Author Archives: News Desk

বিজেপির ব্রিগেডের সভায় যাওয়ার বাস ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

পশ্চিম মেদিনীপুর : ব্রিগেডের সভায় যাওয়ার জন্য বিজেপির বাসে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় এলাকার ঘটনা। বিজেপির অভিযোগ, শনিবার ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যাওয়ার জন্য সকালে তাদের বাস যখন এলাকায় ঢুকছিল কর্মীদের নিয়ে যাওয়ার জন্য, সেই সময় পথেই তৃণমূলের কয়েকজন ভাঙচুর চালায় বাসে। বাসের কাঁচ ভেঙে দেওয়া হয়। আহত হন বাসের […]

ইতিহাসের পাতায় ১৪ মার্চ

বিশ্বের ঘটনা ১৮৭৯ – বিখ্যাত পদার্থবিজ্ঞানী Albert Einstein জন্মগ্রহণ করেন। তাঁর আপেক্ষিকতাবাদ তত্ত্ব বিজ্ঞানকে নতুন দিশা দেয়। ১৯০০ – মার্কিন যুক্তরাষ্ট্রে গোল্ড স্ট্যান্ডার্ড অ্যাক্ট কার্যকর হয়, যার ফলে ডলারকে সোনার মানের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত করা হয়। ১৯৬৪ – যুক্তরাষ্ট্রের ডালাসে নাইটক্লাব মালিক Jack Ruby-কে হত্যার দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ২০১৮ – বিখ্যাত পদার্থবিজ্ঞানী Stephen Hawking […]

পঞ্জিকা : ১৪ মার্চ, ২০২৬ (শনিবার)

দিনের তথ্য বার: শুক্রবার পক্ষ: কৃষ্ণপক্ষ তিথি: নবমী (রাত ১২:৪৪ পর্যন্ত), তারপর দশমী শুরু নক্ষত্র: পূর্বাষাঢ়া (সন্ধ্যা ৭:২৭ পর্যন্ত) যোগ: ব্যতীপাত (ভোর ৫:২২ পর্যন্ত) করণ: তৈতিল (রাত ১২:৪৪ পর্যন্ত)  সূর্য ও চন্দ্র সূর্যোদয়: সকাল ৫:৪৭ সূর্যাস্ত: বিকেল ৫:৪৪ চন্দ্রোদয়: রাত ১:৪১ চন্দ্রাস্ত: দুপুর ১২:২৩ চন্দ্ররাশি: ধনু সূর্যরাশি: কুম্ভ  শুভ মুহূর্ত ব্রহ্ম মুহূর্ত: ভোর ৪:১১ – […]

শনিবার (১৪ মার্চ, ২০২৬) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

♈ মেষ (Aries) আগামীকাল আপনি বেশ উৎসাহ ও শক্তিতে ভরপুর থাকবেন। অনেকদিন ধরে আটকে থাকা কাজ শেষ করার সুযোগ পাবেন। অফিসে আপনার পরিশ্রমের প্রশংসা হতে পারে এবং বস নতুন দায়িত্ব দিতে পারেন। ব্যবসায় নতুন যোগাযোগ থেকে লাভের সম্ভাবনা আছে। অর্থনৈতিক অবস্থা মোটামুটি ভালো থাকবে, তবে অযথা খরচ এড়িয়ে চলুন। পরিবারের সমর্থন পাবেন এবং সন্ধ্যার পর […]

প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশ ঘিরে কলকাতায় বিশেষ ট্রাফিক নির্দেশিকা জারি

কলকাতা : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশ ঘিরে কলকাতায় বিশেষ ট্রাফিক নির্দেশিকা জারি করল কলকাতা পুলিশ। শনিবার প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশ আর তার জেরে কলকাতায় বিশেষ ট্র্যাফিক নির্দেশ জারি করা হল। যে রাস্তাগুলিতে ট্রাফিক নিয়ন্ত্রণ থাকবে সে গুলি হল- এসপ্ল্যানেড র্যাম্প, কে.পি. রোড, হসপিটাল রোড, লভার্স লেন, ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ, কুইন্সওয়ে। একইসঙ্গে পণ্যবাহী গাড়ির উপর নিষেধাজ্ঞা জারি […]

