Author Archives: News Desk

রবিবার ভোটের দিনক্ষণ ঘোষণা, বিকেল ৪টেয় সাংবাদিক বৈঠক নির্বাচন কমিশনের

নয়াদিল্লি : রবিবারই চার রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটের দিনক্ষণ ঘোষণা। ভোট হবে পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু, কেরল ও পুদুচেরিতে। তারই নির্ঘণ্ট এ দিন ঘোষণা হবে। বিকেল ৪টেয় ভারতের নির্বাচন কমিশনের তরফে সাংবাদিক বৈঠক ডাকা হয়েছে দিল্লির বিজ্ঞান ভবনে। উল্লেখ্য, কিছু দিন আগেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে কমিশনের ফুল বেঞ্চ কলকাতা থেকে ঘুরে […]

২০২৬ মহিলা সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজিত হবে ভারতে

গোয়া : গোয়ায় আয়োজিত হতে যাচ্ছে ২০২৬ মহিলা সাফ চ্যাম্পিয়নশিপ। আগামী ২৫ মে থেকে ৭ জুন গোয়ার ফতোর্দার নেহরু স্টেডিয়ামে মহিলা সাফের আয়োজন করতে যাচ্ছে অল ইন্ডিয়া ফুটবল অ্যাসোসিয়েশন। আর ভারতে আয়োজিত হতে যাওয়া সাফে দক্ষিণ এশিয়ার সব দলের অংশগ্রহণ প্রত্যাশা করেন সাফের সাধারণ সম্পাদক পুরোষোত্তম কট্টেল। টানা দুইবার মহিলা সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছিল নেপাল। ২০২৬ […]

রবিবার দুই বঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা

কলকাতা : রবিবার দুপুরের পর থেকে কলকাতা-সহ গোটা রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। এর প্রভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রাজ্যের প্রায় সব জেলায়। রবিবার থেকে ২০ মার্চ পর্যন্ত গোটা বাংলার বিভিন্ন জেলায় দমকা বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গজুড়ে বৃষ্টির একটি নতুন ‘স্পেল’ শুরু হতে চলেছে। আবহাওয়া দফতর […]

ইতিহাসের পাতায় ১৫ মার্চ

গুরুত্বপূর্ণ ঘটনা ৪৪ খ্রিস্টপূর্ব: রোমের বিখ্যাত শাসক Julius Caesar-কে রোমান সেনেটের সভায় ষড়যন্ত্র করে হত্যা করা হয়। ইতিহাসে এই ঘটনাটি Assassination of Julius Caesar নামে পরিচিত। তার মৃত্যুর পর রোমে গৃহযুদ্ধ শুরু হয় এবং পরবর্তীতে রোমান সাম্রাজ্যের পথ তৈরি হয়। ১৪৯৩: সমুদ্র অভিযাত্রী Christopher Columbus তার প্রথম আমেরিকা অভিযান শেষে স্পেনে ফিরে আসেন। ১৮২০: যুক্তরাষ্ট্রের […]

পঞ্জিকা : ১৫ মার্চ, ২০২৬ (রবিবার)

বাংলা মাস: ফাল্গুন পক্ষ: কৃষ্ণপক্ষ তিথি: কৃষ্ণ একাদশী – সকাল প্রায় ৪:৪৬ পর্যন্ত এরপর কৃষ্ণ দ্বাদশী শুরু নক্ষত্র: শ্রবণা নক্ষত্র – রাত প্রায় ১০:৩৭ পর্যন্ত বার: রবিবার সূর্য ও চন্দ্র সূর্যোদয়: সকাল ৫:৪৫ সূর্যাস্ত: বিকেল ৫:৪৫ চন্দ্ররাশি: মকর সূর্যরাশি: মীন শুভ সময় ব্রহ্ম মুহূর্ত: ভোর ৪:০৯ – ৪:৫৭ অভিজিৎ মুহূর্ত: সকাল ১১:২১ – ১২:০৯ বিজয় […]

রবিবার (১৫ মার্চ, ২০২৬) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ (Aries): আজকের দিন মোটামুটি শুভ। তবে আত্মবিশ্বাস কিছুটা কম থাকতে পারে, যার ফলে মনে হতাশা আসতে পারে। অকারণ রাগ ও ঝগড়া এড়িয়ে চলুন। সন্তানের সুখ বৃদ্ধি পাবে এবং পরিবারে শান্তি বজায় থাকবে। অর্থনৈতিক অবস্থা ভালো থাকবে। বৃষ (Taurus): মনে ওঠানামা থাকতে পারে। ব্যবসায় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে এবং অন্য কোথাও যেতে হতে পারে। দৌড়ঝাঁপ বাড়বে […]

এলপিজি সঙ্কট ঘিরে দেশজুড়ে উদ্বেগ, সরবরাহ স্বাভাবিকের আশ্বাস কেন্দ্রের

নয়াদিল্লি : পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের আবহে দেশজুড়ে এলপিজি সিলিন্ডার সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। মন্ত্রকের দাবি, বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের সরবরাহ ইতিমধ্যেই শুরু হয়েছে এবং দেশে এলপিজির পর্যাপ্ত মজুত রয়েছে। তবে আতঙ্কে অতিরিক্ত বুকিং না করার জন্য সাধারণ মানুষকে আবেদন জানানো হয়েছে। শনিবার সাংবাদিক বৈঠকে […]

শশীর বাড়িতে হামলায় ‘ক্ষুব্ধ’ কমিশন, পুলিশ কমিশনারের কাছে রিপোর্ট তলব

কলকাতা : গিরিশ পার্কে মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগ ঘিরে রাজনৈতিক পারদ চড়েছে। তাঁর বাড়িতে বিজেপি নেতাদের ইট নিয়ে হামলা, ভাঙচুর হয়। আক্রান্ত হয়েছেন একাধিক পুলিশকর্মীও। ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ নির্বাচন কমিশন। ঘটনায় কলকাতা পুলিশ কমিশনারের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করল কমিশন। শুধু তাই নয়, কেন কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা হল না তা নিয়েও বিস্তারিত […]

বিসিসিআইয়ের আজীবন সম্মাননা পাচ্ছেন দ্রাবিড়, মিতালি রাজ ও রজার বিনি

মুম্বই : ভারতীয় ক্রিকেটে অসামান্য অবদানের জন্য বিসিসিআইয়ের আজীবন সম্মাননা পুরস্কার পাচ্ছেন ব্যাটিং গ্রেট রাহুল দ্রাবিড় ও ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী ক্রিকেটার রজার বিনি। ভারতে মহিলা ক্রিকেটের বিকাশ ও বিশ্বব্যাপী মর্যাদায় অসামান্য অবদানের জন্য একই সম্মাননা পাচ্ছেন প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ। এই স্বীকৃতির নাম- ‘কর্নেল সিকে নাইডু লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড।’ দিল্লিতে রবিবার বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার […]

বাংলার নবনির্মাণ করবে বিজেপি’, ব্রিগেড থেকে উন্নয়নের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

কলকাতা : কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের জনসভা থেকে বাংলার উজ্জ্বল ভবিষ্যতের রূপরেখা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যে পরিবর্তন এবং উন্নয়নের ডাক দিয়ে তিনি বলেন, “বাংলার নবনির্মাণ করবে বিজেপি। বাংলায় এখন আমাদের সরকার নেই, তা সত্ত্বেও কেন্দ্রীয় সরকারের মাধ্যমে বাংলার উন্নয়নের জন্য আমরা নিরন্তর কাজ করে চলেছি।” প্রধানমন্ত্রী এদিন মনে করিয়ে দেন যে, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও […]