। মিথুন (Gemini): বুদ্ধিমত্তা ও দূরদর্শিতার সাথে কাজের পরিকল্পনা করলে লাভবান হবেন। যোগাযোগের ক্ষেত্রে শুভ খবর পেতে পারেন। কর্কট (Cancer): মানসিক প্রশান্তির […]
সুমন মন্ডল,চন্দ্রকোনা : চন্দ্রকোনার মানিককুণ্ডু এলাকা বন্যার জলে প্লাবিত হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন। এই পরিস্থিতিতে জলমগ্ন এলাকা থেকে এক প্রসূতি মহিলাকে স্পিডবোটে করে উদ্ধার করল চন্দ্রকোনা থানার পুলিশ।উদ্ধার অভিযানে দেখা গেল ব্যতিক্রমী ছবি। চন্দ্রকোনা থানার ভারপ্রাপ্ত আধিকারিক (OC) প্রত্যয় দাস নিজেই স্পিডবোট চালিয়ে প্লাবিত এলাকা থেকে প্রসূতি মহিলাকে উদ্ধার করে হাসপাতালে পাঠালেন। বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে […]
সুমন মণ্ডল,ঘাটাল : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মভিটে বীরসিংহে পালিত হল তাঁর জন্মজয়ন্তী। জন্মজয়ন্তী উপলক্ষে বীরসিংহের স্মৃতি মন্দিরে বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন ঘাটালের বিধায়ক শীতল কপাট। এদিন বিদ্যাসাগরের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর শিক্ষা, সমাজসংস্কার ও মানবকল্যাণের আদর্শকে স্মরণ করেন বিধায়ক।
সুমন মন্ডল, চন্দ্রকোনা : চন্দ্রকোনায় মহাসমারোহে পালিত হল সমাজসংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৭তম জন্মজয়ন্তী। শনিবার চন্দ্রকোনার স্বামী বিবেকানন্দ সেবা সংঘের উদ্যোগে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দ্রকোনার বিধায়ক সুকান্ত দোলুই, চন্দ্রকোনা থানার পুলিশ আধিকারিক প্রত্যয় দাস, স্বামী বিবেকানন্দ সেবা সংঘের সভাপতি তথা আইনজীবী […]
শিলিগুড়ি : শিলিগুড়ির সন্তোষীনগর এলাকায় বেআইনিভাবে তৈরি হওয়া একটি তিন তলা বাড়ি শনিবার বুলডোজার চালিয়ে সম্পূর্ণ ভেঙে গুঁড়িয়ে দিল শিলিগুড়ি পুরনিগম। আদালতের নির্দেশের পরেই এই পদক্ষেপ গ্রহণ করেছে পুর প্রশাসন। পুরনিগম সূত্রে জানা গেছে, শিলিগুড়ির ৫ নম্বর ওয়ার্ডের সন্তোষীনগর ১ নম্বর গলিতে অনুমোদিত নকশা (প্ল্যান) ছাড়াই তিন তলা ভবনটি তৈরি করা হয়েছিল। এই নির্মাণের বিরুদ্ধে […]
নাগোয়া (জাপান) : শনিবার জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমসের কাবাডি ইভেন্টে চিরপ্রতিদ্বন্দ্বী ইরানকে ৩৭-৩৪ পয়েন্টে হারিয়ে স্বর্ণপদক জিতেছে ভারত। ২০১০ সালের আসরে মহিলাদের কাবাডি অন্তর্ভুক্ত হওয়ার পর থেকে এটি ভারতের চতুর্থ স্বর্ণপদক এবং টানা দ্বিতীয়। একমাত্র ২০১৮ সালেই ভারত এই স্বর্ণপদক জিততে ব্যর্থ হয়েছিল, যখন ফাইনালে ইরান জয়ী হয়েছিল। কাগজে-কলমে পুষ্পা রানার নেতৃত্বাধীন দলটি এই আসরের […]
কলকাতা : কোলকাতার নিউ টাউনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর নতুন পাঁচতলা কার্যালয়ের শনিবার বিধিসম্মত উদ্বোধন সম্পন্ন হলো। সংঘের সরকার্যবাহ দত্তাত্রেয় হোসবলের হাত ধরে এই নতুন ভবনের সূচনা করা হয়। ‘কেশব স্মৃতি’ নামের এই ভবনটি আধুনিক সুযোগ-সুবিধা এবং ঐতিহ্যবাহী মূলবোধের এক চমৎকার মেলবন্ধন, যা রাজ্যে সংগঠনের দ্রুত বিস্তার এবং ক্রমবর্ধমান কাজের চাপকে মাথায় রেখে তৈরি করা […]
মেদিনীপুর : পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কালজয়ী সাহিত্যকীর্তি, তাঁর জীবনের নানা ঐতিহাসিক নথি এবং গুরুত্বপূর্ণ গ্রন্থাবলীর স্থায়ী সংরক্ষণের উদ্দেশ্যে মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে চালু হলো ‘বিদ্যাসাগর সংগ্রহালয়’ (বিদ্যাসাগর মিউজিয়াম)। শুক্রবার রাতে বিদ্যাসাগরের ২০৭তম জন্মজয়ন্তীর প্রাক্কালে রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় ফিতা কেটে এই নতুন সংগ্রহালয়ের শুভ উদ্বোধন করেন। সংগ্রহালয় উদ্বোধনের পাশাপাশি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এদিন ‘শ্যামাপ্রসাদ মুখার্জি […]