মেরামতির কাজের জন্য রবিবার ১২ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, জারি হলো বিজ্ঞপ্তি

কলকাতা : আগামী রবিবার, ১৫ মার্চ রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজের জন্য বিদ্যাসাগর সেতুতে (দ্বিতীয় হুগলি সেতু) ১২ ঘণ্টার জন্য যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। কলকাতা পুলিশের পক্ষ থেকে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ​সরকারি সূত্রে জানানো হয়েছে, বিদ্যাসাগর সেতুর মেরামতি ও পুনর্বাসনমূলক কাজের জন্য রবিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১২ […]

জোড়াসাঁকোয় বিপজ্জনক বাড়িতে মেরামতির সময় সিঁড়ি ভেঙে দুর্ঘটনা, আতঙ্কে বাসিন্দারা

কলকাতা : শুক্রবার সকালে উত্তর কলকাতার জোড়াসাঁকোর কলাবাগান এলাকায় একটি বিপজ্জনক ও জরাজীর্ণ বাড়িতে মেরামতির কাজ চলাকালীন আচমকাই সিঁড়ির একটি বড় অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। বিকট শব্দে মুহূর্তের মধ্যেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনায় অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়ানো গেলেও বেশ কয়েকজন বাসিন্দা সাময়িকভাবে বাড়ির ভেতরেই আটকে পড়েন।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ৭০ থেকে ৮০ […]

মেয়েদের কেউ চাকরি দিতে চাইবে না, ঋতুকালীন ছুটি প্রসঙ্গে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি : ঋতুকালীন ছুটি বাধ্যতামূলক করা হলে মেয়েদের কেউ চাকরিতে নিতেই চাইবে না, তাতে সমস্যা বাড়বে মহিলাদেরই। ঋতুকালীন ছুটির সুবিধা দিতে গেলে উল্টো প্রভাব পড়তে পারে কর্মক্ষেত্রে। চাকরির জন্য আবেদন করার সময়ই মেয়েদের বাতিল করা হতে পারে। কর্মসংস্থানে বিরূপ প্রভাব পড়তে পারে মেয়েদের উপর। শুক্রবার এমনই তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত। […]

ভোটের মুখে তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়ছে? শুভেন্দুকে কখনও কটূক্তি করিনি : বিধায়ক সৌমেন মহাপাত্র

তমলুক : আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তমলুকের তৃণমূল কংগ্রেস বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্রকে ঘিরে রাজনৈতিক জল্পনা তুঙ্গে। দীর্ঘদিন ধরেই দলের সঙ্গে তাঁর দূরত্ব বাড়ছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছিল। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে দলের প্রতি ক্ষোভ প্রকাশ করলেও তিনি সরাসরি দল ছাড়ার কথা ঘোষণা করেননি। সৌমেন মহাপাত্রের অভিযোগ, সম্প্রতি দলীয় বিভিন্ন কর্মসূচিতে তাঁকে আর […]

ব্রিগেডে মোদীর সভা ঘিরে উত্তরবঙ্গ থেকে এক লক্ষ মানুষ আনার লক্ষ্য, ১৬টি বিশেষ ট্রেন ভাড়া বিজেপির

মালদা : কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাকে কেন্দ্র করে বড়সড় প্রস্তুতি শুরু করেছে বিজেপি। সভা ভরাতে উত্তরবঙ্গ থেকে প্রায় এক লক্ষ মানুষের সমাগম ঘটানোর লক্ষ্যমাত্রা নিয়েছে দলীয় নেতৃত্ব। সেই উদ্দেশ্যেই উত্তরবঙ্গের আটটি লোকসভা কেন্দ্রের জন্য মোট ১৬টি বিশেষ ট্রেন ভাড়া করেছে বিজেপি বলে দলীয় সূত্রে জানা গেছে। দলীয় সূত্রের দাবি, কর্মী, সমর্থক, […]