Author Archives: News Desk

সিলিন্ডার ঘাটতির প্রসঙ্গ তুলে সংসদ চত্বরে বিরোধীদের বিক্ষোভ

নয়াদিল্লি : দেশ জুড়ে এলপিজি সিলিন্ডারের জোগানের সঙ্কটের অভিযোগ তুলে শুক্রবার সংসদ ভবন চত্বরে বিক্ষোভ দেখালেন বিরোধী দলের সাংসদেরা। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস-সহ অন্যান্য দল একযোগে এই ইস্যুতে সরব হন এবং কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরীর বক্তব্যের প্রেক্ষিতে কংগ্রেস সাংসদ কে সি বেণুগোপাল বলেছেন, “তাঁরা বাস্তবে বাস করছে […]

খাদ্য ভবনে কর্মীদের যোগ দিতে বাধা ধর্মঘটীদের, ছড়াল উত্তেজনা

কলকাতা : সুপ্রিম কোর্টের ডিএ রায়ের কার্যকরের দাবিতে রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক সংগ্রামী যৌথ মঞ্চ-সহ একাধিক সংগঠনের। সেই দাবি নিয়েই শুক্রবার খাদ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ দেখাচ্ছিলেন সংগঠনের কয়েকজন সদস্য। কাজে যোগ দিতে আসা সরকারি কর্মীদের তারা বাধা দেয় বলে অভিযোগ। তাতেই ছড়ায় উত্তেজনা। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে প্রশাসন। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গ সরকারকে […]

উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা, ঝড়-বৃষ্টির অনুকূল পরিস্থিতি

কলকাতা : কলকাতা এবং শহরতলির বিস্তীর্ণ অংশে বৃহস্পতিবার সন্ধ্যায় বৃষ্টি হয়েছে। সঙ্গে ছিল ঠান্ডা হাওয়া। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েক দিনে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সমুদ্রপৃষ্ঠ […]

যুদ্ধের পরিস্থিতি নিয়ে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা প্রধানমন্ত্রী মোদীর

নয়াদিল্লি : যুদ্ধের পরিস্থিতি নিয়ে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার রাতে তিনি পশ্চিম এশিয়ার উদ্ভূত পরিস্থিতি নিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বলেন। সমাজমাধ্যমে পোস্ট করে প্রধানমন্ত্রী জানান, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে তাঁর ফোনে কথা হয়েছে। উল্লেখ্য, যুদ্ধ শুরুর পর সে দেশের প্রেসিডেন্টের সঙ্গে এটাই মোদীর প্রথম ফোনালাপ। ক্রমবর্ধমান […]

ইতিহাসের পাতায় ১৩ মার্চ

 ভারতের ইতিহাসে ১৩ মার্চ ১৯৪০ – ভারতীয় বিপ্লবী উদম সিং লন্ডনে গুলি করে মাইকেল ও’ডায়ারকে হত্যা করেন। এটি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসেবে দেখা হয়। ১৮০০ – মারাঠা সাম্রাজ্যের প্রভাবশালী রাজনীতিবিদ নানা ফড়নবিস মৃত্যুবরণ করেন। ১৮৯৯ – বুরগুলা রামকৃষ্ণ রাও জন্মগ্রহণ করেন, যিনি হায়দরাবাদ রাজ্যের প্রথম নির্বাচিত মুখ্যমন্ত্রী হন। ১৯৯৭ – মাদার টেরেসার প্রতিষ্ঠিত মিশনারিজ অফ […]

পঞ্জিকা : ১৩ মার্চ, ২০২৬ (শুক্রবার)

বাংলা মাস: ফাল্গুন পক্ষ: কৃষ্ণপক্ষ তিথি: কৃষ্ণ নবমী (রাত প্রায় ১২:৪৪ পর্যন্ত), তারপর দশমী শুরু নক্ষত্র: পূর্বাষাঢ়া (সন্ধ্যা প্রায় ৭:২৭ পর্যন্ত), তারপর উত্তরাষাঢ়া যোগ: ব্যতিপাত (ভোর প্রায় ৫:২২ পর্যন্ত), পরে পরিবর্তন করন: তৈতিল (রাত প্রায় ১২:৪৪ পর্যন্ত) সূর্য ও চন্দ্রের সময় সূর্যোদয়: সকাল ৫:৪৭ সূর্যাস্ত: বিকাল ৫:৪৪ চন্দ্রোদয়: রাত ১:৪১ চন্দ্রাস্ত: দুপুর ১২:২৩ শুভ সময় […]

শুক্রবার ডিএ ইস্যুতে ধর্মঘটের ডাক, সতর্ক প্রশাসন

কলকাতা : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ফের ডিএ ইস্যুতে ধর্মঘটের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। শুক্রবার সেই কর্মসূচি হওয়ার কথা। এই আবহে অবশ্য ওই দিন রাজ্য সরকারের সমস্ত দফতর স্বাভাবিক নিয়মেই খোলা থাকবে বলে জানিয়ে দিল প্রশাসন। এমনকি ধর্মঘটের দিন কোনও কর্মী নির্দিষ্ট কারণ ছাড়া অনুপস্থিত থাকলে তাঁর বেতন কাটা হবে বলেও সতর্ক করা হয়েছে। বকেয়া […]

মালদা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা হুমায়ুন কবীরের

মালদা : মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন হুমায়ুন কবীর। বৃহস্পতিবার ভরতপুরের বিধায়ক হুমায়ুন দাবি করেন, ২০২৬-এর নির্বাচনে তাঁর নতুন দল আমজনতা উন্নয়ন পার্টি একশো-র বেশি আসন পাবে এবং তিনিই হবেন আগামীর ‘কিং মেকার। এরইসঙ্গে তিনি মুখ্যমন্ত্রীর কর্মপদ্ধতির সমালোচনা করে বলেন, ২০১১ সালে শপথের পর তিনি বলেছিলেন প্রতি শনি ও রবিবার সাধারণ মানুষের সাথে কথা বলবেন। অথচ, […]

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর প্রতি ‘অসম্মান’, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি মোহন চরণ মাঝির

ভুবনেশ্বর : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাম্প্রতিক পশ্চিমবঙ্গ সফরের সময় তাঁর প্রতি হওয়া ‘অসম্মানজনক’ আচরণের অভিযোগে গভীর উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। রাষ্ট্রপতি মুর্মু সম্প্রতি শিলিগুড়িতে আয়োজিত আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রী মাঝি উল্লেখ করেছেন যে, ভারতের গণতান্ত্রিক ঐতিহ্য পারস্পরিক শ্রদ্ধা ও মর্যাদার […]

বিজেপি নেতা ত্রিলোকেশ ঢালিকে গুলি করার ঘটনায় গ্রেফতার এক

দক্ষিণ ২৪ পরগনা : দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরে বিজেপি নেতা ত্রিলোকেশ ঢালিকে গুলি করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম পরিতোষ প্রামানিক। তবে এই ঘটনার মূল অভিযুক্ত এখনও পলাতক বলেই জানিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, আর্থিক বিবাদের জেরে এই গুলি চালানোর ঘটনা। পলাতক মূল অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু […]