কলকাতা : রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে বুধবার সন্ধ্যায় কলকাতা বিমানবন্দরে পা রাখলেন ভারপ্রাপ্ত নতুন রাজ্যপাল শ্রী আর.এন. রবি । নির্ধারিত সূচি অনুযায়ী, এদিন সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে তিনি কলকাতায় পৌঁছান, যেখানে তাঁকে রাজ্য সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়। পরদিন অর্থাৎ বৃহস্পতিবার লোকভবনে তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হবে। প্রাক্তন রাজ্যপাল ডঃ সি.ভি. আনন্দ […]
Author Archives: News Desk
মুর্শিদাবাদ : বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক তথা আমজনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীরের অস্বস্তি আরও বাড়ল। জলাভূমি এবং নিকাশি নালা ভরাট করে বেআইনিভাবে বাড়ি তৈরির অভিযোগে এবার তাঁর স্ত্রী মীরা সুলতানাকে তলব করল পুলিশ। বুধবার তাঁকে শক্তিপুর থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মুর্শিদাবাদ […]
ওয়াশিংটন : ইরানের সঙ্গে চলমান সংঘর্ষের প্রথম ১০ দিনে প্রায় ১৪০ জন মার্কিন সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। মঙ্গলবার (ভারতীয় সময় অনুসারে বুধবার ) পেন্টাগনের তরফে জানানো হয়, আহতদের মধ্যে অধিকাংশেরই আঘাত তুলনামূলকভাবে সামান্য। তাঁদের মধ্যে ১০৮ জন এরই মধ্যে পুনরায় নিজেদের দায়িত্বে ফিরে গেছেন। তবে আটজন সেনা গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন […]
এর্নাকুলাম : এলডিএফ ও ইউডিএফ কেরলমের অনেক ক্ষতি করেছে, বুধবার কেরলের এর্নাকুলামের এক জনসভায় এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, “কংগ্রেস ও বামপন্থীরা দেশকে বিদেশী রাষ্ট্রের ওপর ক্রমশ নির্ভরশীল করে তুলেছে। এখন তাঁরা একসঙ্গে গুজব ছড়াচ্ছে। যুদ্ধের এই সময়েও, কংগ্রেস, বামপন্থীরা এবং তাদের বাস্তুতন্ত্র দেশে ভয় তৈরিতে নিজেদের সমস্ত শক্তি প্রয়োগ করছে। আমি […]
নয়াদিল্লি : আকাশপথে ভ্রমণের খরচ আরও বাড়তে চলেছে। পশ্চিম এশিয়ার অস্থির ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং বিশ্ববাজারে বিমান জ্বালানির লাগামছাড়া মূল্যবৃদ্ধির জেরে বড় সিদ্ধান্ত নিল এয়ার ইন্ডিয়া ও তাদের সহযোগী উড়ান সংস্থা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস । সংস্থার তরফে জানানো হয়েছে, আগামী ১২ মার্চ থেকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক— সব ধরনের উড়ানেই বাড়তি ‘ফুয়েল সারচার্জ’ দিতে হবে যাত্রীদের। উড়ান […]
কলকাতা : স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ মামলায় শিক্ষা দফতরের প্রাক্তন সচিব মণীশ জৈন এবং শাসকদলের প্রাক্তন যুব নেতা কুন্তল ঘোষকে তলব করল ইডি। ১৬ থেকে ১৯ মার্চের মধ্যে তাঁদের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে তলব করা হয়েছে বলে সূত্রের খবর। তদন্তকারীদের দাবি, ওই দুজনের পাশাপাশি নিয়োগ দুর্নীতির মামলায় প্রায় শতাধিক চাকরিপ্রার্থীকেও ধাপে ধাপে জিজ্ঞাসাবাদ করার জন্য […]
নয়াদিল্লি : দীর্ঘ ১৩ বছর কোমায় রয়েছেন হরীশ রানা নামে বত্রিশ বছরের এক যুবক। তাঁর মা-বাবার আবেদনের প্রেক্ষিতে হরীশের ‘লাইফ সাপোর্ট’ খুলে ফেলার অনুমতি দিল সুপ্রিম কোর্ট। বুধবার শীর্ষ আদালত হরীশের ‘স্বেচ্ছামৃত্যু’তে সায় দিয়েছে। বুধবার ভারতের বিচারব্যবস্থার ইতিহাসে এক নজিরবিহীন রায় দিয়ে ৩২ বছর বয়সি এক যুবককে ‘মর্যাদার সঙ্গে মৃত্যু’র (প্যাসিভ ইউথেনেশিয়া) অনুমতি দিল সুপ্রিম […]
পটনা : বিহারের উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা বুধবার বলেছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা দিদি বিচলিত, চিন্তিত। ক্ষমতা হারানোর ভয় তাঁকে অস্থির করে তুলছে। বিচলিত থাকায় তিনি যেকোনও কথা বলতে পারেন, কিন্তু সত্যিটা হলো মানুষ তাঁর কাছ থেকে মুক্তি চায়। তারা (পশ্চিমবঙ্গের জনগণ) বাংলাকে বাংলাদেশে পরিণত হতে দেবে না। বাংলার মানুষ ইতিমধ্যেই নিজেদের মনে এই সিদ্ধান্ত নিয়ে […]
পশ্চিম বর্ধমান : কয়লা পাচার মামলায় ফের রাজ্য পুলিশের আধিকারিক মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে ইডি-র অভিযান। বুধবার সকালেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি দল দুর্গাপুরে সিটি সেন্টার অঞ্চলে মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে পৌঁছয়। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয় বাড়ি। এদিন মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে পৌঁছেই গেটে হাজিরার নোটিস লাগায় ইডি-র আধিকারিকরা। আগামী ১৩ মার্চ দুপুর ১২-১টার মধ্যে হাজিরা […]
দক্ষিণ ২৪ পরগনা : গঙ্গাসাগরে দিনের আলোয় গুলি চালিয়ে এক বিজেপি নেতাকে খুনের চেষ্টার অভিযোগ। যার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বুধবার সকাল ৮টা নাগাদ গঙ্গাসাগর কোস্টাল থানার অধীনে শ্রীধাম বাসস্ট্যান্ড ও গঙ্গাসাগর বাসস্ট্যান্ডের মাঝামাঝি এলাকায় এই ঘটনা ঘটে। আহত বিজেপি নেতার নাম ত্রিলোকেশ ঢালি। জানা গেছে, একটি মোটরসাইকেলে করে দুই দুষ্কৃতী এসে হঠাৎই বিজেপি […]









