শৃঙ্খলার সঙ্গে সদনের কাজকর্ম চলুক, এটাই সর্বদা চেয়েছি : ওম বিড়লা

নয়াদিল্লি : শৃঙ্খলার সঙ্গে সদনের কাজকর্ম চলুক, এটাই সর্বদা চেয়েছি, লোকসভায় ফিরে আসার পর বৃহস্পতিবার এমনটাই জানালেন অধ্যক্ষ ওম বিড়লা।

সরকার ও বিরোধীদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমি সর্বদা চেষ্টা করেছি যাতে সংসদের কার্যক্রম সর্বদা ন্যায্যতা, শৃঙ্খলা এবং নিয়ম দ্বারা পরিচালিত হয়। ১০ তারিখে, বিরোধী দলের কিছু সদস্য অনাস্থা প্রস্তাব পেশ করেন। অনাস্থা প্রস্তাবের প্রেক্ষিতে আমি সংসদের কার্যক্রমে উপস্থিত হইনি।”

লোকসভার স্পিকার ওম বিড়লা বলেন, “স্বাধীন ভারতের সংসদীয় ইতিহাসে তৃতীয়বারের মতো, লোকসভায় অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। আমি সর্বদা চেষ্টা করেছি যাতে নিয়ম ও পদ্ধতির মধ্যে থাকা বিষয়গুলিতে সংসদের প্রতিটি সদস্য নিজেদের মতামত প্রকাশ করতে পারেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 9 =