কলকাতা : নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে সোমবার বৈঠক করলো তৃণমূলের প্রতিনিধি দল। ফের একবার কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। দাবি, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তাঁকে চিৎকার করতে নিষেধ করেছেন। তাঁর ব্যবহারে চন্দ্রিমা অসন্তুষ্ট হয়েছেন বলে দাবি। চন্দ্রিমা বলেন, ‘‘আমি মহিলা আমাকে বলছেন ডোন্ট শাউট!” তৃণমূলের প্রতিনিধিদলে ফিরহাদ হাকিমও ছিলেন। তিনি বলেন, […]
Author Archives: News Desk
মুম্বই : পশ্চিম এশিয়ায় যুদ্ধের ফলে তৈরি হয়েছে ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা। এর জেরে ডলারের চাহিদা বাড়ায় আরও কমলো টাকার দাম। সোমবার সকালে লেনদেনের শুরুতে ৪৬ পয়সা বেড়ে আমেরিকার মুদ্রার দাম দাঁড়িয়েছে ৯২.২৮ টাকা। পশ্চিম এশিয়ার পরিস্থিতির আরও অবনতি হওয়ায় অশোধিত তেলের দাম বাড়ার সঙ্গে-সঙ্গে ডলারের দর আরও বেড়েছে। এদিকে, সোমবার সকালে বাজার খুলতেই মুখ থুবড়ে পড়ে […]
নয়াদিল্লি : পশ্চিম এশিয়ায় সংঘাত পরিস্থিতি নিয়ে সোমবার রাজ্যসভায় বিবৃতি দিলেন বিদেশ মন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। তিনি বলেন, প্রবাসী ভারতীয়দের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ভারত সরকার। পশ্চিম এশিয়ার পরিস্থিতি সম্পর্কে বলতে গিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, “পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে ১ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি একটি বৈঠকে বসে। তিনি বলেন, ‘প্যানেলকে […]
কলকাতা : নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ১৬ দফা দাবি জানিয়ে এসেছে বিজেপির প্রতিনিধি দল। কেন্দ্রীয় বাহিনীর সদ্ব্যবহার থেকে শুরু করে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা, রিগিং ঠেকানোর মতো দাবি রয়েছে সেই তালিকায়। বিজেপি নেতা শিশির বাজোরিয়া বলেন, ‘‘রাজ্য পুলিশের ভূমিকায় আমরা অসন্তুষ্ট। তা কমিশনকে জানিয়েছি। আমরা চাই, প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় ভোট হোক। ওয়েব […]
আহমেদাবাদ : আবারও টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন ভারত। পর পর দু’বার। রবিবার সূর্যকুমার যাদবের দল ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। বিশ্বকাপ জয়ের পর আইসিসি চেয়ারম্যান জয় শাহ, টিম ইন্ডিয়ার প্রধান কোচ গৌতম গম্ভীর, অধিনায়ক সূর্য কুমার যাদব-সহ অন্যরা আহমেদাবাদের হনুমান মন্দিরে পূজার্চনা করেন। উল্লেখ্য, ২০২৪ সালে রোহিত শর্মার নেতৃত্বে ট্রফি জিতেছিল ভারত। তার পর ফের সেরার […]
নয়াদিল্লি : জনগণের আকাঙ্ক্ষা পূরণ করা সরকারের সংকল্প, জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার বাজেট পরবর্তী ওয়েবিনারে প্রধানমন্ত্রী বলেন, “জনগণের আকাঙ্ক্ষা পূরণ করা কেবল আলোচনার বিষয় নয়, বরং এই সরকারের একটি সংকল্প। শিক্ষা, দক্ষতা উন্নয়ন, স্বাস্থ্য, পর্যটন, ক্রীড়া এবং সংস্কৃতি হল এমন কিছু ক্ষেত্র যা এই আকাঙ্ক্ষা পূরণের মাধ্যম হিসেবে কাজ করে। আমরা এই […]
কলকাতা : কালীঘাট মন্দিরে পুজো দিলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তবে, বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে। জ্ঞানেশকে ঘিরে ধরে এক দল বিক্ষোভকারী কালো পতাকা দেখায়। ওঠে ‘গো ব্যাক’ স্লোগান। কালীঘাট মন্দিরে পুজো দেওয়ার পর জ্ঞানেশ কুমার বলেন, ‘‘পশ্চিমবঙ্গের সকল ভাই-বোনকে আমার নমস্কার। কালী মা সকলকে ভাল রাখুন। জয় ভারত। জয় হিন্দ।’’ রবিবার রাতে […]
গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা ১৫০০ – পর্তুগিজ নাবিক Pedro Álvares Cabral ভারত অভিমুখে সমুদ্রযাত্রা শুরু করেন। এই অভিযানের ফলেই পরে নতুন সমুদ্রপথ ও নতুন ভূখণ্ড আবিষ্কারের পথ খুলে যায়। ১৮৪৬ – Treaty of Lahore স্বাক্ষরিত হয়, যার মাধ্যমে প্রথম অ্যাংলো-শিখ যুদ্ধের অবসান ঘটে এবং শিখ সাম্রাজ্যের বড় অংশ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিয়ন্ত্রণে যায়। ১৯৩০ – […]
তিথি কৃষ্ণ পক্ষ ষষ্ঠী – বিকাল ৪:০৩ পর্যন্ত এরপর শুরু হবে কৃষ্ণ পক্ষ সপ্তমী নক্ষত্র বিশাখা নক্ষত্র – সকাল ১০:১৫ পর্যন্ত এরপর অনুরাধা নক্ষত্র যোগ ব্যাঘাত যোগ – রাত ২:০৪ পর্যন্ত, এরপর অন্য যোগ করণ শকুনি করণ – রাত ৩:০২ পর্যন্ত সূর্যোদয় ও সূর্যাস্ত সূর্যোদয়: ৫:৫১ AM সূর্যাস্ত: ৫:৪৩ PM চন্দ্র সম্পর্কিত তথ্য চন্দ্রোদয়: ১১:০৩ […]
♈ মেষ (Aries) আজ দিনটা একটু ব্যস্ত থাকতে পারে। হঠাৎ নতুন কিছু কাজ সামনে আসতে পারে, যার ফলে শুরুতে চাপ অনুভব করবেন। তবে আপনার পরিশ্রম ও বুদ্ধিমত্তায় ধীরে ধীরে পরিস্থিতি সামলে যাবে। অফিসে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। অর্থের ক্ষেত্রে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলা ভালো। পরিবারের সঙ্গে সময় কাটালে মন ভালো থাকবে। স্বাস্থ্যের দিক থেকে […]










