Author Archives: News Desk

বজবজে গ্যারেজে বিস্ফোরণ; মৃত্যু একজনের, আহত আরও ১

দক্ষিণ ২৪ পরগনা : দক্ষিণ ২৪ পরগনার বজবজ পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের ময়লা ডিপো এলাকায় বৃহস্পতিবার দুপুরে একটি গ্যারেজে বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার বাসিন্দা শেখ নিজামউদ্দিনের গ্যারেজে একটি তেল কোম্পানির ট্যাঙ্কার গাড়িতে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে ঝালাইয়ের কাজ চলছিল। সেই সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় গ্যারেজের টিনের ছাউনি […]

এলপিজি সংকটে কলকাতার ইসকন মন্দিরে প্রসাদ বিতরণে প্রভাব, আপাতত খিচুড়ি পরিবেশন

কলকাতা : দেশের বিভিন্ন প্রান্তে এলপিজি গ্যাসের ঘাটতির প্রভাব এবার পড়েছে কলকাতার ইসকন মন্দিরেও। প্রতিদিন হাজার হাজার ভক্তের জন্য নৈবেদ্য ও প্রসাদ প্রস্তুত করা হলেও গ্যাস সংকটের কারণে আপাতত সীমিতভাবে খাবার পরিবেশন করতে হচ্ছে বলে জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ।বৃহস্পতিবার ইসকন মন্দিরের মুখপাত্র রাধারমন দাস জানান, মন্দিরে প্রতিদিন বহু ভক্তের জন্য দু’বার খাবার প্রস্তুত করা হয়। কিন্তু সাম্প্রতিক […]

শৃঙ্খলার সঙ্গে সদনের কাজকর্ম চলুক, এটাই সর্বদা চেয়েছি : ওম বিড়লা

নয়াদিল্লি : শৃঙ্খলার সঙ্গে সদনের কাজকর্ম চলুক, এটাই সর্বদা চেয়েছি, লোকসভায় ফিরে আসার পর বৃহস্পতিবার এমনটাই জানালেন অধ্যক্ষ ওম বিড়লা। সরকার ও বিরোধীদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমি সর্বদা চেষ্টা করেছি যাতে সংসদের কার্যক্রম সর্বদা ন্যায্যতা, শৃঙ্খলা এবং নিয়ম দ্বারা পরিচালিত হয়। ১০ তারিখে, বিরোধী দলের কিছু সদস্য অনাস্থা প্রস্তাব পেশ করেন। অনাস্থা প্রস্তাবের প্রেক্ষিতে আমি […]

নতুন রাজ্যপাল পেল পশ্চিমবঙ্গ, শপথ নিলেন আর এন রবি

কলকাতা : নতুন রাজ্যপাল পেল পশ্চিমবঙ্গ। বৃহস্পতিবার সকালে লোকভবনে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে শপথ নেন আর এন রবি। কলকাতার হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল আর এন রবিকে রাজ্যপাল হিসেবে শপথবাক্য পাঠ করান। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় প্রমুখ। রাজ্যপাল পদে শপথ নেওয়ার পর মুখ্যমন্ত্রীর সঙ্গে […]

যুদ্ধে জয়লাভ করেছে আমেরিকা : ট্রাম্প; লড়াই চালিয়ে যাওয়ার দিলেন ইঙ্গিত

ওয়াশিংটন : ইরানের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করেছে আমেরিকা, এমনটাই দাবি করলেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে তিনি ইঙ্গিত দিলেন, এই লড়াই চলবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমেরিকা ইতিমধ্যেই ইরানের সঙ্গে যুদ্ধে জয়লাভ করেছে। কিন্তু আপাতত লড়াই চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। ট্রাম্প সমর্থকদের উদ্দেশ্যে বলেন, “আপনারা কখনই খুব তাড়াতাড়ি বলতে চান না যে, আপনি জিতেছেন। […]

