মালদা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা হুমায়ুন কবীরের

মালদা : মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন হুমায়ুন কবীর। বৃহস্পতিবার ভরতপুরের বিধায়ক হুমায়ুন দাবি করেন, ২০২৬-এর নির্বাচনে তাঁর নতুন দল আমজনতা উন্নয়ন পার্টি একশো-র বেশি আসন পাবে এবং তিনিই হবেন আগামীর ‘কিং মেকার।

এরইসঙ্গে তিনি মুখ্যমন্ত্রীর কর্মপদ্ধতির সমালোচনা করে বলেন, ২০১১ সালে শপথের পর তিনি বলেছিলেন প্রতি শনি ও রবিবার সাধারণ মানুষের সাথে কথা বলবেন। অথচ, আজ সাধারণ মানুষ তো দূর, তাঁর ক্যাবিনেটের মন্ত্রীরা বা আমরা বিধায়কেরা তাঁর সাথে কথা বলার সুযোগ পাই না।

হুমায়ুন কবীর জানান, তাঁর দল ১৮২টি আসনে লড়বে এবং একশো-র বেশি আসন পেয়ে বিধানসভায় যাবে। এমনকি নির্বাচন পরবর্তী সমীকরণ নিয়ে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেব, কার সঙ্গে হাত মেলাব। তবে আমিই থাকব ডিসাইডিং ফ্যাক্টর। বাংলায় শিক্ষা ও শিল্প ফিরিয়ে আনা এবং দুর্নীতি বন্ধ করাই তাঁর দলের প্রধান লক্ষ্য বলেও এদিন জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × three =