Author Archives: News Desk

ব্রিগেড সমাবেশ থেকে তৃণমূল সরকারকে নিশানা প্রধানমন্ত্রীর

কলকাতা : শনিবার রাজ্যে এসে সরকারি সভার সঙ্গেই দলীয় সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সভার কথা বলেই বাংলার উন্নয়নে কেন্দ্রের ভূমিকার কথা বললেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য, বাংলার নবনির্মাণ করবে বিজেপি। বাংলায় এখন আমাদের সরকার নেই। তার পরেও কেন্দ্রীয় সরকারের মাধ্যমে বাংলার উন্নয়ন করছি আমরা। আজও ১৮ হাজার কোটি টাকারও বেশি প্রকল্পের উদ্বোধন হয়েছে। ব্রিগেডের সমাবেশে […]

১৮ হাজার কোটি টাকার বেশি উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী

কলকাতা : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার কলকাতা থেকে বেশ কয়েকটি জাহাজ চলাচল ও বন্দর-সম্পর্কিত প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সরকারি অনুষ্ঠানে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, শমীক ভট্টাচার্যদের শুভেচ্ছা জানিয়ে ভাষণ শুরু করেন। তিনি জানান, রেলকে আধুনিক করার কাজ করছে কেন্দ্র। পশ্চিমবঙ্গ যেন পিছিয়ে না থাকে, সেই প্রয়াস শুরু করেছেন […]

পাক ড্রোন ঘিরে আতঙ্ক, সাম্বা সীমান্তে নিরাপত্তা বাহিনীর ব্যাপক তল্লাশি অভিযান

জম্মু : আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে একটি পাকিস্তানি ড্রোন ভারতীয় আকাশসীমায় প্রবেশ করার পর শনিবার জম্মু-কাশ্মীরের সাম্বা জেলার একাধিক সীমান্ত সংলগ্ন গ্রামে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। আধিকারিকরা জানিয়েছেন, শুক্রবার গভীর রাতে রামগড় সেক্টরের কন্দ্রাল, আবতাল এবং বাহাদুরপুর গ্রামের ওপর কয়েক মিনিটের জন্য পাকিস্তানি ড্রোনের গতিবিধি লক্ষ্য করা যায়। এরপরই পুরো এলাকা কড়া নজরদারিতে […]

যুবসাথী প্রকল্পে দেড় হাজার টাকাকে কটাক্ষ মিঠুনের

কলকাতা : রাজ্য সরকারের যুবসাথী প্রকল্পে দেড় হাজার টাকাকে কটাক্ষ করলেন বিজেপি নেতা তথা প্রাক্তন অভিনেতা মিঠুন চক্রবর্তী। শনিবার তিনি ব্রিগেডের মঞ্চ থেকে বলেন, ‘‘বিজেপি ক্ষমতায় এলে রাজ্যবাসীর সমস্ত কষ্ট দূর করব। কথা দিচ্ছি। সরকারে এলে আমাদের প্রথম কাজ হবে আলুচাষিদের জন্য।’’ মমতাকে কটাক্ষ করে মিঠুন বলেন, ‘‘অনেক মুখ্যমন্ত্রী দেখেছি। এমন কাউকে দেখিনি, যিনি এত […]

হুমায়ুন কবীরের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার কোনও ফারাক নেই, তোপ তাপসের

কলকাতা : ‘‘হুমায়ুন কবীরের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার কোনও ফারাক নেই।’’ শনিবার ব্রিগেডের মঞ্চে থেকে বক্তৃতায় এভাবে কড়া ভাষায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন বিজেপি নেতা তাপস রায়। তাপসবাবুর অভিযোগ, সংখ্যাগুরুদের বঞ্চনা করছেন মমতা। বাঙালি-অবাঙালি তফাতে বিশ্বাস না করার বার্তা দেন তাপস রায়। প্রধানমন্ত্রীর সভা উপলক্ষে শহরের বিভিন্ন প্রান্তে পোস্টার, ব্যানার এবং কাটআউটের ব্যবস্থা করে বিজেপি। […]

News Update : মোদীর সভার আগেই রণক্ষেত্র গিরিশ পার্ক, ইটের ঘায়ে রক্তাক্ত বৌবাজার থানার ওসি

কলকাতা : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশের আগেই উত্তপ্ত হয়ে উঠল উত্তর কলকাতার গিরিশ পার্ক এলাকা। শনিবার বিজেপি সমর্থকদের ওপর হামলা এবং দুই পক্ষের মধ্যে দফায় দফায় পাথর ছোঁড়াছুড়ির জেরে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। পরিস্থিতি সামাল দিতে গিয়ে ইটের ঘায়ে গুরুতর আহত হয়েছেন বৌবাজার থানার ওসি। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে যাওয়ার সময় […]

ব্রিগেডের সভা থেকে তৃণমূল-সরকারকে নিশানা বিজেপি নেতা-নেত্রীদের

কলকাতা : ব্রিগেডে বিজেপির সভায় শনিবার দলের নেতা-নেত্রীরা বক্তৃতা রাখেন। তাঁদের প্রত্যেকের বক্তব্যেই ছিল রাজ্য সরকারের প্রতি নিশানা| এ দিন ব্রিগেড মঞ্চে বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তৃণমূলকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী কৃষকসম্মান নিধিতে ১৩ হাজার কোটি টাকা কৃষকদের অ্যাকাউন্টে দিয়েছেন। মুখ্যমন্ত্রী কি এগুলো দেখতে পান না? উল্টে আলু চাষিদের বঞ্চনা করছেন […]

সোনম ওয়াংচুককে মুক্তির সিদ্ধান্ত কেন্দ্রের

নয়াদিল্লি : পরিবেশকর্মী তথা শিক্ষা সংস্কারক সোনম ওয়াংচুককে মুক্ত করার নির্দেশিকা জারি করল স্বরাষ্ট্র মন্ত্রক। জাতীয় নিরাপত্তা আইনে তাঁকে আটক করা হয়েছিল। যা প্রতিরোধমূলক পদক্ষেপ হিসাবে দাবি করেছিল সরকার। শনিবার এক বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, লাদাখে শান্তি, স্থিতিশীলতা ও পারস্পরিক বিশ্বাসের পরিবেশ বজায় রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তাতে সকল পক্ষের সঙ্গে গঠনমূলক ও অর্থবহ আলোচনা সহজতর […]

ব্যাগ নিয়ে প্রবেশে ‘না’, বিজেপি কর্মী-সমর্থকরা ক্ষুব্ধ, তর্ক পুলিশের সঙ্গে

কলকাতা : শনিবার ব্রিগেডে বিজেপি কর্মী-সমর্থকদের ব্যাগ নিয়ে প্রবেশ করতে দেওয়া হয় নি। পুলিশ জানিয়েছে, ব্যাগের জন্য আলাদা কাউন্টারের ব্যবস্থা করা হয়েছে। সেখানে ব্যাগ রাখতে হবে। কিন্তু নিরাপত্তার কারণে সেখানে ব্যাগ রাখতে চান নি কর্মীরা। তাঁরা প্রশ্ন তোলেন, কেন ব্যাগ পরীক্ষা করে ঢুকতে দেওয়া যাচ্ছে না? তাঁরা ক্ষোভ উগরে দেন। এ নিয়ে একটু উত্তেজনা দেখা […]