Author Archives: News Desk

এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে সরব মমতা, মুখ্যমন্ত্রী দুষলেন কেন্দ্রকে

কলকাতা : গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার ধর্মতলার ধর্না মঞ্চ থেকে কেন্দ্রকে আক্রমণ করেন তৃণমূল কংগ্রেস নেত্রী। তিনি বলেন, “আবারও এলপিজির দাম বাড়ানো হয়েছে। এখন আপনাকে ২১ দিন আগে গ্যাস বুক করতে হবে, তাহলে আপনার বাড়িতে এলপিজি শেষ হলে ২১ দিন আপনি কী করবেন? আপনি কী খাবেন? আপনি কি খাবারের হোম […]

মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল রাজস্থানের সিকার, তীব্রতা মাত্র ৩.৫

সিকার : মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল রাজস্থানের সিকার। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল মাত্র ৩.৫। শনিবার সকাল ৬.৩২ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত কম ছিল, ফলে স্বাভাবিকেই ক্ষয়ক্ষতির কোনও ঘটনা ঘটেনি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, শনিবার সকাল ৬.৩২ মিনিট নাগাদ ৩.৫ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয় রাজস্থানের […]

দুপুরে ভ্যাপসা গরম কলকাতায়; রাতে স্বস্তি, এবার বৃষ্টিরও পূর্বাভাস

কলকাতা : আগামী ৮-১০ মার্চ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হতে পারে হালকা বৃষ্টি। কয়েক জেলায় আবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির জন্য তাপমাত্রার খুব একটা হেরফের হবে না রাজ্যে। তাপমাত্রার পারদ ওঠানামা করবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা বৃষ্টি হতে পারে। সোমবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা বৃষ্টির […]

পাইকপাড়ায় বিস্ফোরণ ও আগুন! আতঙ্ক ছড়ালো এলাকায়

কলকাতা : আচমকাই বিস্ফোরণ পাইকপাড়ায়! শনিবার সকালে স্থানীয় একটি ক্লাবে বিস্ফোরণের ঘটনা ঘটে বলে দাবি স্থানীয়দের। বিস্ফোরণের অভিঘাতে ক্লাবের টিনের চাল উড়ে উড়ে যায় পাশের ৬ তলা বাড়ির ছাদে। ক্লাবঘরে আগুনও লেগে যায়। কী থেকে বিস্ফোরণ, এখনও তা স্পষ্ট নয়। তবে স্থানীয়দের কেউ কেউ দাবি করছেন, ক্লাবের ভিতর বোমা রাখা ছিল। একাধিক বিস্ফোরণে পাইকপাড়া এলাকায় চাঞ্চল্য […]

ইতিহাসের পাতায় ০৭ মার্চ

উল্লেখযোগ্য ঐতিহাসিক ঘটনা ১৮৭৬: আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কারের জন্য মার্কিন পেটেন্ট লাভ করেন। ১৯৩৬: অ্যাডলফ হিটলার ভার্সাই চুক্তি ভঙ্গ করে জার্মান সেনা রাইনল্যান্ডে প্রবেশ করান। ১৯৪৫: দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন বাহিনী জার্মানির রেমাগেন শহরে রাইন নদীর উপর অবস্থিত লুডেনডর্ফ সেতু দখল করে। ১৯৬৫: যুক্তরাষ্ট্রের আলাবামার সেলমা শহরে নাগরিক অধিকার আন্দোলনের শান্তিপূর্ণ মিছিলে পুলিশের আক্রমণের […]

পঞ্জিকা : ০৭ মার্চ, ২০২৬ (শনিবার)