সিলিন্ডার ঘাটতির প্রতিবাদে সংসদ চত্বরে বিক্ষোভ বিরোধীদের

নয়াদিল্লি : এলপিজি সিলিন্ডার ঘাটতির প্রতিবাদে বৃহস্পতিবার সকালে সংসদ চত্বরে বিক্ষোভ প্রদর্শন করলেন বিরোধীরা। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস-সহ বিভিন্ন বিরোধী দলের সাংসদরা একজোট হয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হন। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস সাংসদ কে সি বেণুগোপাল প্রমুখ এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন। এছাড়াও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিমা মণ্ডল, সায়নী ঘোষ প্রমুখ বিক্ষোভে শামিল হন। […]

ইতিহাসের পাতায় ১২ মার্চ

 ভারতের ইতিহাসে ১৯৩০ – Mahatma Gandhi গুজরাটের Sabarmati Ashram থেকে ঐতিহাসিক Salt March বা ডান্ডি অভিযান শুরু করেন। এটি ব্রিটিশদের লবণ করের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ১৯৫৪ – Sahitya Akademi প্রতিষ্ঠিত হয়, যার উদ্দেশ্য ভারতের বিভিন্ন ভাষার সাহিত্যকে উন্নয়ন ও প্রসার করা। ১৯৯৩ – 1993 Bombay bombings মুম্বাই শহরে ধারাবাহিক বোমা বিস্ফোরণে বহু […]

পঞ্জিকা : ১২ মার্চ, ২০২৬ (বৃহস্পতিবার)

বার: বৃহস্পতিবার পক্ষ: কৃষ্ণ পক্ষ তিথি: কৃষ্ণ অষ্টমী রাত ২:১৭ পর্যন্ত এরপর শুরু কৃষ্ণ নবমী নক্ষত্র: মূলা নক্ষত্র রাত ১০:৪৭ পর্যন্ত তারপর শুরু পূর্বাষাঢ়া নক্ষত্র চন্দ্র রাশি: ধনু রাশি সূর্যোদয়: ৬:৩৫ AM সূর্যাস্ত: ৬:৩৭ PM অশুভ সময়: রাহুকাল: ২:০৬ PM – ৩:৩৬ PM যমগণ্ড: ৬:৩৫ AM – ৮:০৫ AM গুলিককাল: ৯:৩৫ AM – ১১:০৫ AM […]

বৃহস্পতিবার (১২ মার্চ, ২০২৬) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

♈ মেষ (Aries) আজ আপনার কাজের ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। আত্মবিশ্বাস থাকবে, তবে সিদ্ধান্ত নেওয়ার সময় শান্ত ও ধৈর্যশীল হওয়া জরুরি। পারিবারিক দিক থেকে সহযোগিতা পাবেন। ♉ বৃষ (Taurus) শিক্ষা ও বুদ্ধিবৃত্তিক কাজে মনোযোগ বাড়বে। সৎভাবে কাজ করলে আয় বাড়ার সম্ভাবনা আছে। ব্যবসায় একটু বেশি দৌড়ঝাঁপ হতে পারে, তবে লাভের সুযোগও আসবে। ♊ মিথুন […]

দার্জিলিংয়ে বাণিজ্যিক এলপিজি-র চরম সঙ্কট, পর্যটন শিল্প বাঁচাতে জেলা প্রশাসনের হস্তক্ষেপ চায় হোটেল মালিক পক্ষ

দার্জিলিং : পশ্চিম এশিয়ায় যুদ্ধ এবং ভূ-রাজনৈতিক উত্তেজনার আঁচ এবার ভারতের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র দার্জিলিংয়েও অনুভূত হতে শুরু করেছে। উত্তরবঙ্গের এই বিখ্যাত পর্যটনস্থলে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের চরম ঘাটতি দেখা দিয়েছে। এই গভীর সংকটের মোকাবিলায় বুধবার ‘দার্জিলিং হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন’-এর পক্ষ থেকে জেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে দার্জিলিংয়ের জেলাশাসক মণীশ মিশ্রকে […]