কলকাতা বিমানবন্দরে নিতিন নবীনকে অভ্যর্থনা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা : রবিবার কলকাতা বিমানবন্দরে নামলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন| বঙ্গ সফরে কলকাতায় এসেছেন তিনি। এদিন তাঁকে স্বাগত জানাতে কলকাতা বিমানবন্দরে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির একাধিক গুরুত্বপূর্ণ নেতা। নিতিন নবীনকে অভ্যর্থনা ও স্বাগত জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী|

এ দিন বিমানবন্দরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, রাহুল সিনহা-সহ রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব।

বিজেপি সূত্রে জানা গেছে, এ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাত শোনার পর নিতিন নবীনের একাধিক কর্মসূচি রয়েছে| তার মধ্যে অন্যতম সাংগঠনিক বৈঠক| তারপরে মন্ত্রী, সাংসদ ও বিধায়কদের সঙ্গে তিনি বৈঠক করবেন দুপুরে| রাতে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + 2 =