তারিখ: ৭ মার্চ ২০২৬ বার: শনিবার সূর্যোদয়: সকাল ৬:২৩ মিনিট সূর্যাস্ত: সন্ধ্যা ৬:২০ মিনিট পঞ্চাঙ্গ তথ্য তিথি: কৃষ্ণ পক্ষ চতুর্থী (সন্ধ্যা ৬:২৮ পর্যন্ত), তারপর কৃষ্ণ পক্ষ পঞ্চমী নক্ষত্র: চিত্রা (সকাল ১০:৪০ পর্যন্ত), তারপর স্বাতী যোগ: ধ্রুব যোগ করণ: বালব পক্ষ: কৃষ্ণ পক্ষ চন্দ্র রাশি: তুলা শুভ সময় ব্রহ্ম মুহূর্ত: ভোর ৪:৪৭ – ৫:৩৫ অভিজিৎ মুহূর্ত: […]

শনিবার (০৭ মার্চ) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

♈ মেষ রাশি দিনটি মোটামুটি স্বাভাবিক থাকতে পারে। কাজের ক্ষেত্রে কিছুটা ব্যস্ততা বা দৌড়ঝাঁপ থাকতে পারে, তবে ধীরে ধীরে সব কাজ সম্পন্ন হবে। অফিসে নতুন দায়িত্ব পেতে পারেন, তাই কাজে মনোযোগ দিন। খরচ বাড়তে পারে, তাই অপ্রয়োজনীয় খরচ এড়ানো ভালো। পরিবারের সঙ্গে সময় কাটালে মন ভালো থাকবে। স্বাস্থ্যের দিক মোটামুটি ভালো, তবে খাবার-দাবারে সতর্ক থাকুন। […]

১৬ বছরের কম বয়সিদের সমাজমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আনছে কর্নাটক সরকার, ঘোষণা মুখ্যমন্ত্রীর

বেঙ্গালুরু : শিশুদের মানসিক ও শিক্ষাগত বিকাশের কথা মাথায় রেখে কর্নাটক সরকার বড় সিদ্ধান্ত নিতে চলেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া শুক্রবার ২০২৬–২৭ অর্থবর্ষের বাজেট ভাষণে ঘোষণা করেছেন, ১৬ বছরের কম বয়সিদের সমাজমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করতে প্রয়োজনীয় নীতি প্রণয়ন করা হবে। মুখ্যমন্ত্রী বলেন, বিগত কয়েক বছরে মোবাইল ফোন ও সমাজমাধ্যমের অতিরিক্ত ব্যবহারের ফলে শিশুদের মানসিক স্বাস্থ্য, পড়াশোনা […]

কমিশন এবং বিজেপিকে ধর্নামঞ্চ থেকে তোপ মুখ্যমন্ত্রী মমতার

কলকাতা : নির্বাচন কমিশনকে বিজেপির দালাল বলে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ধর্নামঞ্চ থেকে তিনি বলেন, ‘‘লজ্জা রাখার জায়গা নেই। ভোটার তালিকায় মৃতেরা এখানে বসে রয়েছেন।’’ এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমরা ইঞ্চিতে ইঞ্চিতে খোঁজ রাখি। তাদের আমরা প্যারেড করাব। দেখুন, এঁরা মৃত এসআইআর প্রক্রিয়ায়। কিন্তু তাঁরা ভাল ভাবে বেঁচে। আমরা তাঁদের […]

“মহিলা ক্ষমতায়নের জন্য ৫,৭০০ কোটি তহবিল”, আশ্বাস বিজেপি-র

কলকাতা : “পশ্চিমবঙ্গের নারীদের নিরাপত্তা, মর্যাদা ও আর্থসামাজিক উন্নয়নের জন্য বিজেপি প্রতিশ্রুতিবদ্ধ। এজন্য ₹৫,৭০০ কোটির একটি বিশেষ তহবিল গঠন করা হবে।” শুক্রবার, নারী দিবসে রাজ্য বিজেপি-র তরফে প্রেস বিবৃতিতে এই আশ্বাস দেওয়া হয়েছে। বিবৃতিতে লেখা হয়েছে, “এই তহবিলের মাধ্যমে জীবিকা উন্নয়ন কর্মসূচি, দক্ষতা বিকাশ, স্বনির্ভর গোষ্ঠীকে সহায়তা, শিক্ষাগত সহায়তা এবং নারীদের নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন […]