কলকাতা : বিধানসভা ভোটের মুখে রাজ্যের সাংবিধানিক ক্ষেত্রে বড়সড় মোড়। ইস্তফা দিলেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস। বৃহস্পতিবার সন্ধ্যায় আচমকাই এই খবর ছড়িয়ে পড়ে। প্রথমে বিভ্রান্তি থাকলেও পরে জানা যায়, খবর খাঁটি সত্যি। রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে নিজের দায়িত্ব ছেড়ে দিয়েছেন আনন্দ বোস। এই মুহূর্তে তিনি দিল্লিতে রয়েছেন। সেখানেই পদত্যাগপত্র জমা দেন। তবে ঠিক কী […]
Author Archives: News Desk
কলকাতা : বৃহস্পতিবার রাজ্যের ৯টি স্থান থেকে একযোগে পরিবর্তন যাত্রা শুরু হয়— কোচবিহার, ইসলামপুর, জঙ্গিপুর, হিঙ্গলগঞ্জ, তালদি, ফুলেশ্বর, চন্দ্রকোনা রোড, কুলটি এবং তারাপীঠ। বিজেপি-র প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দক্ষিণ ২৪ পরগনার জয়নগর সাংগঠনিক জেলায় পরিবর্তন যাত্রার শুভ সূচনা হয় ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, বিজেপি যুব মোর্চার সভাপতি ড. ইন্দ্রনীল খাঁ, বিজেপি মহিলা মোর্চার […]
কলকাতা : পশ্চিমবঙ্গের শাসকদলের তরফে সংসদের উচ্চকক্ষে যাওয়ার বিষয়টিকে বেশ দায়িত্বপূর্ণ বলে মনে করছেন চার প্রতিনিধি। বৃহস্পতিবার তাঁরা বিধানসভা ভবনে এসে মনোনয়নপত্র জমা দিলেন। বাবুল সুপ্রিয়, কোয়েল মল্লিক, রাজীব কুমার এবং মেনকা গুরুস্বামী এসে বিধানসভায় গিয়ে মনোনয়ন পেশ করেন। এরপর তাঁরা সাংবাদিকদের মুখোমুখি হন। সঙ্গে ছিলেন তৃণমূলের একাধিক অভিজ্ঞ মন্ত্রী। তৃণমূলের চারজনের মধ্যে রাজনৈতিক বৃত্তের বাইরে […]
পাটনা : বিহারের রাজ্যসভা নির্বাচনকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাজনৈতিক তৎপরতা তুঙ্গে পৌঁছাল। এদিন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারসহ জাতীয় গণতান্ত্রিক জোটের (এনডিএ) প্রার্থীরা বিধানসভায় গিয়ে আনুষ্ঠানিকভাবে তাঁদের মনোনয়নপত্র দাখিল করেছেন। নীতীশ কুমারের পাশাপাশি এদিন মনোনয়ন জমা দিয়েছেন বিজেপির নিতিন নবীন ও রামনাথ ঠাকুর, রাষ্ট্রীয় লোক মোর্চার (রালোমো) প্রধান উপেন্দ্র কুশওয়াহা এবং শিবেশ কুমার। বিহার বিধানসভা চত্বরে অবস্থিত […]
হাওড়া : আটদিন পর হাওড়ার পিলখানায় প্রোমোটার খুনে অবশেষে পুলিশের জালে মূল দুই অভিযুক্ত। হাওড়ার প্রোমোটার খুনে গ্রেফতার হল মূল অভিযুক্ত হারুন খান ও রোহিত হোসেন। দিল্লি থেকে হারুন এবং রোহিতকে গ্রেফতার করেছে গোলাবাড়ি থানার টিম। এই মামলায় আগেই তদন্তভার গ্রহণ করেছিল সিআইডি। ভোটের আগে হাওড়ার প্রোমোটার খুনে চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায়। খুনের হাড়হিম করা সিসিটিভি […]
মুম্বই : বিজয় দেবেরকোন্ডা এবং রশ্মিকা মান্দান্নার জমকালো বিবাহের সংবর্ধনা অনুষ্ঠানে চলচ্চিত্র তারকাদের ভিড় ছিল। অনুষ্ঠানে অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। তবে রাম চরণের প্রবেশ সবচেয়ে বেশি মনোযোগ আকর্ষণ করেছিল। রিসেপশনে তার খালি পায়ে আগমন সকলকে অবাক করে দিয়েছিল এবং ভিডিওটি দ্রুত সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছে। জানা গেছে, রাম চরণ তার স্ত্রী উপাসনা কোনিদেলার সঙ্গে […]
কলকাতা : পশ্চিমবঙ্গে তৃণমৃলের তৃণমূলের দুর্নীতির সাতকাহনের ফিরিস্তি এবং সংখ্যালঘু তোষণের উল্লেখ করে সামাজিক মাধ্যমে সবাইকে সতর্ক করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। বৃহস্পতিবার তাঁর এই পোস্টের দুঘন্টা বাদে ৩৬টি মন্তব্য এসেছে। প্রায় সবকটিতেই সমর্থন পেয়েছেন তথাগতবাবু। তিনি লিখেছেন, “শিক্ষাক্ষেত্রে চাকরি চুরি ! পুর-নিয়োগে চাকরি চুরি ! কয়লা চুরি ! গরু চুরি ! রেশন চুরি ! চাষের […]
কলকাতা : আসন্ন রাজ্যসভা নির্বাচনে প্রার্থী হিসেবে বৃহস্পতিবার নিজের মনোনয়ন পত্র দাখিল করলেন বিজেপি নেতা রাহুল সিনহা। দলের রাজ্য দফতর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, “প্রাক্তন রাজ্য সভাপতি, বিজেপির বরিষ্ঠ নেতৃত্ব সম্মানীয় রাহুল সিনহা মহোদয় আসন্ন রাজ্যসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে বিজেপির মনোনীত প্রার্থী হয়েছেন। আজ বিধানসভায় বিজেপির পথপ্রদর্শক তথা পশ্চিমবঙ্গের জনক প্রাতঃস্মরণীয় ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী ও […]
পাটনা : মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে রাজ্যসভাতেই যাচ্ছেন নীতীশ কুমার। বৃহস্পতিবার সকাল ১০.৫৪ মিনিটে সমাজমাধ্যমে একটি পোস্ট নিজেই এই কথা জানিয়েছেন তিনি। নীতীশ নিজের সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে লিখেছেন, “সংসদীয় রাজনীতি শুরু করার পর বিহারের দুই কক্ষেরই সদস্য হওয়ার বাসনা ছিল আমার। একই ভাবে সংসদের দুই কক্ষের সদস্যও হতে চেয়েছিলাম আমি। সেই কারণে, এই নির্বাচনে রাজ্যসভার সদস্য […]
কলকাতা : আগামী ৭ মার্চ পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আবহাওয়া থাকবে মূলত শুষ্ক। তবে, ৮-১০ মার্চ বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, ৮ মার্চ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর ৯ মার্চ পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া ও হুগলি জেলায় বৃষ্টি প্রত্যাশিত। এরপর […]










