◆ কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মাণ্ডভিয়া দিলেন ফিটনেস ও নারী সশক্তিকরণের বার্তা কলকাতা : আন্তর্জাতিক মহিলা দিবস উপলক্ষে রবিবার সকালে কলকাতার রাস্তায় এক অনন্য উৎসাহ ও উদ্দীপনার পরিবেশ দেখা যায়। নারীর শক্তিকে সম্মান জানানো এবং মহিলাদের মধ্যে ফিটনেস সম্পর্কে সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে এখানে বর্ণাঢ্য ‘ফিট ইন্ডিয়া পিঙ্ক সাইক্লোথন’ আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় যুব বিষয়ক ও […]
Author Archives: News Desk
পাটনা : জল্পনা ছিল। অবশেষে তা সত্যি হলো। রাজনীতিতে পা রাখলেন নীতীশ কুমারের পুত্র নিশান্ত কুমার। রবিবার আনুষ্ঠানিকভাবে জনতা দল (ইউনাইটেড)-এ যোগ দেন তিনি। উল্লেখ্য, রাজ্যসভায় মনোনয়ন জমা দিয়েছেন নীতীশ। এখন নিশান্তকে জেডিইউ কী দায়িত্ব দেয় সেটাই দেখার। পাটনায় কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং, জেডিইউ নেতা সঞ্জয় কুমার ঝা প্রমুখ নীতীশের ছেলেকে তাঁদের দলে বরণ […]
নয়াদিল্লি : রাষ্ট্রপতির অনুষ্ঠানে অব্যবস্থাপনা নিয়ে ফের তৃণমূল কংগ্রেসকে বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, তৃণমূলের নোংরা রাজনীতি ও ক্ষমতার অহংকার শীঘ্রই ভেঙে যাবে। রবিবার দিল্লিতে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বলেন, “রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সাঁওতালের একটি প্রধান অনুষ্ঠানে যোগ দিতে বাংলায় গিয়েছিলেন। কিন্তু রাষ্ট্রপতিকে সম্মান জানানোর পরিবর্তে, তৃণমূল কংগ্রেস এই পবিত্র এবং গুরুত্বপূর্ণ অনুষ্ঠান বয়কট […]
কলকাতা : পশ্চিম এশিয়ায় সংঘাতের আবহে ভারতে একধাক্কায় এলপিজি গ্যাসের দাম বেড়েছে অনেকটাই। এই গ্যাসের দামবৃদ্ধির প্রতিবাদে কালো শাড়ি পরে প্রতিবাদ করল মহিলা তৃণমূল কংগ্রেসের। রবিবার সকালে প্রথমে সুবোধ মল্লিক স্কোয়ারে বিক্ষোভ দেখান রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্যেরা। ছিলেন সাংসদ মালা রায়, বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ও। পরে মুখ্যমন্ত্রীর ধর্নামঞ্চেও হাতা-খুন্তি বাজিয়ে গ্যাসের দামবৃদ্ধির প্রতিবাদ করেন […]
লখনউ : পশ্চিমবঙ্গ সরকার সঠিক প্রোটোকল না মানায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ক্ষোভ ব্যক্ত করেছেন। নিরাপত্তার কারণ দেখিয়ে বারবার সভাস্থল পরিবর্তন করা ও বিমানবন্দরে রাজ্য সরকারের তরফে কেউ উপস্থিত না থাকায় গতকাল তিনি বিস্ময় প্রকাশ করেন। এই প্রসঙ্গে এবার প্রতিক্রিয়া জানালেন বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী। রবিবার এক্স মাধ্যমে মায়াবতী জানান, “ভারতীয় সংবিধানের আদর্শ এবং নৈতিক […]
কলকাতা : বিজেপির বিরুদ্ধে ফের বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, সাংবিধানিক পদকে জন-বিরোধী কাজে ব্যবহার করছে বিজেপি। ধর্মতলায় তৃতীয় দিনের ধর্নায় বসার আগে বিজেপিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সকালে সমাজ মাধ্যমে একটি পোস্ট করে তিনি লেখেন, “‘এক দেশ, এক নেতা, একটিই দল’ নীতি মেনে বিজেপি প্রতিটি […]
কলকাতা : বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের কাছে জল সরবরাহের পাইপ লাইনে বিপত্তির জেরে রবিবার সকাল থেকে প্রভাব পড়েছে দক্ষিণ দমদম-সহ আশপাশের এলাকায়। জানা গেছে, মেরামতি চলছে। দক্ষিণ দমদম পুরসভা সূত্রে জানা গেছে, মেরামতি করছে কেএমডিএ। যে জল মজুত ছিল, তা থেকেই জল সরবরাহ করা হচ্ছে। এর পরে পরিস্থিতি সামলাতে জলের ট্যাঙ্কার পাঠানো হবে। স্থানীয় সূত্রে জানা গেছে, […]
হাওড়া : গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ার মৌড়িগ্রাম স্টেশন সংলগ্ন এলাকায়। শনিবার রাত ১১টার পরে মৌড়িগ্রাম রেলওয়ে স্টেশনের ধারের কয়েকটি দোকানে আচমকা আগুন লেগে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দকমলের দু’টি ইঞ্জিন। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। শনিবার রাতে একটি অস্থায়ী দোকানে আচমকাই আগুন লেগে যায়। দ্রুত তা ছড়িয়ে পড়ে আশপাশে। পুড়ে ছাই […]
নয়াদিল্লি : পশ্চিমবঙ্গের প্রশাসনের ভূমিকায় রাষ্ট্রপতির উষ্মা প্রকাশ ও রাষ্ট্রপতিকে অসম্মান প্রসঙ্গে এবার মুখ খুললেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভৎসর্না করে রেখা গুপ্তা বলেন, সাংবিধানিক পদের প্রতি শ্রদ্ধা জানাতে জানেন না মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সকালে দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রেখা গুপ্তা বলেন, “আমি বিশ্বাস করি, বাংলার মুখ্যমন্ত্রী সংকীর্ণ মানসিকতা নিয়ে কাজ করেন। […]
বিশ্ব ইতিহাস ১৬১৮ – জার্মান জ্যোতির্বিজ্ঞানী Johannes Kepler গ্রহের গতির তৃতীয় সূত্র (Kepler’s Third Law) আবিষ্কার করেন। ১৯১৭ – Russian Revolution-এর সূচনা হয় পেট্রোগ্রাদে নারীদের আন্দোলনের মাধ্যমে। ১৯৭১ – নিউ ইয়র্কের Madison Square Garden-এ বিখ্যাত বক্সিং ম্যাচে Joe Frazier পরাজিত করেন Muhammad Ali-কে। ২০১৪ – Malaysia Airlines Flight 370 রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। ভারত সম্পর্কিত […]









